AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

FIFA World Cup 2026: নাম আর্লিং হলেও কেন জার্সিতে ‘ব্রাউট’ ব্যবহার করেন হাল্যান্ড? জানলে অবাক হবেন আপনিও!

Norway Football Team: বিশ্বকাপে দুরন্ত ফর্মে ছিলেন এই ম্যান সিটি তারকা। তাঁর জোড়া গোলেই বিদায় ঘটে গিয়েছে ৫ বারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলের। তাঁর বয়স মাত্র ২৫ বছর হলেও এখনই এক সন্তানের পিতা তিনি। অবসর সময়ে তাঁর সম্পূর্ণ ধ্যানজ্ঞান তাঁর ছেলেই, জানিয়েছেন হাল্যান্ড নিজেই।

FIFA World Cup 2026: নাম আর্লিং হলেও কেন জার্সিতে 'ব্রাউট' ব্যবহার করেন হাল্যান্ড? জানলে অবাক হবেন আপনিও!
আর্লিং হাল্যান্ডImage Credit: Getty Images
| Edited By: | Updated on: Jul 12, 2026 | 5:53 PM
Share

আমেরিকা : ২০২৬ সালের বিশ্বকাপ (FIFA World Cup 2026) স্মরণীয় করে রেখে দিলেন আর্লিং হাল্যান্ড (Erling Haaland)। ৬ ম্যাচ খেলে ৭ গোল করার পাশাপাশি কার্যত তাঁর একার কাঁধে ভর করেই তাঁর দেশ নরওয়ে (Norway) উঠেছিল বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে। কিন্তু ইংল্যান্ডের (England) কাছে ২-১ হেরে বিশ্বকাপ থেকে বিদায় নিল নরওয়ে।

মাঠে দুরন্ত পারফরম্যান্সের পাশাপাশি তাঁর জনপ্রিয়তা তুঙ্গে উঠছে সমাজমাধ্যমেও। ফলে, মেসি-রোনাল্ডোর পাশাপাশি চাহিদা বাড়ছে হাল্যান্ডের জার্সিরও। তবে বিশ্বকাপ চলাকালীন অনেকেরই নজরে এসেছে একটি বিষয়। নরওয়ের জার্সির পিছনে হাল্যান্ডের নাম লেখা থাকে ‘Braut Haaland’, অথচ তাঁর ক্লাব ম্যানচেস্টার সিটির হয়ে খেলার সময় তাঁর জার্সিতে থাকে শুধু Haaland লেখা। কেন এই পার্থক্য?

নরওয়ের এই স্ট্রাইকারের পুরো নাম আর্লিং ব্রাউট হাল্যান্ড। এখানে ব্রাউট এসেছে তাঁর মা গ্রি মারিটা ব্রাউট-এর পদবি থেকে। তাঁর মা একজন প্রাক্তন পেশাদার হেপ্টাথলিট ছিলেন। অন্যদিকে, হাল্যান্ড পদবীটি এসেছে তাঁর বাবা আলফ-ইঙ্গে হাল্যান্ডের কাছ থেকে। যিনি একসময় ইংলিশ প্রিমিয়ার লিগে খেলেছেন। নরওয়ের মধ্যে অনেকেরই মাঝের নাম নিজের মায়ের পদবি হিসেবে নেওয়ার প্রচলন আছে। তাই দেশের হয়ে খেলতে নামার সময় নিজের মা কে সম্মান জানাতে নিজের জার্সিতে Braut Haaland ব্যবহার করেন আর্লিং। এটিকে তিনি মায়ের প্রতি শ্রদ্ধা জানাতেই ব্যবহার করেন।

তবে শুধুই নিজের জাতীয় দলের জার্সিতে নয়, নিজের ইনস্টাগ্রাম প্রোফাইলেও তিনি Erling Braut Haaland (@erling) ব্যবহার করেন। বিশ্বকাপ শুরু হওয়ার আগে তাঁর ফলোয়ার সংখ্যা ছিল প্রায় ৪ কোটি। এখন সেই সংখ্যা ছাড়িয়েছে ৬ কোটিরও বেশি। তিনি যখন বরুসিয়া ডর্টমুন্ড ক্লাবে খেলতেন, তখনও মায়ের নাম ছিল তাঁর জার্সিতে। পরে ম্যান সিটিতে এসে শুধু নিজের নাম ব্যবহার করা শুরু করেন এই নরওয়ের তারকা ফুটবলার। বিশ্বকাপে দুরন্ত ফর্মে ছিলেন এই ম্যান সিটি তারকা। তাঁর জোড়া গোলেই বিদায় ঘটে গিয়েছে ৫ বারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলের। তাঁর বয়স মাত্র ২৫ বছর হলেও এখনই এক সন্তানের পিতা তিনি। অবসর সময়ে তাঁর সম্পূর্ণ ধ্যানজ্ঞান তাঁর ছেলেই, জানিয়েছেন হাল্যান্ড নিজেই।

Follow Us
শিল্প টানতে এবার রাজ্যের জমি নীতির সরলীকরণ করছে রাজ্য সরকার
শিল্প টানতে এবার রাজ্যের জমি নীতির সরলীকরণ করছে রাজ্য সরকার
রাজ্যের এবার বন্ধ কারখানার তালা খুলবে: শমীক ভট্টাচার্য
রাজ্যের এবার বন্ধ কারখানার তালা খুলবে: শমীক ভট্টাচার্য
বারুইপুর ধর্ষণ-খুনকাণ্ডে ফের তদন্তকারী অফিসার বদল
বারুইপুর ধর্ষণ-খুনকাণ্ডে ফের তদন্তকারী অফিসার বদল
পশ্চিম এশিয়ায় ফের যুদ্ধের ডঙ্কা, ইরানের ১২ শহরে ভয়াবহ হামলা আমেরিকার
পশ্চিম এশিয়ায় ফের যুদ্ধের ডঙ্কা, ইরানের ১২ শহরে ভয়াবহ হামলা আমেরিকার
নির্মলকে আদৌ ডেকেছিল ঋতব্রতরা? কে কী বলছে?
নির্মলকে আদৌ ডেকেছিল ঋতব্রতরা? কে কী বলছে?
'মেদিনীপুরের নির্মলকে ডাকা হয়েছিল...', কী বার্তা ঋতব্রত শিবিরের তরফে?
'মেদিনীপুরের নির্মলকে ডাকা হয়েছিল...', কী বার্তা ঋতব্রত শিবিরের তরফে?
আশিস বন্দ্যোপাধ্যায়, চন্দ্রনাথরা আগেই গিয়েছেন, এবার গেলেন কেষ্ট
আশিস বন্দ্যোপাধ্যায়, চন্দ্রনাথরা আগেই গিয়েছেন, এবার গেলেন কেষ্ট
বারাসতে পুকুর ভরাট রুখে দিলেন বিজেপি বিধায়ক!
বারাসতে পুকুর ভরাট রুখে দিলেন বিজেপি বিধায়ক!
প্রায় ৫০ পুরুষের অ্যাকাউন্টে প্রকল্পের টাকা! মাথাপিছু ৫০০ কাটমানি
প্রায় ৫০ পুরুষের অ্যাকাউন্টে প্রকল্পের টাকা! মাথাপিছু ৫০০ কাটমানি
স্কুলে ফিরছে ২০২২-এর আগের পোশাক! সরে যাচ্ছে নীল-সাদা
স্কুলে ফিরছে ২০২২-এর আগের পোশাক! সরে যাচ্ছে নীল-সাদা