AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

টি-টোয়েন্টি বিশ্বকাপে কি রোহিত শর্মাকে মিস করবে ভারত?

বর্তমানে ভারতের অধিনায়ক সূর্যকুমার যাদবের টি-টোয়েন্টি রেকর্ড নিঃসন্দেহে দুর্দান্ত। তবু রোহিতের শান্ত মনোভাব, প্লেয়ারদের প্রতি সহানুভূতি এবং গুরুত্বপূর্ণ সময়ে সঠিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা কি দেখা যাবে না ভারতের ম্য়াচগুলিতে? ক্রিকেট মহলের অনেকেই মনে করছেন, প্রয়োজনে রোহিত থাকবেন।

টি-টোয়েন্টি বিশ্বকাপে কি রোহিত শর্মাকে মিস করবে ভারত?
Image Credit: PTI
| Edited By: | Updated on: Feb 06, 2026 | 2:22 PM
Share

কলকাতা: শনিবার ওয়াংখেড়ে স্টেডিয়ামে টি-টোয়েন্টি বিশ্বকাপ অভিযান শুরু করবে টিম ইন্ডিয়া। প্রাক্তন অধিনায়ক রোহিত শর্মা, যিনি ২০২৪ সালে বিশ্বকাপ ট্রফি হাতে তুলেছিলেন, সেই তিনিই ট্রফি হাতে প্রবেশ করবেন মাঠে। এই বিশ্বকাপে তিনিই অ্যাম্বাসাডর। ব্যাট হাতে রোহিতের এই বিস্ফোরক শুরু বর্তমানে দেখা যাচ্ছে আর এক শর্মার মধ্যে। তিনি অভিষেক শর্মা। কিন্তু প্রশ্নটা অন্য, ২০০৭ থেকে প্রতিটা টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলা ক্যাপ্টেন রোহিতকে কি মিস করবে ভারত? বিশেষ করে ঘরের মাঠে যখন এই বিশ্বকাপে?

বর্তমানে ভারতের অধিনায়ক সূর্যকুমার যাদবের টি-টোয়েন্টি রেকর্ড নিঃসন্দেহে দুর্দান্ত। তবু রোহিতের শান্ত মনোভাব, প্লেয়ারদের প্রতি সহানুভূতি এবং গুরুত্বপূর্ণ সময়ে সঠিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা কি দেখা যাবে না ভারতের ম্য়াচগুলিতে? ক্রিকেট মহলের অনেকেই মনে করছেন, প্রয়োজনে রোহিত থাকবেন। প্রাক্তন ভারতীয় বোলিং কোচ,পরশ মামরে বিষয়টিকে অন্য ভাবে দেখছেন। তাঁর মতে, “রোহিত স্কোয়াডে নেই। এই বিষয়টিকে মেনেই বর্তমান টিম এগোচ্ছে। ওকে মিস করার প্রশ্নই ওঠে না।” আবার তিনি এও স্বীকার করে নিয়েন, ১১ বছরের খরা কাটিয়ে ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের পেছনে রোহিতের নেতৃত্ব ছিল অনন্য।

পরশ মামরের মতে, সূর্যকুমার যাদব অনেক কিছু শিখেছেন রোহিতের কাছ থেকে। তার মধ্যে নেতৃত্বও রয়েছে। কিন্তু তুলনা করা ঠিক নয়। পরশের কথায়, “একজন অধিনায়ককে দায়িত্ব দিলে তাঁকে নিজের মতো কাজ করার স্বাধীনতা দিতেই হবে। এই চিন্তাভাবনাই সাফল্যের চাবিকাঠি।” তবে এ বারের বিশ্বকাপে প্রশ্ন একটাই,‘হিটম্যান’কে ছাড়া কি ভারত পারবে বিশ্বকাপে জিততে?

১০০০ টাকা ভাতা বৃদ্ধির পরও কেন আন্দোলন? ব্যাখ্যা দিলেন আশা কর্মীরা
১০০০ টাকা ভাতা বৃদ্ধির পরও কেন আন্দোলন? ব্যাখ্যা দিলেন আশা কর্মীরা
৭ তারিখের পরও হবে শুনানি? কী আবেদন করলেন দক্ষিণ ২৪ পরগনার জেলাশাসক?
৭ তারিখের পরও হবে শুনানি? কী আবেদন করলেন দক্ষিণ ২৪ পরগনার জেলাশাসক?
মুখ্যমন্ত্রীর দিকে আঙুল তুলে সুপ্রিম কোর্টের হলফনামায় বিস্ফোরক অভিযোগ
মুখ্যমন্ত্রীর দিকে আঙুল তুলে সুপ্রিম কোর্টের হলফনামায় বিস্ফোরক অভিযোগ
বেলডাঙা অশান্তি মামলা: তদন্তে রাজ্যের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ
বেলডাঙা অশান্তি মামলা: তদন্তে রাজ্যের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ
বকেয়া DA মিটিয়ে দিতে হবে রাজ্য সরকারি কর্মচারীদের
বকেয়া DA মিটিয়ে দিতে হবে রাজ্য সরকারি কর্মচারীদের
বাজেটে ৫০০ টাকা করে বাড়ল লক্ষ্মীর ভাণ্ডারের বরাদ্দ
বাজেটে ৫০০ টাকা করে বাড়ল লক্ষ্মীর ভাণ্ডারের বরাদ্দ
লোকসভায় বাধা, রাজ্যসভায় প্রধানমন্ত্রীর ভাষণ
লোকসভায় বাধা, রাজ্যসভায় প্রধানমন্ত্রীর ভাষণ
বাংলার বিধানসভা নির্বাচনে এবার একাই লড়ার সিদ্ধান্ত কংগ্রেসের
বাংলার বিধানসভা নির্বাচনে এবার একাই লড়ার সিদ্ধান্ত কংগ্রেসের
হুমায়ুনের সঙ্গে বৈঠকই কাল হল! সিপিএমের বৈঠকে যা ঘটল...
হুমায়ুনের সঙ্গে বৈঠকই কাল হল! সিপিএমের বৈঠকে যা ঘটল...
মমতার সওয়ালের কয়েক ঘণ্টার মধ্যে কোন চিঠি এল মুখ্যসচিবের হাতে
মমতার সওয়ালের কয়েক ঘণ্টার মধ্যে কোন চিঠি এল মুখ্যসচিবের হাতে