AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Mobile Tips: হেডফোনের জ্যাক খারাপ হলেও নো টেনশন, এই উপায়ে ঠিক হয়ে যাবে বাড়িতে বসেই

Headphone Jack Tips: বেশিরভাগ স্মার্টফোনে 3.5 মিমি হেডফোন জ্যাক থাকে। মাঝে মাঝে এই জ্যাকটি হঠাৎ কাজ করা বন্ধ করে দেয়। আপনাকে এমন একটি উপায় জানানো হবে, যাতে আপনি বাড়িতেই ঠিক করে ফেলতে পারবেন।

Mobile Tips: হেডফোনের জ্যাক খারাপ হলেও নো টেনশন, এই উপায়ে ঠিক হয়ে যাবে বাড়িতে বসেই
| Edited By: | Updated on: May 13, 2023 | 10:53 AM
Share

Smartphone Headphone Jack Tips: প্রত্যেকেই স্মার্টফোনটিকে যত্নে রাখেন, কিন্তু তা সত্ত্বেও ফোনে হঠাৎই এমন অনেক সমস্যা দেখা যায়, যার জন্য আপনাকে সার্ভিস সেন্টারে নিয়ে ছুটতে হয়। ফোনটি শুধুমাত্র বিনোদনের জন্য নয় বরং অনেক গুরুত্বপূর্ণ কাজ করতে কাজে লাগে। এই ডিভাইসের মাধ্যমে কল, মেসেজ, ব্রাউজিং, ভিডিয়ো কলিং, ভিডিয়ো দেখা, মেল করার মতো অনেক কিছু করে থাকেন সারা দিনে। আর তার জন্য সব থেকে বেশি ব্যবহৃত হয় হেডফোন জ্যাক। বেশিরভাগ স্মার্টফোনে 3.5 মিমি হেডফোন জ্যাক থাকে। মাঝে মাঝে এই জ্যাকটি হঠাৎ কাজ করা বন্ধ করে দেয়। যে কোনও হেডফোনই ব্যবহার করুন না কেন, তা কোনওভাবেই কাজ করতে চায় না। আর তার জন্য খরচ করতে হয় অনেক টাকা। কিন্তু আপনাকে এমন একটি উপায় জানানো হবে, যাতে আপনি বাড়িতেই ঠিক করে ফেলতে পারবেন ফোনের খারাপ হয়ে যাওয়া জ্যাকটি।

ইয়ারফোন চেক করুন:

প্রথমে আপনাকে আপনার ইয়ারফোন চেক করতে হবে। অনেক সময় এমন হয় যে, ইয়ারফোনটি ঠিক করে কাজ করছে না। আর আপনার মনে হচ্ছে জ্যাকটি বুঝি খারাপ হয়ে গিয়েছে। এই ক্ষেত্রে, প্রথমে অন্য ইয়ারফোনগুলি ইন করে পরীক্ষা করুন। যদি তাতেও কাজ না করে, তাহলে বুঝবেন হেডফোন জ্যাকটিই খারাপ।

জ্যাকটি মুছে ফেলুন:

ফোন পুরনো হয়ে গেলে জ্যাকে অনেক ধুলো বা ময়লা জমে যায়। ফোনকে সবসময় ধুলো, মাটি ও জল থেকে নিরাপদ রাখাই ভাল। এমনকি হেডফোন জ্যাকের মধ্যেও অনেক সময় ময়লা জমে থাকার কারণে এটি কাজ করা বন্ধ করে দেয়। এক্ষেত্রে একটি কটন বাড নিয়ে হালকা হাতে পরিষ্কার করুন। কোনও তরল দিয়ে ভুলেও পরিষ্কার করবেন না। শুধুমাত্র কটন বাড দিয়ে পরিষ্কার করুন।

হেডফোনের জ্যাকের আর্দ্রতা দূর করুন:

অনেক সময় এমন হয় যে ফোনটি জলে ভিজে গিয়েছে কোনওভাবে। আর ঠিক তারপরেই দেখছেন জ্যাকটি কাজ করছে না। সেক্ষেত্রে আপনার হেয়ার ড্রায়ারটি আপনাকে সাহায্য করবে। একটি হেয়ার ড্রায়ার নিন এবং আপনার হেডফোন জ্যাক থেকে জল ভালভাবে শুকিয়ে নিন। হেয়ার ড্রায়ার শুধুমাত্র মাঝারি মোডে রাখুন। কারণ এটি থেকে খুব গরম হাওয়া বের হয়। তাই তাতে ফোনেরও ক্ষতি হতে পারে। একটু দূর থেকে ব্যবহার করবেন।

ব্লুটুথও হতে পারে সমস্যার কারণ:

যখন ফোনে ব্লুটুথ ব্যবহার করেন, তখন অনেক সময় তা বন্ধ করতে ভুলে যান। এরপরে যখনই হেডফোন জ্যাকে ইয়ারফোন ইন করেন, তাতে কোনও শব্দ হয় না। ফলে আপনাকে অবশ্যই পরীক্ষা করতে হবে যে, ফোনের ব্লুটুথ চালু রয়েছে কি না বা ব্লুটুথ-এ কোনও সমস্যা দেখা দিচ্ছে কি না।

Follow Us
ভরা সভায় জাপানের প্রধানমন্ত্রীকে কীভাবে অস্বস্তিতে ফেললেন ট্রাম্প?
ভরা সভায় জাপানের প্রধানমন্ত্রীকে কীভাবে অস্বস্তিতে ফেললেন ট্রাম্প?
যুদ্ধ চালাতে আরও ১৮ লক্ষ কোটি টাকা দরকার ট্রাম্পের!
যুদ্ধ চালাতে আরও ১৮ লক্ষ কোটি টাকা দরকার ট্রাম্পের!
'শুভেন্দুর রেকর্ড আছে', ভবানীপুরে লড়াইয়ের প্ল্যান অমিত শাহের?
'শুভেন্দুর রেকর্ড আছে', ভবানীপুরে লড়াইয়ের প্ল্যান অমিত শাহের?
বিজেপি কয়েকটা গদ্দারকে টাকা দিয়ে উত্তেজিত করল: মমতা
বিজেপি কয়েকটা গদ্দারকে টাকা দিয়ে উত্তেজিত করল: মমতা
কালিয়াচকের ঘটনায় মালদহের জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ সুপ্রিম কোর্টের
কালিয়াচকের ঘটনায় মালদহের জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ সুপ্রিম কোর্টের
এত গরমে কেন শুধু শাড়ি পরেই ভোট প্রচারে ঘুরে বেড়াচ্ছেন শ্রেয়া?
এত গরমে কেন শুধু শাড়ি পরেই ভোট প্রচারে ঘুরে বেড়াচ্ছেন শ্রেয়া?
চিংড়িমাছের মালাইকারি না দিলে ভ্যাঁ করে কেঁদে ফেলব: রূপা গঙ্গোপাধ্যায়
চিংড়িমাছের মালাইকারি না দিলে ভ্যাঁ করে কেঁদে ফেলব: রূপা গঙ্গোপাধ্যায়
দিলীপ ঘোষের গাড়ি ঘিরে বিক্ষোভ, চা-চক্র থেকে ফেরার সময় কী ঘটল দেখুন
দিলীপ ঘোষের গাড়ি ঘিরে বিক্ষোভ, চা-চক্র থেকে ফেরার সময় কী ঘটল দেখুন
মনোনয়ন জমা দেওয়ার আগে কী কী করলেন শুভেন্দু?
মনোনয়ন জমা দেওয়ার আগে কী কী করলেন শুভেন্দু?
মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে উত্তেজনা, গাড়ি থেকে নামতে হল অমিত শাহকে!
মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে উত্তেজনা, গাড়ি থেকে নামতে হল অমিত শাহকে!