AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Kaliachak Judges Attack: কালিয়াচকে সেদিন মন্ত্রীকে দেখা যায়! ভিডিয়ো পোস্ট বিজেপির, ‘ইয়ে ডর মুঝে আচ্ছা লাগা’, বলছেন সাবিনা

Kaliachak judicial officers hostage case: বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্য এক্স মাধ্যমে একটি পোস্ট করেন। সেখানে একটি ভিডিয়োতে দেখা যাচ্ছে, বেশ কয়েকজন সমর্থককে নিয়ে সাবিনা বসে আছেন। মালব্যর দাবি, কালিয়াচকে সাত বিচারককে আটকে রাখার ঘটনার ঠিক কয়েক ঘণ্টা আগেই সাবিনাকে প্রতিবাদে নেতৃত্ব দিতে দেখা গিয়েছিল।

Kaliachak Judges Attack: কালিয়াচকে সেদিন মন্ত্রীকে দেখা যায়! ভিডিয়ো পোস্ট বিজেপির, 'ইয়ে ডর মুঝে আচ্ছা লাগা', বলছেন সাবিনা
অমিত মালব্যর পোস্ট করা ভিডিয়ো থেকে পাওয়া ছবিImage Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Apr 03, 2026 | 9:22 AM
Share

মালদহ: বুধবার রাত থেকেই শিরোনামে কালিয়াচক। সাত বিচারককে ঘণ্টার পর ঘণ্টা ঘেরাও করে রাখার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে সুপ্রিম কোর্ট। কড়া বার্তা দিয়েছে নির্বাচন কমিশন। শুক্রবার সকালেই কালিয়াচকে পৌঁছে গিয়েছে তদন্তকারী সংস্থা এনআইএ-র টিম। এই পুরো ঘটনায় যখন সব পক্ষই একে অপরের দিকে দায় ঠেলছে, তার মধ্যে রাজ্যের বিদায়ী মন্ত্রীর যোগ থাকার অভিযোগ সামনে আনল বিজেপি। একটি ভিডিয়ো পোস্ট করে অভিযোগ তুলেছে গেরুয়া শিবির।

বৃহস্পতিবার দিনভর রাজ্যের বিদায়ী মন্ত্রী তথা মোথাবাড়ির বিধায়ক সাবিনা ইয়াসমিনের বিরুদ্ধে অভিযোগ তুলেছেন বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী। তিনি দাবি করেছেন, পুরো ঘটনার পিছনে রয়েছে তৃণমূলের শীর্ষ নেতৃত্ব। আর সাবিনা দলের পরিকল্পনা বাস্তবায়িত করেছেন বলে দাবি করেছেন তিনি।

পরে বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্য এক্স মাধ্যমে একটি পোস্ট করেন। সেখানে একটি ভিডিয়োতে দেখা যাচ্ছে, বেশ কয়েকজন সমর্থককে নিয়ে সাবিনা বসে আছেন। মালব্যর দাবি, কালিয়াচকে সাত বিচারককে আটকে রাখার ঘটনার ঠিক কয়েক ঘণ্টা আগেই সাবিনাকে প্রতিবাদে নেতৃত্ব দিতে দেখা গিয়েছিল। তিনি আরও লিখেছেন, ‘এখন আর এই সব পোস্ট সরিয়ে দিয়ে কোনও লাভ নেই। সবটাই সংগ্রহ করা আছে।’ এই ভিডিয়ো পোস্ট করে সুপ্রিম কোর্ট ও নির্বাচন কমিশনের দৃষ্টি আকর্ষণ করেছে অমিত মালব্য।

তবে এই অভিযোগ অস্বীকার করেছেন তৃণমূল নেত্রী সাবিনা ইয়াসমিন। তিনি বলেন, “শুভেন্দু অধিকারী আমাকে বরাবরই খুব ভয় পায়। ভোট এলেই ভয় পায়। শুভেন্দুর ইয়ে ডর মুঝে আচ্ছা লাগা।” উল্লেখ্য, দীর্ঘদিনের রাজনীতিক সাবিনা মোথাবাড়ির বিধায়ক হলেও এবার তাঁর কেন্দ্র বদল হয়েছে। এবার সুজাপুর থেকে তাঁকে টিকিট দিয়েছে তৃণমূল। নাম ঘোষণার পর থেকেই ময়দানে রয়েছেন সাবিনা।

Follow Us
ভরা সভায় জাপানের প্রধানমন্ত্রীকে কীভাবে অস্বস্তিতে ফেললেন ট্রাম্প?
ভরা সভায় জাপানের প্রধানমন্ত্রীকে কীভাবে অস্বস্তিতে ফেললেন ট্রাম্প?
যুদ্ধ চালাতে আরও ১৮ লক্ষ কোটি টাকা দরকার ট্রাম্পের!
যুদ্ধ চালাতে আরও ১৮ লক্ষ কোটি টাকা দরকার ট্রাম্পের!
'শুভেন্দুর রেকর্ড আছে', ভবানীপুরে লড়াইয়ের প্ল্যান অমিত শাহের?
'শুভেন্দুর রেকর্ড আছে', ভবানীপুরে লড়াইয়ের প্ল্যান অমিত শাহের?
বিজেপি কয়েকটা গদ্দারকে টাকা দিয়ে উত্তেজিত করল: মমতা
বিজেপি কয়েকটা গদ্দারকে টাকা দিয়ে উত্তেজিত করল: মমতা
কালিয়াচকের ঘটনায় মালদহের জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ সুপ্রিম কোর্টের
কালিয়াচকের ঘটনায় মালদহের জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ সুপ্রিম কোর্টের
এত গরমে কেন শুধু শাড়ি পরেই ভোট প্রচারে ঘুরে বেড়াচ্ছেন শ্রেয়া?
এত গরমে কেন শুধু শাড়ি পরেই ভোট প্রচারে ঘুরে বেড়াচ্ছেন শ্রেয়া?
চিংড়িমাছের মালাইকারি না দিলে ভ্যাঁ করে কেঁদে ফেলব: রূপা গঙ্গোপাধ্যায়
চিংড়িমাছের মালাইকারি না দিলে ভ্যাঁ করে কেঁদে ফেলব: রূপা গঙ্গোপাধ্যায়
দিলীপ ঘোষের গাড়ি ঘিরে বিক্ষোভ, চা-চক্র থেকে ফেরার সময় কী ঘটল দেখুন
দিলীপ ঘোষের গাড়ি ঘিরে বিক্ষোভ, চা-চক্র থেকে ফেরার সময় কী ঘটল দেখুন
মনোনয়ন জমা দেওয়ার আগে কী কী করলেন শুভেন্দু?
মনোনয়ন জমা দেওয়ার আগে কী কী করলেন শুভেন্দু?
মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে উত্তেজনা, গাড়ি থেকে নামতে হল অমিত শাহকে!
মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে উত্তেজনা, গাড়ি থেকে নামতে হল অমিত শাহকে!