AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Realme 9 Pro 5G: বিক্রি শুরু রিয়েলমি ৯ প্রো ৫জি ফোনের, দাম কত? কী কী অফার রয়েছে?

Realme 9 Pro 5G: দুটো স্টোরেজ ভ্যারিয়েন্টে ভারতে লঞ্চ হয়েছে রিয়েলমি ৯ প্রো ৫জি (Realme 9 Pro 5G) ফোন। কেনা যাবে ফ্লিপকার্ট (Flipkart) এবং রিয়েলমি সংস্থার অফিশিয়াল ওয়েবসাইট (Realme.com) থেকে।

Realme 9 Pro 5G: বিক্রি শুরু রিয়েলমি ৯ প্রো ৫জি ফোনের, দাম কত? কী কী অফার রয়েছে?
এই ফোনে একটি অক্টা-কোর কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬৯৫ প্রসেসর রয়েছে।
| Edited By: | Updated on: Feb 23, 2022 | 1:12 PM
Share

ভারতে প্রথমবারের জন্য রিয়েলমি ৯ প্রো ৫জি (Realme 9 Pro 5G) ফোনের বিক্রি শুরু হয়েছে। আজ অর্থাৎ ২৩ ফেব্রুয়ারি ভারতীয় সময় দুপুর ১২টা থেকে দেশে শুরু হয়েছে এই ফোনের (Realme Smartphone) বিক্রি। ই-কমার্স সংস্থা ফ্লিপকার্ট (Flipkart) এবং রিয়েলমি কোম্পানির অফিশিয়াল ওয়েবসাইট Realme.com থেকে এই ফোন (Realme 9Pro Series) কেনা যাবে। রিয়েলমি ৯ প্রো ৫জি ফোনের ৬ জিবি র‍্যাম ও ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ১৭,৯৯৯ টাকা। এটিই বেস ভ্যারিয়েন্ট। এরপর ৮ জিবি র‍্যাম ও ১২৮ জিবি স্টোরেজ কনফিগারেশনের দাম ২০,৯৯৯ টাকা।

দেখে নেওয়া যাক রিয়েলমি ৯ প্রো ৫জি ফোনে কী কী অফার রয়েছে

এইচডিএফসি ব্যাঙ্কের কার্ড ব্যবহার করে রিয়েলমি ৯ প্রো ৫জি ফোন কিনলে সরাসরি দু’হাজার টাকা ছাড় পাওয়া যাবে। ফ্লিপকার্টও এই ফোনের উপর ৪০০০ টাকা ছাড় দিচ্ছে। এছাড়াও বাজাজ ফিনসার্ভ এবং নির্দিষ্ট কয়েকটি ব্যাঙ্কের ক্রেডিট কার্ডে রয়েছে নো-কস্ট ইএমআই অপশন। এর পাশাপাশি ফ্লিপকার্টেও রয়েছে নো-কস্ট ইএমআই ফিচার। সেখানে ইএমআই শুরু হয়েছে তিন হাজার টাকা থেকে (প্রতি মাসে)।

রিয়েলমি ৯ প্রো ৫জি ফোনের স্পেসিফিকেশন

  • এই ফোন পরিচালিত হবে অ্যানড্রয়েড ১২ আউট-অফ-দ্য বক্স এবং রিয়েলমি UI 3.0- এর সাহায্যে।
  • এই ফোনে একটি ৬.৬ ইঞ্চির ফুল এইচডি প্লাস এলসিডি প্যানেল রয়েছে, যার রিফ্রেশ রেট ১২০ হার্টজ।
  • এই ফোনে একটি অক্টা-কোর কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬৯৫ প্রসেসর রয়েছে। এর সঙ্গে যুক্ত রয়েছে ৮ জিবি পর্যন্ত র‍্যাম।
  • রিয়েলমি ৯ প্রো ৫জি ফোনের পিছনের অংশে একটি ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ রয়েছে। সেখানে একটি ৬৪ মেগাপিক্সেলের প্রাইমারি সেনসর রয়েছে। এর সঙ্গে একটি ৮ মেগাপিক্সেলের ওয়াইড অ্যাঙ্গেল শুটার এবং একটি ২ মেগাপিক্সেলের ম্যাক্রো শুটার রয়েছে। এছাড়াও ফোনের ডিসপ্লেতে রয়েছে একটি ১৬ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা সেনসর।
  • এই ফোনের অনবোর্ড স্টোরেজের পরিমাণ ১২৮ জিবি। কানেক্টিভিটি অপশন হিসেবে এই ফোনে ৫জি, ৪জি এলটিই, ওয়াই-ফাই, ব্লুটুথ ভি৫.২, জিপিএস/এ-জিপিএস, টাইপ-সি ইউএসবি পোর্ট, ৩.৫ মিলিমিটারের একটি হেডফোন জ্যাক রয়েছে। আর ফোনের সাইডের অংশে রয়েছে ফিঙ্গারপ্রিন্ট সেনসর।
  • রিয়েলমি ৯ প্রো ৫জি ফোনে রয়েছে একটি ৫০০০ এমএএইচ ব্যাটারি এবং ৩৩ ওয়াটের ডার্ট চার্জ ফাস্ট চার্জিং সাপোর্ট। ফোনের ওজন ১৯৫ গ্রাম।

আরও পড়ুন- Samsung Galaxy S22 Series: ভারতে শুরু হয়েছে স্যামসাং গ্যালাক্সি এস২২ সিরিজের প্রি-বুকিং, দেখে নিন বিভিন্ন অফার

আরও পড়ুন- Motorola Edge 30 Pro: স্ন্যাপড্রাগন ৮ জেন ১ প্রসেসর যুক্ত সবচেয়ে সস্তার ফোন হতে চলেছে মোটোরোলা এজ ৩০ প্রো! দাম কত হতে পারে?

আরও পড়ুন- iPhone 13 Flipkart Offer: একধাক্কায় ২০,৫০০ টাকা দাম কমল আইফোন ১৩- র, কোথায় কীভাবে পাবেন?

Follow Us
ইকোপার্কের কোথায় বসবে শ্যামাপ্রসাদের ১২৫ ফুটের মূর্তি?
ইকোপার্কের কোথায় বসবে শ্যামাপ্রসাদের ১২৫ ফুটের মূর্তি?
জমি বিবাদ নিয়ে তুলকালাম পুরুলিয়ায়, মহিলাকে মারধরের অভিযোগ
জমি বিবাদ নিয়ে তুলকালাম পুরুলিয়ায়, মহিলাকে মারধরের অভিযোগ
ফের পুলিশের জালে গুলশন কলোনির ত্রাস মিনি ফিরোজ
ফের পুলিশের জালে গুলশন কলোনির ত্রাস মিনি ফিরোজ
ঢেলে সাজানো হচ্ছে হাওড়া স্টেশন, জুলাইতেই চালু হচ্ছে নতুন প্ল্যাটফর্ম
ঢেলে সাজানো হচ্ছে হাওড়া স্টেশন, জুলাইতেই চালু হচ্ছে নতুন প্ল্যাটফর্ম
'আঘাত হলে চুপচাপ হজম করব না', থানা থেকে বেরিয়ে বলে দিলেন হুমায়ুন
'আঘাত হলে চুপচাপ হজম করব না', থানা থেকে বেরিয়ে বলে দিলেন হুমায়ুন
কেন্দ্রীয় বরাদ্দ বেশি আদায়ে কী করতে হবে? মন্ত্রীদের পরামর্শ শুভেন্দুর
কেন্দ্রীয় বরাদ্দ বেশি আদায়ে কী করতে হবে? মন্ত্রীদের পরামর্শ শুভেন্দুর
বালু-কন্যার 'কীর্তি', এক বছরে ক্যান্টিনের বিল ১ কোটি টাকার বেশি!
বালু-কন্যার 'কীর্তি', এক বছরে ক্যান্টিনের বিল ১ কোটি টাকার বেশি!
একের পর এক কাগজ দেখালেন মমতা, বললেন...
একের পর এক কাগজ দেখালেন মমতা, বললেন...
'ছাব্বিশের নির্বাচনে দাঁড়ালেন কী করে?', বিদ্রোহীদের প্রশ্ন মমতার
'ছাব্বিশের নির্বাচনে দাঁড়ালেন কী করে?', বিদ্রোহীদের প্রশ্ন মমতার
অবশেষে মুখ্যমন্ত্রী শুভেন্দুকে শুভেচ্ছা মমতার, কী বললেন?
অবশেষে মুখ্যমন্ত্রী শুভেন্দুকে শুভেচ্ছা মমতার, কী বললেন?