AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

ফ্যাটি লিভার

ফ্যাটি লিভার

একের পর এক ফুড ডেলিভারি অ্যাপের সাহায্যে যেভাবে ফাস্ট ফুড অর্ডার করা রেওয়াজে পরিণত হয়েছে, তাতে নন-অ্যালকোহলিক ফ্যাটি লিভারের সমস্যা কম বয়সিদের ক্ষেত্রে খুবই পরিচিত রোগ হয়ে দাঁড়িয়েছে। আজকাল ১৮-তেই কারও-কারও দেহে জাঁকিয়ে বসছে ফ্যাটি লিভারের সমস্যা। নেপথ্যে রয়েছে ফাস্ট ফুড বা বাইরের খাবার খাওয়ার চল। মুখরোচক খাবার ছাড়া যেন মুখে খাবার রোচে না। কিন্তু আপনি যত বেশি চর্বিযুক্ত খাবার খাবেন, লিভারে ফ্যাটও জমবে ততটাই। যদিও বেশিরভাগ মানুষের ধারণা, শুধু মদ খেলেই লিভারের ক্ষতি হয়। এক্ষেত্রে জেনে রাখা দরকার, মদ্যপান না করেও আপনি ফ্যাটি লিভারে ভুগতে পারেন। নন-অ্যালকোহলিক ফ্যাটি লিভার ডিজ়িজ হল তেমনই একটি রোগ। আর যদি ঘণ্টার পর ঘণ্টা একই জায়গায় বসে থাকেন, শারীরিকভাবে সক্রিয় না থাকেন, তাহলেও রয়েছে লিভারে চর্বি জমার সম্ভাবনা। নন-অ্যালকোহলিক ফ্যাটি লিভার ডিজ়িজে যকৃতে ফ্যাট জমা হয়। তার সঙ্গে লিভারে প্রদাহ তৈরি হয় এবং লিভারের কোষগুলো ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়। তবে, এই রোগ লাইফস্টাইল ও চিকিৎসার মাধ্যমে সারিয়ে তোলা যায়। কিন্তু আপনি সাবধান না হন, এই সমস্যা পরবর্তীকালে লিভার সিরোসিস বা লিভার ক্যানসারের মতো রোগ ডেকে আনতে পারে। এমনকি এই রোগ বাড়াবাড়ি অবস্থায় পৌঁছে গেলে লিভার ফেলিওরের মতো ঘটনাও ঘটতে পারে। এমন ঘটনায় আপনার মৃত্যু অবধারিত। সুতরাং, নন-অ্যালকোহলিক ফ্যাটি লিভার ডিজ়িজকে সহজভাবে নিলে বিপদ আপনারই। বরং, প্রথম থেকে চিকিৎসাধীন থাকলে এবং খাওয়া-দাওয়া নিয়ে সচেতন হলে আপনার লিভারের কার্যকারিতাও ঠিক থাকবে। সেই সঙ্গে অবশ্যই লাইফস্টাইলে থাকতে হবে হাঁটাচলা, শারীরিকভাবে সক্রিয় থাকা।

Read More
শিল্প টানতে এবার রাজ্যের জমি নীতির সরলীকরণ করছে রাজ্য সরকার
শিল্প টানতে এবার রাজ্যের জমি নীতির সরলীকরণ করছে রাজ্য সরকার
রাজ্যের এবার বন্ধ কারখানার তালা খুলবে: শমীক ভট্টাচার্য
রাজ্যের এবার বন্ধ কারখানার তালা খুলবে: শমীক ভট্টাচার্য
বারুইপুর ধর্ষণ-খুনকাণ্ডে ফের তদন্তকারী অফিসার বদল
বারুইপুর ধর্ষণ-খুনকাণ্ডে ফের তদন্তকারী অফিসার বদল
পশ্চিম এশিয়ায় ফের যুদ্ধের ডঙ্কা, ইরানের ১২ শহরে ভয়াবহ হামলা আমেরিকার
পশ্চিম এশিয়ায় ফের যুদ্ধের ডঙ্কা, ইরানের ১২ শহরে ভয়াবহ হামলা আমেরিকার
নির্মলকে আদৌ ডেকেছিল ঋতব্রতরা? কে কী বলছে?
নির্মলকে আদৌ ডেকেছিল ঋতব্রতরা? কে কী বলছে?
'মেদিনীপুরের নির্মলকে ডাকা হয়েছিল...', কী বার্তা ঋতব্রত শিবিরের তরফে?
'মেদিনীপুরের নির্মলকে ডাকা হয়েছিল...', কী বার্তা ঋতব্রত শিবিরের তরফে?
আশিস বন্দ্যোপাধ্যায়, চন্দ্রনাথরা আগেই গিয়েছেন, এবার গেলেন কেষ্ট
আশিস বন্দ্যোপাধ্যায়, চন্দ্রনাথরা আগেই গিয়েছেন, এবার গেলেন কেষ্ট
বারাসতে পুকুর ভরাট রুখে দিলেন বিজেপি বিধায়ক!
বারাসতে পুকুর ভরাট রুখে দিলেন বিজেপি বিধায়ক!
প্রায় ৫০ পুরুষের অ্যাকাউন্টে প্রকল্পের টাকা! মাথাপিছু ৫০০ কাটমানি
প্রায় ৫০ পুরুষের অ্যাকাউন্টে প্রকল্পের টাকা! মাথাপিছু ৫০০ কাটমানি
স্কুলে ফিরছে ২০২২-এর আগের পোশাক! সরে যাচ্ছে নীল-সাদা
স্কুলে ফিরছে ২০২২-এর আগের পোশাক! সরে যাচ্ছে নীল-সাদা