AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Viral Video: বেসবলের মাঠে নজর কাড়ল ব্যাট ডগ! দেখুন ভাইরাল ভিডিয়ো

এই দিন বাফেলো বাইসনস এবং লেহাই ভ্যালি আয়রনপিগসের মধ্যে বেসবল খেলা অনুষ্ঠিত হয়েছিল। বেসবলের মাঠে রকি যদিও অপরিচিত নয়। মাঠ থেকে ব্যাট তুলে আনার দায়িত্ব রকিরই।

Viral Video: বেসবলের মাঠে নজর কাড়ল ব্যাট ডগ! দেখুন ভাইরাল ভিডিয়ো
বেসবলের মাঠ থেকে ব্যাট তুলে আনছে রকি
| Edited By: | Updated on: Sep 24, 2021 | 5:04 PM
Share

চলতি মাসে অল-আয়ারল্যান্ড টি-২০ কাপের একটি খেলা চলাকালীন হঠাৎ করে মাঠে ঢুকে পড়ে একটি কুকুর। সেও বল নিয়ে ফিল্ডিং করতে শুরু করে দিয়েছিল খেলোয়াড়দের সঙ্গে। সেটাই বেশ নজর কেড়েছিল নেটিজেনদের। ভিডিয়োটি ভাইরাল হয়ে গিয়েছিল সোশ্যাল মিডিয়ায়। আবারও ঘটল একই ঘটনা। তবে এবার ক্রিকেট নয়, এবার পোষ্য খেলতে নামল বেসবলে।

সম্প্রতি ইন্টারনেটে ভাইরাল হওয়া একটি ভিডিয়োয় দেখা গেছে যে, বেসবল খেলা চলাকালীন মাঠে ঢুকে পড়ে একটি গোল্ডেন রিট্রিভার। ভিডিয়োটি শেয়ার করা হয়েছে মাইনর লিগ বেসবলের অফিসিয়াল ট্যুইটার পেজ থেকে।

দেখুন সেই ভাইরাল ভিডিয়ো…

ভিডিয়োটি থেকে জানা গিয়েছে যে, কুকুরটির নাম রকি। এই দিন বাফেলো বাইসনস এবং লেহাই ভ্যালি আয়রনপিগসের মধ্যে বেসবল খেলা অনুষ্ঠিত হয়েছিল। বেসবলের মাঠে রকি যদিও অপরিচিত নয়। মাঠ থেকে ব্যাট তুলে আনার দায়িত্ব রকিরই। রকি হল ‘ট্রেন্টন থান্ডারস’ নামক একটি বেসবল দলের ‘ব্যাট ডগ’ (Bat Dog)। ভিডিয়োতে তার এই কান্ড থেকে এটা বোঝার অপেক্ষা রাখে না যে সে সত্যি ব্যাট ডগ। ইতিমধ্যে ভিডিয়োটি কয়েক লক্ষ মানুষের কাছে পৌঁছে গেছে।

রকি তার কাজেও বেশ পারদর্শী। সেই কাজের ভিডিয়োও প্রথম পোস্টের কমেন্ট বক্সে শেয়ার করা হয়েছে মাইনর লিগ বেসবলের অফিসিয়াল ট্যুইটার পেজ থেকে। যেখানে দেখা যাচ্ছে, রকি মুখে করে বেসবল ব্যাট নিয়ে আসছে মাঠের বাইরে।

দেখুন সেই ভাইরাল ভিডিয়ো…

প্রথম পোস্টের ক্যাপশনে লেখা রয়েছে যে সাহলেন ফিল্ড অভিষেকের সময় কিছুটা উত্তেজিত হয়ে পড়েছিল রকি। সেখান থেকে জানা গেছে রকির রয়েছে অফিসিয়াল ট্যুইটার অ্যাকাউন্ট। যেখানে এক নয় রকির একাধিক পোস্ট রয়েছে খেলার মাঠে। রকি প্রতিটি ভিডিয়ো এবং পোস্টে রয়েছে কয়েক হাজার লাইক। এখান থেকে বোঝাই যাচ্ছে যে বহু ইন্টারনেট ব্যবহারকারীর কাছে জনপ্রিয় সে। তাছাড়া নিজের দলের লোকের কাছে যে সে সবচেয়ে আদরের, এটা বলার বাকি রাখে না আর।

আরও পড়ুন: অল-আয়ারল্যান্ড টি-২০ কাপের একটি ম্যাচে ফিল্ডিং করতে নামল একটি পোষ্য কুকুর! দেখুন ভাইরাল ভিডিয়ো

আরও পড়ুন: কুকুরের অপহরণ করল বানর! তিন দিন ধরে জিম্মায় রাখল কুকুরটিকে, কী হল তারপর?

আরও পড়ুন: হিমশীতল হ্রদে ডুবতে বসেছিল ক্যাঙ্গারু! উদ্ধার করলেন দুই যুবক, মানবতার নজির

Follow Us
ফ্যাশনে 'ফেল', ভোট প্রচারে কেমন পোশাক পছন্দ মধুপর্ণার?
ফ্যাশনে 'ফেল', ভোট প্রচারে কেমন পোশাক পছন্দ মধুপর্ণার?
অমিত শাহকে আবির মাখাবেন কল্যাণ, কেন?
অমিত শাহকে আবির মাখাবেন কল্যাণ, কেন?
নন্দীগ্রামে বাড়ি বাড়ি ঘুরলেন সিইও মনোজ আগারওয়াল, কিন্তু কেন?
নন্দীগ্রামে বাড়ি বাড়ি ঘুরলেন সিইও মনোজ আগারওয়াল, কিন্তু কেন?
পর্ণশ্রীতে ধুন্ধুমার, বিজেপির কার্যালয় 'ভাঙচুর', দেখুন ঠিক কী ঘটে?
পর্ণশ্রীতে ধুন্ধুমার, বিজেপির কার্যালয় 'ভাঙচুর', দেখুন ঠিক কী ঘটে?
অমিত শাহকে হুঁশিয়ারি তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের, কমিশনে নালি
অমিত শাহকে হুঁশিয়ারি তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের, কমিশনে নালি
অনুপ্রবেশকারীদের দেশছাড়া করার জন্য ভরসা বিজেপি: মোদী
অনুপ্রবেশকারীদের দেশছাড়া করার জন্য ভরসা বিজেপি: মোদী
গো ব্য়াক স্লোগান, প্রচারে বেরিয়ে বিক্ষোভের মুখে অধীর
গো ব্য়াক স্লোগান, প্রচারে বেরিয়ে বিক্ষোভের মুখে অধীর
দুর্ঘটনা নয়, তবে পরিকল্পনাই? কালিয়াচকে বিচারকদের ওপর হামলায় নয়া তথ্য
দুর্ঘটনা নয়, তবে পরিকল্পনাই? কালিয়াচকে বিচারকদের ওপর হামলায় নয়া তথ্য
কালীঘাটের ভোগ খেতে কেন ভালোবাসেন মুখ্যমন্ত্রী, জানেন?
কালীঘাটের ভোগ খেতে কেন ভালোবাসেন মুখ্যমন্ত্রী, জানেন?
সোনা পাপ্পু নাকি অপরাধী নন! বড় পদক্ষেপ কসবা থানার ওসির বিরুদ্ধে
সোনা পাপ্পু নাকি অপরাধী নন! বড় পদক্ষেপ কসবা থানার ওসির বিরুদ্ধে