West Bengal News Today Live: চড়া রোদের মধ্যে CEO দফতরের সামনে বাড়ছে জমায়েত বামেদের, এবার হাজির হলেন নওশাদরাও
Breaking News in Bengali Live Updates: মীনাক্ষী মুখোপাধ্যায় থেকে শুরু করে প্রত্যেকে রয়েছে পথে। পাশাপাশই কাল অবস্থান করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। আজ চলছে মঞ্চ বাধার কাজ। সারাদিক কী ঘটে নজর থাকবে সেদিকে।

SIR-এর চূড়ান্ত তালিকায় বাদ লক্ষাধিক। এই নিয়ে সরব সিপিএম-তৃণমূল। রাতভব অবস্থান বিক্ষোভ চালিয়ে যাচ্ছেন বামেরা। মীনাক্ষী মুখোপাধ্যায় থেকে শুরু করে প্রত্যেকে রয়েছে পথে। পাশাপাশই কাল অবস্থান করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। আজ চলছে মঞ্চ বাধার কাজ। সারাদিক কী ঘটে নজর থাকবে সেদিকে।
LIVE NEWS & UPDATES
-
বাংলার নতুন রাজ্যপাল আরএন রবি-র পরিচয় জানেন?
- ১৯৭৬ ব্যাচের কেরল ক্যাডারের আইপিএস অফিসার। তাঁর পুরো নাম রবীন্দ্র নারায়ণ রবি। এর আগে তামিলনাড়ু ও নাগাল্যান্ডের রাজ্যপালের দায়িত্ব ছিল তাঁর কাঁধে। জন্ম বিহারের পটনা।
- ছাত্রাবস্থা থেকেই মেধাবী ছাত্র বলে পরিচিতি। পদার্থবিজ্ঞানে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ছাত্রজীবন শেষ করেই তিনি দেশসেবার লক্ষ্যে সিভিল সার্ভিসে যোগ দেন। ১৯৭৬ ব্যাচের কেরালা ক্যাডারের আইপিএস অফিসার হিসেবে তাঁর কর্মজীবন শুরু হয়। বিস্তারিত পড়ুন- স্ট্যালিন সরকারের সঙ্গে লাগাতার সংঘাত! বাংলার নতুন রাজ্যপাল আরএন রবি-র পরিচয় জানেন?

-
CV Ananda Bose: ইস্তফা দিলেন সিভি আনন্দ বোস
- ভোটের ঠিক আগেই পদত্যাগ করলেন সি ভি আনন্দ বোস। আজ, বৃহস্পতিবার রাজ্যপাল পদে ইস্তফা দিয়েছেন তিনি। বর্তমানে দিল্লিতে আছেন তিনি। সেখানেই রাষ্ট্রপতির কাছে নিজের পদত্যাগপত্র পাঠিয়েছেন বলে জানা গিয়েছে।
- তবে তাঁর পদত্যাগপত্র এখনও গৃহীত হয়েছে কি না, তা জানা যায়নি। রাজভবনের তরফেও এখনও পর্যন্ত কোনও বিবৃতি দেওয়া হয়নি।

-
-
Suvendu Adhikari: গিফ্ট স্বরূপ প্রার্থী করেছেন মমতা: শুভেন্দু
- রাজ্যসভায় আসলে দু’জনকে কৃতজ্ঞতাস্বরূপ প্রার্থী করেছে তৃণমূল! বিধানসভার বসে ইঙ্গিতপূর্ণ মন্তব্য করলেন রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
- রাজ্যসভায় মেনকা গুরুস্বামী, রাজীবকুমারকে প্রার্থী করেছে তৃণমূল। প্রার্থী করা হয়েছে কোয়েল মল্লিক, বাবুল সুপ্রিয়কেও।
- বৃহস্পতিবার তাঁরা বিধানসভায় মনোনয়ন জমা দিলেন। পাশাপাশি মনোনয়ন জমা দিলেন বিজেপি বর্ষীয়ান নেতা রাহুল সিনহা।
- এরপর সাংবাদিক বৈঠক করেন শুভেন্দু অধিকারী ও বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য। বৈঠকেই শুভেন্দু তৃণমূলের প্রার্থী মনোনয়ন নিয়ে মুখ খোলেন।
- শুভেন্দু বলেন, “সব রাজনৈতিক লোককে তিনি বাণপ্রস্থে পাঠিয়ে দিয়ে, তিনি এককভাবে প্রার্থী করেছেন দু’জনকে কৃতজ্ঞতাস্বরূপ।” তাঁর বিস্ফোরক দাবি, “সারদার ইলেক্ট্রনিক্স ডিভাইস নষ্ট করার জন্য রাজীব কুমারকে পুরস্কার দিয়েছেন, বিনীত গোয়েলকে আরজি কর কেসে বাঁচিয়ে দেওয়ার জন্য মেনকা গুরুস্বামীকে গিফট দিয়েছেন।”
-
BJP Rathayatra: বিজেপির ‘রথে’ হামলার অভিযোগ
- বিজেপির পরিবার যাত্রা ঘিরে উত্তপ্ত কোচবিহার। পরিবর্তন যাত্রার রথে হামলার অভিযোগ।
- বৃহস্পতিবার সকাল থেকেই কোচবিহারের খাগড়াবাড়িতে ব্যাপক উত্তেজনা।
- তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ বিজেপির।
- বিজেপি বিধায়ক অভিযোগ করেছেন, স্থানীয় তৃণমূল নেতা ও তাঁর অনুগামীরা বুধবার রাতে অতর্কিতে রাতে ‘রথে’র সামনে এসে ভাঙচুর চালায়। উঠে আসছে তৃণমূলের যুব নেতা সায়নদীপ গোস্বামীর নাম। তাঁর নেতৃত্বের হামলা হয়েছে বলে অভিযোগ।
-
কী বললেন কোয়েল?
এতদিন ছিলেন শুধুই রূপোলী পর্দায়। তাঁর অভিনয়ে মাত হয়েছেন দর্শকরা। বাংলা সিনেমার অত্যন্ত্র জনপ্রিয় মুখ তিনি। অভিনেতা রঞ্জিত মল্লিকের মেয়ে অভিনেত্রী কোয়েল মল্লিক আর শুধু একজন অভিনেত্রীই নন। তাঁর পা পড়েছে রাজনীতির জগতে। বৃহস্পতিবার বিধানসভায় মনোনয়ন পত্র জমা দিতে আসেন কোয়েল। তখনই হাসিমুখে বললেন, “মানুষের যেন উপকারে আসতে পারি।”
বিস্তারিত পড়ুন: Koyel Mallick: ‘মানুষের উপকারে যাতে লাগতে পারি…’, মনোনয়ন জমা দেওয়ার আগে বললেন কোয়েল
-
-
মনোনয়ন জমা রাজীবের
আজ রাজ্যসভা নির্বাচনের মনোনয়নের শেষ দিন। রাজ্যসভার পাঁচ জন প্রার্থীই মনোনয়ন জমা দেবেন। তৃণমূলের তরফে প্রাক্তন আইপিএস রাজীব কুমার, অভিনেত্রী কোয়েল মল্লিক, আইনজীবী মানেকা গুরুস্বামী এবং বাবুল সুপ্রিয় মনোনয়ন দাখিল করবেন। পাশাপাশি, বিজেপির তরফে মনোনয়ন জমা দেবেন রাহুল সিনহাও।
এ দিন সকালে রাজীব কুমার আসেন বিধানসভায়। তারপর তিনি গিয়ে বসেন মুখ্য সচেতকের ঘরে। সেখানেই সংবাদ-মাধ্যম রাজীবের কাছে জানতে চান, তিনি এতদিন ধরে আইপিএস ছিলেন, সেখানে এক ধরনের অভিজ্ঞতা আর বর্তমানে রাজ্যসভায় তৃণমূলের মনোনিত প্রার্থী। এখন তিনি একজন রাজনীতিক। এ ক্ষেত্রে কেমন অভিজ্ঞতা তাঁর?
-
আজ ফের বৈঠকে কমিশন, কেন?
-
CPM: কমিশনের অফিসের সামনেই রাতভর অবস্থান বাম নেতৃত্বের
-
ভাঙড়ে রুটমার্চ শুরু বাহিনীর
- ভাঙড়ের সাতুলিয়া এলাকায় রুটমার্চ করলো কেন্দ্রীয় বাহিনী।
- পোলেরহাট থানার পুলিশ আধিকারিকদের সঙ্গে নিয়ে গাবতলা, সাতুলিয়া এলাকায় রুটমার্চ করা হয়।
- ভাঙড় বিধানসভার সেন্সিটিভ বুথ হিসাবে বেশ কয়েকটি বুথের উল্লেখ আছে সাতুলিয়া এলাকায়।
- সেখানে রুটমার্চ করে কনফিডেন্স বিল্ডআপ করার চেষ্টা করেন কেন্দ্রীয় বাহিনী।
-
ক্যানিংয়ে বিজেপির পতাকা ছেড়ার অভিযোগ
বৃহস্পতিবার বিজেপির সংকল্প যাত্রার সূচনা হচ্ছে ক্যানিং পশ্চিম বিধানসভার বাহির সোনা এলাকা থেকে। আর সেই কর্মসূচি শুরুর আগেই বিজেপির লাগানো পতাকা ফেস্টুন ছিঁড়ে ফেলার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। তবে সেই অভিযোগ অস্বীকার শাসকদলের। এখনও পর্যন্ত বিধানসভা ভোট ঘোষণা হয়নি, আর তার আগেই এমন ঘটনায় রাজনৈতিক পারদ চড়তে শুরু করেছে।
Published On - Mar 05,2026 10:48 AM
