AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Viral Video: ফটো তোলার শাস্তি! জলজ্যান্ত মানুষের পা ধরে হিড়হিড় করে টেনে নিয়ে গেল গোরিলা

Gorilla Dangerous Video: সিংহ থেকে বাঘ, গন্ডার এবং গরিলার (Gorilla) মতো এমন অনেক বড় প্রাণী রয়েছে যেগুলি শক্তির ক্ষেত্রে অনেক এগিয়ে। সম্প্রতি এমনই একটি গরিলার ভিডিয়ো ভাইরাল হয়েছে, যা দেখে আপনি চমকে উঠবেন। গরিলার ক্ষমতা দেখে অবাক হবেন। আপনি যেন তাদের কাছে খেলনা পুতুল।

Viral Video: ফটো তোলার শাস্তি! জলজ্যান্ত মানুষের পা ধরে হিড়হিড় করে টেনে নিয়ে গেল গোরিলা
তবে কি ফটো তোলার শাস্তি?
| Edited By: | Updated on: Jan 05, 2023 | 12:48 PM
Share

Gorilla Dragging Viral Video: এটি সত্য় যে মানুষ বুদ্ধিমত্তার দিক থেকে পশুদের চেয়েও বুদ্ধিমান। কিন্তু শক্তিতে পশুদের কাছে হার মানতে বাধ্য়। সিংহ থেকে বাঘ, গন্ডার এবং গরিলার (Gorilla) মতো এমন অনেক বড় প্রাণী রয়েছে যেগুলি শক্তির ক্ষেত্রে অনেক এগিয়ে। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় (Social Media) এমনই একটি গরিলার ভিডিয়ো ভাইরাল (Viral Video)  হয়েছে, যা দেখে আপনি চমকে উঠবেন। গরিলার ক্ষমতা দেখে অবাক হবেন। আপনি যেন তাদের কাছে খেলনা পুতুল।

টুইটারে Weird and Terrifying নামক এক টুইটার অ্যাকাউন্ট থেকে এই ভিডিয়ো পোস্ট করা হয়ছে। পোস্টটির ক্য়াপশনে লেখা, “গরিলাটি আপনাকে মনে করালো যে সে খুব সহজেই আপনাকে মেরে ফেলতে পারে।” ভিডিয়োয় দেখা যাচ্ছে একটি বনে একজন ব্যক্তি প্রাণীদের ছবি তুলছেন। তখনই সেখানে আসে দু’টি বড় গরিলা। একটি গরিলা কিছুটা এগিয়ে যায়। তখনই অন্য় গরিলাটি প্রথমে ফটোগ্রাফারের পাশ দিয়ে যায় এবং তার পা ধরে টান দেয়। সে লোকটিকে তার সঙ্গে কিছুটা টেনে নিয়ে গিয়ে পা ছেড়ে দেয়। তার এই শক্তি দেখে অবাক নেটিজেনদের একাংশ।

এই ভিডিয়োটি পোস্ট হওয়ার পর থেকে 16 লাখেরও বেশি ভিউ পেয়েছে এবং 93 হাজারারও বেশি মানুষ পোস্টটি লাইক করেছেন। অনেকে কমেন্ট করে তাদের প্রতিক্রিয়া জানিয়েছেন। গরিলার ক্ষমতা দেখে অনেকেই অবাক। একজন লিখেছেন, “গরিলা কেন এমনটা করলো তা বোঝা যাচ্ছে না।” আরও একজন লিখেছেন, “গরিলা সামনে এলে মানুষের কী করা উচিত, সেটাই ভাবছি।” আবার একজন মজা করে লিখেছেন, “বোধয় ও এটা পছন্দ করেনি যে ওর ছবি তোলা হচ্ছে।”

Follow Us
ভরা সভায় জাপানের প্রধানমন্ত্রীকে কীভাবে অস্বস্তিতে ফেললেন ট্রাম্প?
ভরা সভায় জাপানের প্রধানমন্ত্রীকে কীভাবে অস্বস্তিতে ফেললেন ট্রাম্প?
যুদ্ধ চালাতে আরও ১৮ লক্ষ কোটি টাকা দরকার ট্রাম্পের!
যুদ্ধ চালাতে আরও ১৮ লক্ষ কোটি টাকা দরকার ট্রাম্পের!
'শুভেন্দুর রেকর্ড আছে', ভবানীপুরে লড়াইয়ের প্ল্যান অমিত শাহের?
'শুভেন্দুর রেকর্ড আছে', ভবানীপুরে লড়াইয়ের প্ল্যান অমিত শাহের?
বিজেপি কয়েকটা গদ্দারকে টাকা দিয়ে উত্তেজিত করল: মমতা
বিজেপি কয়েকটা গদ্দারকে টাকা দিয়ে উত্তেজিত করল: মমতা
কালিয়াচকের ঘটনায় মালদহের জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ সুপ্রিম কোর্টের
কালিয়াচকের ঘটনায় মালদহের জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ সুপ্রিম কোর্টের
এত গরমে কেন শুধু শাড়ি পরেই ভোট প্রচারে ঘুরে বেড়াচ্ছেন শ্রেয়া?
এত গরমে কেন শুধু শাড়ি পরেই ভোট প্রচারে ঘুরে বেড়াচ্ছেন শ্রেয়া?
চিংড়িমাছের মালাইকারি না দিলে ভ্যাঁ করে কেঁদে ফেলব: রূপা গঙ্গোপাধ্যায়
চিংড়িমাছের মালাইকারি না দিলে ভ্যাঁ করে কেঁদে ফেলব: রূপা গঙ্গোপাধ্যায়
দিলীপ ঘোষের গাড়ি ঘিরে বিক্ষোভ, চা-চক্র থেকে ফেরার সময় কী ঘটল দেখুন
দিলীপ ঘোষের গাড়ি ঘিরে বিক্ষোভ, চা-চক্র থেকে ফেরার সময় কী ঘটল দেখুন
মনোনয়ন জমা দেওয়ার আগে কী কী করলেন শুভেন্দু?
মনোনয়ন জমা দেওয়ার আগে কী কী করলেন শুভেন্দু?
মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে উত্তেজনা, গাড়ি থেকে নামতে হল অমিত শাহকে!
মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে উত্তেজনা, গাড়ি থেকে নামতে হল অমিত শাহকে!