AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Viral: আলু কিংবা মাংসের পুর নয়, প্রিয় মিষ্টি ঠাসা এই শিঙাড়া নিয়েই বছরশেষে শোরগল নেটপাড়ায়!

ফিউশন ভাল, কিন্তু সব সময় নয়। লকডাউনে সকলেই প্রচুর রকম অক্সপেরিমেন্ট করেছেন খাবার নিয়ে। কিন্তু চলতি বছরের শেষে যে ভাবে ইন্টারনেটে ভাইরাল হয়েছে এসব উদ্ভট খাবার তা দেখে বেজায় চটেছেন নেটিজে়নরা

Viral: আলু কিংবা মাংসের পুর নয়, প্রিয় মিষ্টি ঠাসা এই শিঙাড়া নিয়েই বছরশেষে শোরগল নেটপাড়ায়!
এমন শিঙাড়া আগে চেখে দেখেছেন কি
| Edited By: | Updated on: Dec 28, 2021 | 11:43 PM
Share

লকডাউনের সময় থেকেই বেশিরভাগ মানুষ বাড়িতে থেকে নানা রকম কাজ শিখেছেন। পুরনো শখ যেমন অনেকে ঝালিয়ে নিয়েছেন তেমনই আবার কিছু মানুষ তাঁদের শখপূরণ করেছেন। এই নতুন শেখার তালিকায় কিন্তু উপরেই রয়েছে রন্ধন শিল্প। যিনি কোনওকালে এককাপ চা-ও নিজে করে খাননি তিনিও কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে চাঁপ থেকে বিরিয়ানি এই সবকিছুই বানিয়ে ফেলেছেন নিজ দক্ষতায়। চাইনিজ, কন্টিনেন্টাল, থাই সবই এখন বানানো হচ্ছে বাড়িতেই।

চা চাইলেই সঙ্গে সঙ্গে প্লেটে চলে আসে কেক কিংবা কুকিজ। হাতে যখন অগাধ সময় তখন কি আর শুধুই এই সব ভাল ভাল রান্নায় থেমে থাকা যায়? কথায় বলে ‘অলস মস্তিষ্ক শয়তানের বাস’- আর তাই অলস মস্তিষ্কই ভাবতে পারে মিরিন্ডা দিয়ে ম্যাগি বানালে কেমন হয় কিংবা রুহআফজা একগাদা ম্যাগিতে ছড়িয়ে দিলে কেমন লাগবে! এমন বিদঘুটে খাবারেই এবার বছর শেষে ভাইরাল ইন্টাকনেট। প্রচারের আলোয় আসার ডন্য মানুষ কী না করেন। আর হাতের সামনে যখন রয়েছে ইন্টারনেট তখন আর যা-ইচ্ছে-তাই করতে বাধা কোথায়!

যেমন ভাবনা তেমনি কাজ। ফুলকপি, আলু, মাংস ছেড়ে এবার গুলাব জামুন দিয়ে শিঙাড়ার নেশায় মেতেছে মানুষ। হাজার রকম ম্যাগির ভিড়ে হারিয়ে যেতে না চেয়ে, নিজস্ব দক্ষতাতেই গোলাপ জামুনকে ভেজে পরিবেশন করতে চাইলেন এই বিক্রেতা। এক ফুড ব্লগার তাঁর ইন্সটাগ্রামে এই অদ্ভুত রিলটি পোস্ট করতেই ২০ লক্ষ বারের বেশি তা দেখা হয়ে গিয়েছে। লাইক সংখ্যা ছাড়িয়ে গিয়েছে এক লক্ষ। শিঙারার খোল বানিয়ে তাতে আস্ত গোলাপজামুন পুরে ভেজে দিচ্ছেন তিনি। আর এই গরম শিঙাড়া সরাসরি চালান করছেন প্লেটে।

মিষ্টি শিঙাড়ার কথা শোনা গেলেও এমন অদ্ভুত শিঙাড়ার কথা কেউই কোনও দিন শোনেননি। তবে এমন অদ্ভুত খাবার দেখে বিরক্ত নেটিজে়নরা। এমন শিঙাড়া চেখে দেখতে সকলেই নারাজ। সেই সঙ্গে খাবার নিয়ে এমন পরীক্ষা-নিরীক্ষায় তাঁরা ক্লান্ত। এবার ক্ষমা চাইছেন ভোজন রসিকদের কাছ থেকে। কারণ বছরের শেষটাও এমন কিম্ভূতকিমাকার খাবার দেখতে তাঁরা নারাজ। বরং করজোড়ে অনুরোধ জানিয়েছেন ‘এভাবে খাবার নষ্ট করবেন না প্লিজ’।

আরও পড়ুন: Viral Video: পর্যটকদের সামনেই কুকুরের উপর ঝাঁপিয়ে পড়ল ‘সুলতানা’! বাঘিনীর আক্রমণে ত্রাস রণথম্বোরে

আরও পড়ুন: Viral Video: জলে হাঁস আর বাঘের লুকোচুরি খেলা! নেটপাড়ায় বেজায় হাসাহাসি…

Follow Us
বাম-BJP প্রার্থী তালিকা ঘোষণা করেছে; মঙ্গলে TMC কী চমক দেবে?
বাম-BJP প্রার্থী তালিকা ঘোষণা করেছে; মঙ্গলে TMC কী চমক দেবে?
বদলির পর এখনও নতুন পদে যোগ না দেওয়া আধিকারিকদের নিয়ে বড় ঘোষণা কমিশনের
বদলির পর এখনও নতুন পদে যোগ না দেওয়া আধিকারিকদের নিয়ে বড় ঘোষণা কমিশনের
মধ্যরাতে নন্দিনী চক্রবর্তীকে মুখ্যসচিবের পদ থেকে সরাল কমিশন, তোপ TMC-র
মধ্যরাতে নন্দিনী চক্রবর্তীকে মুখ্যসচিবের পদ থেকে সরাল কমিশন, তোপ TMC-র
আগের ভোটে হিংসা কবলিত এলাকার পুলিশ অফিসারদের তালিকা চাইল কমিশন, কেন?
আগের ভোটে হিংসা কবলিত এলাকার পুলিশ অফিসারদের তালিকা চাইল কমিশন, কেন?
তৃণমূল বয়কট করলেও প্রাতঃরাশ আমন্ত্রণে কেন রাষ্ট্রপতি ভবনে সৌগত?
তৃণমূল বয়কট করলেও প্রাতঃরাশ আমন্ত্রণে কেন রাষ্ট্রপতি ভবনে সৌগত?
ইরান আত্মসমর্পণ করতে পারবে না! কেন দাবি ট্রাম্পের?
ইরান আত্মসমর্পণ করতে পারবে না! কেন দাবি ট্রাম্পের?
কীভাবে এত নিখুঁত হামলা চালাচ্ছে ইরান? সাহায্য করছে কে?
কীভাবে এত নিখুঁত হামলা চালাচ্ছে ইরান? সাহায্য করছে কে?
সরকারি ত্রিপল নিয়ে দে ছুট! দেখুন কাণ্ড
সরকারি ত্রিপল নিয়ে দে ছুট! দেখুন কাণ্ড
কুণাল বলছেন ২৭, শমীক বলছেন 'লজ্জা', ভোটের দফা নিয়ে রাজনৈতিক তরজা
কুণাল বলছেন ২৭, শমীক বলছেন 'লজ্জা', ভোটের দফা নিয়ে রাজনৈতিক তরজা
রাতারাতি বদলে গেল প্রশাসনের খোলনলচে
রাতারাতি বদলে গেল প্রশাসনের খোলনলচে