AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Viral Video: পুলিশ অফিসারের কোলে বসে নাচ দেখালেন এক জুনিয়র মহিলা পুলিশ, ভাইরাল হল সেই ভিডিয়ো…

ওই কর্মকর্তার আচরণ নিয়েও প্রশ্ন উঠছে, পরে অবশ্য ক্ষমাও চেয়েছেন ওই কর্মকর্তা। তবে ওই মহিলা কর্মচারীর বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া হয়েছে, সে বিষয়ে এখনও কোনও তথ্য পাওয়া যায়নি।

Viral Video: পুলিশ অফিসারের কোলে বসে নাচ দেখালেন এক জুনিয়র মহিলা পুলিশ, ভাইরাল হল সেই ভিডিয়ো...
| Edited By: | Updated on: Dec 23, 2021 | 11:59 AM
Share

আমেরিকার নিউ ইয়র্ক পুলিশ বিভাগের এক জুনিয়র মহিলা পুলিশের সাম্প্রতিক একটি ভিডিয়ো ক্রমশই ভাইরাল হচ্ছে। ওই ভিডিয়ো নিয়ে ইতিমধ্যেই নেটিজেনদের মধ্যে সমালোচনার ঝড় উঠছে। কী এমন রয়েছে ওই ভিডিয়োতে?

সম্প্রতি আমেরিকার নিউ ইয়র্ক পুলিশ বিভাগের এক জুনিয়র মহিলা পুলিশের একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে, যেখানে তিনি একজন বিবাহিত সিনিয়র পুলিশ অফিসারের কোলে বসে অশ্লীল ভঙ্গিতে নাচ করলেন। ভিডিয়োতে দেখা যাচ্ছে একটি বারের মধ্যে একজন সিনিয়র অফিসার চেয়ারে বসে আছেন এবং ওই মহিলা কর্মী তাঁর কোলে বসে অশ্লীল ভঙ্গিতে নাচ করছেন।

ভিডিয়োটি দেখুন:

দ্য সান ওয়েবসাইটের প্রতিবেদন অনুসারে, নিউ ইয়র্ক সিটির দক্ষিণ-পশ্চিম ব্রঙ্কসে কর্মরত ৪৪ প্রিসিনক্ট দলের লেফটেন্যান্ট নিক ম্যাকগ্যারিকে ভিডিয়োটিতে দেখা যাচ্ছে। তবে ওই মহিলা পুলিশ সদস্যের নাম প্রকাশ করা হয়নি। প্রতিবেদনে বলা হয়, ওই কর্মী এই বছরই পুলিশ বাহিনীতে যোগ দেন। ভিডিয়োতে, মহিলা একটি মিনি স্কার্ট ও ছোট টপ পড়ে বারের মাঝখানে বসে অফিসারের সঙ্গে ল্যাপ ডান্স করছেন।

রিপোর্ট অনুসারে, ম্যাকগ্যারিকে ইতিমধ্যে অন্যত্র স্থানান্তর করা হয়েছে এবং এই বিষয়টি নিয়ে নিউ ইয়র্ক পুলিশ বিভাগীয় তদন্ত করছে। ওই কর্মকর্তার আচরণ নিয়েও প্রশ্ন উঠছে, পরে অবশ্য ক্ষমাও চেয়েছেন ওই কর্মকর্তা। তবে ওই মহিলা কর্মচারীর বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া হয়েছে, সে বিষয়ে এখনও কোনও তথ্য পাওয়া যায়নি।

আরও পড়ুন: Viral Video: দুধের বিজ্ঞাপন তৈরি করায় ক্ষোভের মুখে পড়তে হল দক্ষিণ কোরিয়ার একটি ডেয়ারি কোম্পানিকে! কী ছিল সেই বিজ্ঞাপনে?

আরও পড়ুন: Viral Video: চোখে জল, হাতে ধরা মায়ের ছবি, বাবার সঙ্গে বিয়ের আসরে এলেন কনে, ভিডিয়ো দেখে আবেগে ভাসলেন নেটিজ়েনরা

আরও পড়ুন: Viral Video: প্ল্যাটফর্ম আর ট্রেনের মাঝে ঢুকে যাচ্ছিলেন মহিলা! আরপিএফ কনস্টেবলের দক্ষতায় প্রাণ বাঁচল যাত্রীর

Follow Us
ঠিক কত ঘণ্টা হোমওয়ার্ক করাতে পারবেন সন্তানকে? কী বলছে নতুন নিয়ম
ঠিক কত ঘণ্টা হোমওয়ার্ক করাতে পারবেন সন্তানকে? কী বলছে নতুন নিয়ম
পেশাটাই কি সব? বিকাশ মামলা লড়ায় কী বললেন কান্তি গঙ্গোপাধ্যায়
পেশাটাই কি সব? বিকাশ মামলা লড়ায় কী বললেন কান্তি গঙ্গোপাধ্যায়
দেবরাজ চক্রবর্তীর ঘনিষ্ঠ বলে পরিচিত তৃণমূল কাউন্সিলরের রহস্যমৃত্যু
দেবরাজ চক্রবর্তীর ঘনিষ্ঠ বলে পরিচিত তৃণমূল কাউন্সিলরের রহস্যমৃত্যু
কেন্দ্রীয় অর্থমন্ত্রীর বাসভবনে গিয়ে বৈঠক BJP-র রাজ্য সভাপতির
কেন্দ্রীয় অর্থমন্ত্রীর বাসভবনে গিয়ে বৈঠক BJP-র রাজ্য সভাপতির
যুবভারতীর সামনে থেকে সরল 'অদ্ভুত' মূর্তি
যুবভারতীর সামনে থেকে সরল 'অদ্ভুত' মূর্তি
তৃণমূল কাউন্সিলরের বাড়িতে সরকারি ত্রিপলের ছড়াছড়ি
তৃণমূল কাউন্সিলরের বাড়িতে সরকারি ত্রিপলের ছড়াছড়ি
সরকারি জমি হাতিয়ে নিলেন তৃণমূল নেতা? জাস্ট দেখুন
সরকারি জমি হাতিয়ে নিলেন তৃণমূল নেতা? জাস্ট দেখুন
প্রাথমিকভাবে ৬ কোটি মানুষ আয়ুষ্মান ভারতের সুবিধা পাবেন: শুভেন্দু
প্রাথমিকভাবে ৬ কোটি মানুষ আয়ুষ্মান ভারতের সুবিধা পাবেন: শুভেন্দু
বাংলায় রেলের উন্নয়ন নিয়ে বড় কথা বললেন শুভেন্দু
বাংলায় রেলের উন্নয়ন নিয়ে বড় কথা বললেন শুভেন্দু
তিলোত্তমাকাণ্ডে অভীক দে'র বিরুদ্ধে বড় পদক্ষেপ রাজ্যপালের
তিলোত্তমাকাণ্ডে অভীক দে'র বিরুদ্ধে বড় পদক্ষেপ রাজ্যপালের