AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

CM Mamata Banerjee: মমতার সভা, তাই ভাঙা হল ১২টি দোকান, SDO বললেন, ‘মুখ্যমন্ত্রী আসছেন, পরিষ্কার রাখতে হবে…’

Alipurduar: শনিবার বিকেলে সভাস্থল ঘুরে দেখেন এডিএম,পুলিশ সুপার ওয়াই রঘুবংশী, এসডিও দেবব্রত রায় ও মুখ্যমন্ত্রীর নিরাপত্তা কর্মীরা। তারপর এসডিও চত্বর ও প্যারেড গ্রাউন্ডের সামনে থেকে দশ থেকে বারোটি দোকান ভেঙে দেওয়া হয়।

CM Mamata Banerjee: মমতার সভা, তাই ভাঙা হল ১২টি দোকান, SDO বললেন, 'মুখ্যমন্ত্রী আসছেন, পরিষ্কার রাখতে হবে...'
দোকান ভেঙে দিল প্রশাসনImage Credit: Tv9 Bangla
| Edited By: | Updated on: Jan 18, 2025 | 10:59 PM
Share

আলিপুরদুয়ার: উত্তরবঙ্গে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাই ফুটপাতে গজিয়ে ওঠা দোকান ভেঙে দিল প্রশাসন। বস্তুত, আগামী ২২ জানুয়ারি আলিপুরদুয়ার প্যারেড গ্রাউন্ডে মুখ্যমন্ত্রীর সভা রয়েছে। তাই প্যারেড গ্রাউন্ডের সামনে এসডিও অফিস চত্বর থেকে দোকান ভেঙে দিল প্রশাসন।

শনিবার বিকেলে সভাস্থল ঘুরে দেখেন এডিএম,পুলিশ সুপার ওয়াই রঘুবংশী, এসডিও দেবব্রত রায় ও মুখ্যমন্ত্রীর নিরাপত্তা কর্মীরা। তারপর এসডিও চত্বর ও প্যারেড গ্রাউন্ডের সামনে থেকে দশ থেকে বারোটি দোকান ভেঙে দেওয়া হয়। এ ব্যাপারে এসডিও দেবব্রত রায় জানান, “এখানে এলোমেলো ভাবে বসে আছেন। আমাদের নির্দেশ আছে এইভাবে থাকা যাবে না। তারপর মুখ্যমন্ত্রী আসছেন। তাই রাস্তা পরিষ্কার রাখতে হবে। গুছিয়ে রাখতে হবে। ওরা দীর্ঘদিন ধরে ফুটপাত দখল করে বসে আছে। তাই ওদের সরিয়ে দেওয়া হল। বার বার ওঁদের বলা সত্ত্বেও ওরা শোনেনি। তাই আজ আমরাই ওঁদের এখান থেকে সরিয়ে দিলাম।” এদিন, প্রশাসনিক আধিকারিকরা ও সিএম সিকিউরিটি মুখ্যমন্ত্রীর সভাস্থল ঘুরে দেখেন।

এ দিকে, প্রশাসন ফুটপাত দখল মুক্ত করায় সমস্যায় পড়েছেন ছোট ও মাঝারি ফুটপাতের দোকানদাররা। ভজন দেবনাথ নামে এক দোকানদার বলেন, “আমাদের আগে থেকে কিছুই বলেনি। আজ চল্লিশ বছর ধরে এখানে বাস করছি। কোনও রকম চা বিস্কুট বেচে সংসার চলে। এখন দেখা গেল নতুন অনেক দোকান হয়েছে। তাদের কিছু বলছে না। আমাদেরটা ভেঙে দিল।”

Follow Us
তৃণমূলে বিদ্রোহীদেরই বহর, লাইনে আর কারা?
তৃণমূলে বিদ্রোহীদেরই বহর, লাইনে আর কারা?
একে একে দিল্লি রওনা বিক্ষুব্ধ সাংসদরা, বিদ্রোহী ব্লকে কতজন সাংসদ?
একে একে দিল্লি রওনা বিক্ষুব্ধ সাংসদরা, বিদ্রোহী ব্লকে কতজন সাংসদ?
ফলতার এই ২ তৃণমূল কর্মী চাপে পড়ে কাটমানির টাকা ফেরাল!
ফলতার এই ২ তৃণমূল কর্মী চাপে পড়ে কাটমানির টাকা ফেরাল!
পুকুরে মাছ ধরতে নেমে মিলল প্যাকেটে মোড়া বন্দুক!
পুকুরে মাছ ধরতে নেমে মিলল প্যাকেটে মোড়া বন্দুক!
মমতার সামনেই অভিষেকের সঙ্গে বাদানুবাদ কুণাল ঘোষের!
মমতার সামনেই অভিষেকের সঙ্গে বাদানুবাদ কুণাল ঘোষের!
হাওড়ায় স্বর্ণ ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি, লুঠপাট!
হাওড়ায় স্বর্ণ ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি, লুঠপাট!
রাজ্যের মুখ্যমন্ত্রী জনতার দরবার করেন, একই পথে দরবারে বসালেন শঙ্কর ঘোষ
রাজ্যের মুখ্যমন্ত্রী জনতার দরবার করেন, একই পথে দরবারে বসালেন শঙ্কর ঘোষ
গোঁফ কেটে চশমা পরে ভোলবদল! হল না শেষরক্ষা, গ্রেফতার স্বপন নন্দী
গোঁফ কেটে চশমা পরে ভোলবদল! হল না শেষরক্ষা, গ্রেফতার স্বপন নন্দী
তৃণমূলের সংসদীয় দলে প্রতিবাদ! 'বুড়ো ঘোড়া' অন্য আস্তাবলে?
তৃণমূলের সংসদীয় দলে প্রতিবাদ! 'বুড়ো ঘোড়া' অন্য আস্তাবলে?
সংসদে তৃণমূলের বিদ্রোহী ব্লকে কারা? সোমবার সব জানা যাবে, খবর সূত্রের
সংসদে তৃণমূলের বিদ্রোহী ব্লকে কারা? সোমবার সব জানা যাবে, খবর সূত্রের