AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

রাজনৈতিক কারণেই উন্নয়নের টাকা ব্যবহার করতে ‘বাধা’, ফিরহাদকে লেখা চিঠিতে বিস্ফোরক বিধায়ক

চিঠি লিখলেন পুরমন্ত্রী ফিরহাদ হাকিমকে। সেই চিঠি প্রকাশ্যেই আসতেই বিতর্ক দানা বেঁধেছে।

রাজনৈতিক কারণেই উন্নয়নের টাকা ব্যবহার করতে 'বাধা', ফিরহাদকে লেখা চিঠিতে বিস্ফোরক বিধায়ক
ফিরহাদ হাকিমকে চিঠি জিতেন্দ্র তিওয়ারির
| Edited By: | Updated on: Dec 14, 2020 | 2:16 PM
Share

আসানসোল: এবার বেসুরো আসানসোলের প্রাক্তন মেয়র তথা বর্তমান পুরপ্রশাসক জিতেন্দ্র তিওয়ারি (Jitendra Tewari)। এবার দলের বিরুদ্ধেই বিস্ফোরক কথা বললেন তিনি। চিঠি লিখলেন পুরমন্ত্রী ফিরহাদ হাকিমকে। সেই চিঠি প্রকাশ্যেই আসতেই বিতর্ক দানা বেঁধেছে।

তাঁর অভিযোগ, “রাজনৈতিক কারণেই কেন্দ্রের টাকা উন্নয়নের কাজে ব্যবহার করতে বাধা দেওয়া হচ্ছে।” পুরমন্ত্রীকে লেখা চিঠিতে তিনি উল্লেখ করেছেন, “কেন্দ্রের স্মার্ট সিটি প্রকল্পের ২০০০ কোটি টাকা থেকে বঞ্চিত হয়েছে আসানসোল। রাজনৈতিক কারণে পুর দফতর এই টাকা নিতে দেয়নি। বিভিন্ন কেন্দ্রীয় প্রকল্পে টাকা নিতে বাধা দেওয়া হয়েছে কেবল রাজনৈতিক কারণে।”

তিনি অভিযোগ করেন, একই কারণেই সলিড ওয়েস্ট ম্যানেজমেন্টের টাকা থেকেও বঞ্চিত হয়েছে আসানসোল। প্রাক্তন মেয়র তথা পাণ্ডবেশ্বরের বিধায়কের এই চিঠি সাম্প্রতিক বঙ্গ রাজনৈতিক প্রেক্ষাপটে নতুন করে বিতর্ক তৈরি করেছে।

বিজেপি নেতৃত্ব এর আগে একাধিকবার এই অভিযোগ তুলেছেন। রাজ্য নাকি কেন্দ্রের পাঠানো টাকা উন্নয়নের কাজে ব্যবহার করে না। কেন্দ্রের পাঠানো টাকা নিয়ে দুর্নীতির অভিযোগেও সরব হয়েছেন কেন্দ্রীয় বিজেপি নেতৃত্ব। শেষ বঙ্গ সফরে এসে বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডাও অভিযোগ করেন, “আমফানে ১ হাজার কোটি টাকা আগাম দিয়েছিলেন প্রধানমন্ত্রী। সেই টাকা রাজ্য সরকার খরচ করতে পারেনি, দুর্নীতি হয়েছে। হাইকোর্ট CAG অডিট করতে বললে মমতা সুপ্রিম কোর্টে গেছেন। দুর্নীতি করেছেন বলেই তো ভয় পাচ্ছেন।”

আরও পড়ুন: মমতার পরই অমিতের সভা মেদিনীপুরে, বিজেপির নতুন কৌশল কি ‘ম্যান মার্কিং’!

যখন দুর্নীতি ইস্যুতে প্রধান প্রতিপক্ষ বিঁধছে, তখন দলেরই বিধায়কের এহেন অভিযোগে স্বাভাবিকভাবেই অস্বস্তিতে তৃণমূল শিবির।

Follow Us
'সংশোধন সবসময় গণতন্ত্রের সৌন্দর্য্য', সংসদে বললেন প্রধানমন্ত্রী
'সংশোধন সবসময় গণতন্ত্রের সৌন্দর্য্য', সংসদে বললেন প্রধানমন্ত্রী
মাতৃশক্তির পর যুবশক্তি ভরসা কার্ড প্রকাশ বিজেপির, কী কী সুবিধা মিলবে?
মাতৃশক্তির পর যুবশক্তি ভরসা কার্ড প্রকাশ বিজেপির, কী কী সুবিধা মিলবে?
তৃণমূল প্রার্থীর হয়ে ভোটের প্রচার স্কুল পড়ুয়াদের, জাস্ট দেখুন
তৃণমূল প্রার্থীর হয়ে ভোটের প্রচার স্কুল পড়ুয়াদের, জাস্ট দেখুন
অ্যাপ ক্যাবে ধাক্কা মেরে ফুটপাথে উঠল গাড়ি,দুমড়ে-মুচড়ে ছাড়খাড়
অ্যাপ ক্যাবে ধাক্কা মেরে ফুটপাথে উঠল গাড়ি,দুমড়ে-মুচড়ে ছাড়খাড়
লোকসভায় আসন পুনর্বিন্যাস পদ্ধতি নিয়ে আপত্তি বিরোধীদের
লোকসভায় আসন পুনর্বিন্যাস পদ্ধতি নিয়ে আপত্তি বিরোধীদের
লোকসভায় মহিলা সংরক্ষণ বিল নিয়ে তুমুল তরজা, বিরোধীদের পাল্টা জবাব শাহের
লোকসভায় মহিলা সংরক্ষণ বিল নিয়ে তুমুল তরজা, বিরোধীদের পাল্টা জবাব শাহের
তৃণমূলকে টার্গেট করা হচ্ছে, বড় অভিযোগ মমতার, শুনুন
তৃণমূলকে টার্গেট করা হচ্ছে, বড় অভিযোগ মমতার, শুনুন
সংসদে বিশেষ অধিবেশন, মহিলা সংরক্ষণ বিল ছাড়াও পেশ হবে আরও ২টি বিল
সংসদে বিশেষ অধিবেশন, মহিলা সংরক্ষণ বিল ছাড়াও পেশ হবে আরও ২টি বিল
'তোর মালিককে হারাব', কেন বলে উঠলেন শুভেন্দু?
'তোর মালিককে হারাব', কেন বলে উঠলেন শুভেন্দু?
'তোর মালিককে হারাব', TMC-BJP হুঁশিয়ারির স্লোগানের মাঝেই হুঁশিয়ারি
'তোর মালিককে হারাব', TMC-BJP হুঁশিয়ারির স্লোগানের মাঝেই হুঁশিয়ারি