AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Bankura: তারকেশ্বরে শিবের মাথায় জল ঢালতে যাচ্ছিলেন, পথেই রক্তারক্তিকাণ্ড

Bankura: রবিবার সকালে বাঁকুড়ার বিষ্ণুপুর আরামবাগ রাস্তা ধরে একটি পিক আপ ভ্যানে জনা পঁচিশ পুণ্যার্থী তারকেশ্বরের মন্দিরের উদ্যেশ্যে রওনা দিয়েছিলেন। রাস্তায় চন্ডীপুরের কাছে আচমকাই নিয়ন্ত্রণ হারিয়ে পিক আপ ভ্যানটি উল্টে যায়।

Bankura: তারকেশ্বরে শিবের মাথায় জল ঢালতে যাচ্ছিলেন, পথেই রক্তারক্তিকাণ্ড
বাঁকুড়া দুর্ঘটনাImage Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Aug 09, 2024 | 7:37 PM
Share

বাঁকুড়া: তারকেশ্বর মন্দিরে শিবের মাথায় জল ঢালতে যাওয়ার পথে পিক আপ ভ্যান উল্টে আহত হলেন কমপক্ষে ২৫ জন পুণ্যার্থী। ঘটনাটি ঘটেছে বাঁকুড়ার কোতুলপুর থানার চণ্ডীপুর এলাকায়। আহতদের দ্রুত আরামবাগ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রবিবার সকালে বাঁকুড়ার বিষ্ণুপুর আরামবাগ রাস্তা ধরে একটি পিক আপ ভ্যানে জনা পঁচিশ পুণ্যার্থী তারকেশ্বরের মন্দিরের উদ্যেশ্যে রওনা দিয়েছিলেন। রাস্তায় চন্ডীপুরের কাছে আচমকাই নিয়ন্ত্রণ হারিয়ে পিক আপ ভ্যানটি উল্টে যায়। ঘটনায় রাস্তার পার্শ্ববর্তী জমিতে ছিটকে পড়েন পুণ্যার্থীরা। কারোর মাথায়, কারোর হাতে মারাত্মক চোট লাগে। স্থানীয় বাসিন্দারাই প্রথমে উদ্ধারকার্যে হাত লাগান। পরে কোতুলপুর থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে আরামবাগ হাসপাতালে নিয়ে যায়।

এক প্রত্যক্ষদর্শী বলেন, “দেখলাম হঠাৎ টাল খেতে খেতে উল্টে গেল। অতিরিক্ত লোক তোলার জন্য এরকম হয়েছে কিনা, বলতে পারব না। তবে সামনে আর কোনও গাড়ি ছিল না। না হলে আরও বড় দুর্ঘটনা ঘটত।”

আরও খবর পড়তে ডাউনলোড করুন Tv9 বাংলা অ্যাপ (Android/ iOs)

Follow Us
ঘাটালে জলযন্ত্রণা, কী বলছেন বাসিন্দারা?
ঘাটালে জলযন্ত্রণা, কী বলছেন বাসিন্দারা?
মা নেই, বাবা শয্যাশায়ী, সংগ্রামই 'শিক্ষক' নদিয়ার ১৩ বছরের সঞ্জুর
মা নেই, বাবা শয্যাশায়ী, সংগ্রামই 'শিক্ষক' নদিয়ার ১৩ বছরের সঞ্জুর
গাড়ি নিয়ে এসে চক্ষু চড়কগাছ BDO-র, অফিসে ঢুকতে ভ্যানই 'ভরসা'
গাড়ি নিয়ে এসে চক্ষু চড়কগাছ BDO-র, অফিসে ঢুকতে ভ্যানই 'ভরসা'
৪ বছরের শিশু ডেঙ্গি আক্রান্ত হতেই শোরগোল চন্দ্রকোনায়, পদক্ষেপ পৌরসভার
৪ বছরের শিশু ডেঙ্গি আক্রান্ত হতেই শোরগোল চন্দ্রকোনায়, পদক্ষেপ পৌরসভার
খাবারের সন্ধানে এসে শাবক ও মা হাতি পড়ল জলের ট্যাঙ্কে, তারপর...
খাবারের সন্ধানে এসে শাবক ও মা হাতি পড়ল জলের ট্যাঙ্কে, তারপর...
রোদ উঠলেও মহাবিপদ! জারি হলুদ সতর্কতা
রোদ উঠলেও মহাবিপদ! জারি হলুদ সতর্কতা
অনশনের হুঁশিয়ারি দিয়েছিলেন, শুরুর আগেই পুরনো মামলায় শ্রীঘরে TMC নেতা
অনশনের হুঁশিয়ারি দিয়েছিলেন, শুরুর আগেই পুরনো মামলায় শ্রীঘরে TMC নেতা
সাড়ে ৫ ঘণ্টা জিজ্ঞাসাবাদ, থানা থেকে বেরিয়ে যা বললেন অভিষেক...
সাড়ে ৫ ঘণ্টা জিজ্ঞাসাবাদ, থানা থেকে বেরিয়ে যা বললেন অভিষেক...
সাবধান হয়ে যান, জেনে নিন কোথায় কী করলে কত জরিমানা দিতে হবে...
সাবধান হয়ে যান, জেনে নিন কোথায় কী করলে কত জরিমানা দিতে হবে...
পাশ কাটিয়ে গেল সাইকেল, উল্টে গেল টোটো, দেখুন সিসিটিভি ফুটেজ
পাশ কাটিয়ে গেল সাইকেল, উল্টে গেল টোটো, দেখুন সিসিটিভি ফুটেজ