AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Medicine: পাড়ার দোকান থেকেই কেবল ওষুধ কিনুন, সতর্ক করে বলছেন বিশিষ্ট ফার্মাসিস্টরা…কেন জানেন?

Medicine: বেশি ছাড়ের প্রলোভনে পা না দিয়ে পরিচিত ওষুধ দোকান থেকে ওষুধ কেনার আবেদন নিয়ে এবার রাস্তায় নামল ওষুধ ব্যবসায়ীদের সংগঠন বেঙ্গল কেমিস্ট এন্ড ড্রাগিস্ট অ্যাসোসিয়েশন।

Medicine: পাড়ার দোকান থেকেই কেবল ওষুধ কিনুন, সতর্ক করে বলছেন বিশিষ্ট ফার্মাসিস্টরা...কেন জানেন?
কী বলছেন বিশিষ্ট ফার্মাসিস্টরা? Image Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Mar 23, 2025 | 4:07 PM
Share

বাঁকুড়া: জাল ওষুধের কারবারের পিছনে লুকিয়ে রয়েছে ওষুধের দামে ছাড় দেওয়ার প্রতিযোগিতা। তাই বেশি ছাড়ের প্রলোভনে পা না দিয়ে পরিচিত ওষুধ দোকান থেকে ওষুধ কেনার আবেদন নিয়ে এবার রাস্তায় নামল ওষুধ ব্যবসায়ীদের সংগঠন বেঙ্গল কেমিস্ট এন্ড ড্রাগিস্ট অ্যাসোসিয়েশন। রবিবার বাঁকুড়ার মাচানতলায় মিছিল করার পাশাপাশি ওই সংগঠনের তরফে পথসভা করে সাধারণ মানুষকে সচেতন করা হয়।

সম্প্রতি জাল ওষুধের কারবার প্রকাশ্যে আসতেই তোলপাড় হয় রাজ্য। একের পর এক গুদামে হানা দিয়ে লক্ষ লক্ষ টাকার জাল ওষুধ বাজেয়াপ্ত করা হয়। জানা গিয়েছে, কোটি কোটি টাকার জাল ওষুধের কারবার শুধু কলকাতা বা তার আশপাশের জেলায় নয় তার জাল ছড়িয়ে রয়েছে সারা রাজ্যেই। এরপরই ওষুধ ব্যবসায়ীদের সংগঠন এই জাল ওষুধের কারবার ঠেকাতে ময়দানে নামে। জাল ওষুধ কেনার হাত থেকে বাঁচতে আট দফা দাওয়াই কে সামনে রেখে ক্রেতা ও রোগীদের সচেতন করতে মিছিল করে ওই সংগঠন। সংগঠনের দাবী দামে বেশি ছাড়ের প্রত্যাশা করে ওষুধ কিনলে সেক্ষেত্রে ভেজাল ওষুধ কেনার সম্ভাবনা প্রবল। যা রোগীর ক্ষেত্রে প্রাণঘাতী হতে পারে।

বিশেষজ্ঞদের পরামর্শ, এই পরিস্থিতিতে দামে ছাড়ের প্রত্যাশা না করে ব্যাচ নম্বর ও ক্যাশ মেমো মিলিয়ে প্রয়োজনে ওষুধের পাতায় থাকা কিউ আর কোড স্ক্যান করে পরিচিত এবং নিজস্ব এলাকার দোকান থেকেই ওষুধ কিনতে হবে। সংগঠনের দাবি, একইসঙ্গে রোগীর স্বার্থ রক্ষায় জাল ওষুধের কারবার রুখতে নিয়ন্ত্রক সংস্থাগুলিকে আরো কঠোর পদক্ষেপ করতে হবে।

Follow Us
'ডিম ছোড়া তো সফট প্রতিবাদ', কটাক্ষ দিলীপ ঘোষের
'ডিম ছোড়া তো সফট প্রতিবাদ', কটাক্ষ দিলীপ ঘোষের
শ্যামাপ্রসাদকে সম্মান জানাতে বলাগড়ে মিনি বন্দর তৈরির উদ্যোগ সরকারের
শ্যামাপ্রসাদকে সম্মান জানাতে বলাগড়ে মিনি বন্দর তৈরির উদ্যোগ সরকারের
বারুইপুরের ঘটনায় কী বললেন শুভেন্দু অধিকারী?
বারুইপুরের ঘটনায় কী বললেন শুভেন্দু অধিকারী?
বারুইপুরের ঘটনার নিন্দা,'কেউ ছাড়া পাবে না', হুঁশিয়ারি অগ্নিমিত্রার
বারুইপুরের ঘটনার নিন্দা,'কেউ ছাড়া পাবে না', হুঁশিয়ারি অগ্নিমিত্রার
ইকোপার্কের কোথায় বসবে শ্যামাপ্রসাদের ১২৫ ফুটের মূর্তি?
ইকোপার্কের কোথায় বসবে শ্যামাপ্রসাদের ১২৫ ফুটের মূর্তি?
জমি বিবাদ নিয়ে তুলকালাম পুরুলিয়ায়, মহিলাকে মারধরের অভিযোগ
জমি বিবাদ নিয়ে তুলকালাম পুরুলিয়ায়, মহিলাকে মারধরের অভিযোগ
ফের পুলিশের জালে গুলশন কলোনির ত্রাস মিনি ফিরোজ
ফের পুলিশের জালে গুলশন কলোনির ত্রাস মিনি ফিরোজ
ঢেলে সাজানো হচ্ছে হাওড়া স্টেশন, জুলাইতেই চালু হচ্ছে নতুন প্ল্যাটফর্ম
ঢেলে সাজানো হচ্ছে হাওড়া স্টেশন, জুলাইতেই চালু হচ্ছে নতুন প্ল্যাটফর্ম
'আঘাত হলে চুপচাপ হজম করব না', থানা থেকে বেরিয়ে বলে দিলেন হুমায়ুন
'আঘাত হলে চুপচাপ হজম করব না', থানা থেকে বেরিয়ে বলে দিলেন হুমায়ুন
কেন্দ্রীয় বরাদ্দ বেশি আদায়ে কী করতে হবে? মন্ত্রীদের পরামর্শ শুভেন্দুর
কেন্দ্রীয় বরাদ্দ বেশি আদায়ে কী করতে হবে? মন্ত্রীদের পরামর্শ শুভেন্দুর