AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Bagtui Massacre: আনারুল-সহ ১১ অভিযুক্ত সিবিআই হেফাজতে, টিমে রয়েছেন মহিলা অফিসারও

Bagtui Massacre: টিমে ৩ জন মহিলা তদন্তকারী নিয়োগ করা হয়েছে। তাঁরা মহিলাদের সঙ্গে কথা বলে মূল ঘটনা সম্পর্কে জানতে পারবেন।

Bagtui Massacre: আনারুল-সহ ১১ অভিযুক্ত সিবিআই হেফাজতে, টিমে রয়েছেন মহিলা অফিসারও
বগটুইয়ে পুড়ে যাওয়া বাড়ি (ফাইল ছবি)
| Edited By: | Updated on: Mar 27, 2022 | 2:01 PM
Share

বীরভূম: বগটুই হত্যাকাণ্ডে সিবিআই হেফজতে মূল অভিযুক্ত আনারুল শেখ -সহ ১১ জন। তাদের প্রত্যেককে নিজেদের হেফাজতের নিল সিবিআই ৬ এপ্রিল পর্যন্ত সিবিআই হেফজত তাদের। তদন্তকারীরা মনে করছেন, এই ১১ জনের ভূমিকাই নারকীয় হত্যালীলায় সব থেকে বেশি। অভিযুক্তদের সিবিআই-এর অস্থায়ী ক্য়াম্পে জেরা করা হবে। রাজ্য পুলিশের থানা বা অফিসে সিবিআই জেরা করতে নারাজ। যেহেতু এই ঘটনায় বেশ কয়েকজন মহিলা আক্রান্ত হয়েছেন, মৃত্যুও হয়েছে একাধিক জনের, তাই তদন্তকারীদের মধ্যে মহিলাও রয়েছে। গ্রামবাসীদের মধ্যেও বেশ কয়েকজন মহিলা ভয়ের কারণে মুখ খোলেননি, তাঁদেরকেও জিজ্ঞাসাবাদের জন্য মহিলা তদন্তকারীরা রয়েছেন।

টিমে ৩ জন মহিলা তদন্তকারী নিয়োগ করা হয়েছে। তাঁরা মহিলাদের সঙ্গে কথা বলে মূল ঘটনা সম্পর্কে জানতে পারবেন। সিবিআই দল রবিবারও বেশ কয়েকটি দলে ভাগ হয়ে বিভিন্ন জায়গায় যাবে। একটি দল ঘটনাস্থলে যাবে, একটি দল যাবে হাসপাতালে। আক্রান্তদের বয়ান নেবেন তাঁরা। আরেকটি টিম অভিযুক্তদের জেরা করবে। আরেকটি টিম যাবে বাতাসপুরে, যেখানে অভিশপ্ত সেই পরিবারের বাকি সদস্যরা রয়েছেন।

একেবারে আটঘাট বেঁধেই ময়দানে নেমেছেন তদন্তকারীরা। আজ ফের গ্রামে যাবে সিএফএসএলে-র টিমও। ঘটনার দিন ঠিক কী হয়েছিল, তার পুঙ্খানুপুঙ্খ বিবরণ চান তদন্তকারীরা। ‘থ্রি ডি স্ক্যানার’ ব্যবহার করে প্লেস অফ অকারেন্স অর্থাৎ ঘটনাস্থলে পুনর্নির্মাণ করা হবে।

কলকাতা হাইকোর্টের নির্দেশে বগটুইয়ে সিবিআই আসার পর থেকেই তদন্তকারীদের নিরাপত্তা নিয়েও ভাবিত ছিল কেন্দ্র। তারপরই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে ১ প্ল্যাটুক সিআরপিএফ জওয়ান মোতায়েন করা হয়েছে। দুর্গাপুরে সিআরপিএফের ১৫৭ নম্বর ব্যাটেলিয়ন আছে, সেখান থেকে এই জওয়ানদের আনা হয়েছে। আরও বাহিনী প্রস্তুত রাখা হয়েছে বলে খবর।

আরও পড়ুন: ৬ দিনে ৫ বার! মধ্যবিত্তের চাপ বাড়িয়ে ফের বাড়ল পেট্রোল-ডিজেলের দাম

আরও পড়ুন:  গা পাকিয়ে উঠছে বমি, সঙ্গে তীব্র পেটে যন্ত্রণা, কারণ খুঁজতে গিয়ে মাথায় হাত সকলের

Follow Us
ভরা সভায় জাপানের প্রধানমন্ত্রীকে কীভাবে অস্বস্তিতে ফেললেন ট্রাম্প?
ভরা সভায় জাপানের প্রধানমন্ত্রীকে কীভাবে অস্বস্তিতে ফেললেন ট্রাম্প?
যুদ্ধ চালাতে আরও ১৮ লক্ষ কোটি টাকা দরকার ট্রাম্পের!
যুদ্ধ চালাতে আরও ১৮ লক্ষ কোটি টাকা দরকার ট্রাম্পের!
'শুভেন্দুর রেকর্ড আছে', ভবানীপুরে লড়াইয়ের প্ল্যান অমিত শাহের?
'শুভেন্দুর রেকর্ড আছে', ভবানীপুরে লড়াইয়ের প্ল্যান অমিত শাহের?
বিজেপি কয়েকটা গদ্দারকে টাকা দিয়ে উত্তেজিত করল: মমতা
বিজেপি কয়েকটা গদ্দারকে টাকা দিয়ে উত্তেজিত করল: মমতা
কালিয়াচকের ঘটনায় মালদহের জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ সুপ্রিম কোর্টের
কালিয়াচকের ঘটনায় মালদহের জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ সুপ্রিম কোর্টের
এত গরমে কেন শুধু শাড়ি পরেই ভোট প্রচারে ঘুরে বেড়াচ্ছেন শ্রেয়া?
এত গরমে কেন শুধু শাড়ি পরেই ভোট প্রচারে ঘুরে বেড়াচ্ছেন শ্রেয়া?
চিংড়িমাছের মালাইকারি না দিলে ভ্যাঁ করে কেঁদে ফেলব: রূপা গঙ্গোপাধ্যায়
চিংড়িমাছের মালাইকারি না দিলে ভ্যাঁ করে কেঁদে ফেলব: রূপা গঙ্গোপাধ্যায়
দিলীপ ঘোষের গাড়ি ঘিরে বিক্ষোভ, চা-চক্র থেকে ফেরার সময় কী ঘটল দেখুন
দিলীপ ঘোষের গাড়ি ঘিরে বিক্ষোভ, চা-চক্র থেকে ফেরার সময় কী ঘটল দেখুন
মনোনয়ন জমা দেওয়ার আগে কী কী করলেন শুভেন্দু?
মনোনয়ন জমা দেওয়ার আগে কী কী করলেন শুভেন্দু?
মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে উত্তেজনা, গাড়ি থেকে নামতে হল অমিত শাহকে!
মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে উত্তেজনা, গাড়ি থেকে নামতে হল অমিত শাহকে!