AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Bolpur Lok Sabha Election: মাথায় ওড়না জড়িয়ে এসেছিল ভোট দিতে, নাবালিকার বড় খেলা ফাঁস হয়ে গেল

Lok Sabha Election 2024: জানা গিয়েছে, আজ নীল সালোয়ার কামিজ মাথায় হলুদ ওড়না জড়িয়ে নাবালিকা ঢোকে বুথের ভিতরে। প্রিসাইডিং অফিসারের বয়ান অনুযায়ী, সে ভোটও দেয়। কিন্তু পরক্ষণেই তারা বুঝতে পারেন ভুয়ো ভোটার। ততক্ষণে আর অপেক্ষা করেননি।

Bolpur Lok Sabha Election: মাথায় ওড়না জড়িয়ে এসেছিল ভোট দিতে, নাবালিকার বড় খেলা ফাঁস হয়ে গেল
এই মেয়েটিকেই আটক করল জওয়ানরাImage Credit: Tv9 Bangla
| Edited By: | Updated on: May 13, 2024 | 1:48 PM
Share

বোলপুর: দীর্ঘ প্রায় এক ঘণ্টা বন্ধ বোলপুর লোকসভার লোহাগড় প্রাথমিক বিদ্যালয়ের ভোট। গরমের মধ্যে দীর্ঘক্ষণ লাইন দিয়ে দাঁড়িয়ে রয়েছেন ভোটাররা। পরে যাঁরা ভোট দিতে এসেছেন তাঁদের জিজ্ঞাসাবাদ করতেই জানা গেল আসল কারণ। এক নাবালিকা এসেছিল ভোট দিতে। তবে ভোট দেওয়ার আগেই ধরা পড়ে যায় সে।

এ প্রসঙ্গে প্রিসাইডিং অফিসার রাজদীপ চক্রবর্তী জানান, “উনি ভোট দিয়েছেন। তারপর আমরা বুঝতে পারি উনি নাবালিকা। সঙ্গে সঙ্গে আমরা কেন্দ্রীয় বাহিনীকে জানাই।ওকে নিয়ে যাওয়া হয়েছে।”

জানা গিয়েছে, আজ নীল সালোয়ার কামিজ মাথায় হলুদ ওড়না জড়িয়ে নাবালিকা ঢোকে বুথের ভিতরে। প্রিসাইডিং অফিসারের বয়ান অনুযায়ী, সে ভোটও দেয়। কিন্তু পরক্ষণেই তারা বুঝতে পারেন ভুয়ো ভোটার। ততক্ষণে আর অপেক্ষা করেননি। দ্রুত ধরা হয় তাকে। এরপর কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা এসে নিয়ে যায় ওই নাবালিকাকে। এ দিকে, এই ঘটনার জেরে প্রায় ঘণ্টা খানেকের উপর বন্ধ রয়েছে ভোট।

Follow Us
'মমতা বাংলাদেশের আর রাহুল ইটালির প্রধানমন্ত্রীক হোক', কটাক্ষ শারদ্বতের
'মমতা বাংলাদেশের আর রাহুল ইটালির প্রধানমন্ত্রীক হোক', কটাক্ষ শারদ্বতের
'ওঁরা প্রচার করছে অস্তিত্বরক্ষার জন্য', কংগ্রেসকে খোঁচা হাসিরানি রথের
'ওঁরা প্রচার করছে অস্তিত্বরক্ষার জন্য', কংগ্রেসকে খোঁচা হাসিরানি রথের
'অধীর চৌধুরীকে ছুরি মেরেছেন হুমায়ুন', মন্তব্য শুভেন্দুর
'অধীর চৌধুরীকে ছুরি মেরেছেন হুমায়ুন', মন্তব্য শুভেন্দুর
অভিযোগই দায়ের হল না, 'বাঘের' ওপর হামলা চালিয়েও রেহাই পেল ৩
অভিযোগই দায়ের হল না, 'বাঘের' ওপর হামলা চালিয়েও রেহাই পেল ৩
রাস্তা খারাপ তাই বিপদে ট্রাইবুনালের বিচারাধীনরা! সংযোগ কোথায় জানেন?
রাস্তা খারাপ তাই বিপদে ট্রাইবুনালের বিচারাধীনরা! সংযোগ কোথায় জানেন?
GST ফাঁকির তদন্তে শিলিগুড়ির সুপারি ব্যবসায়ীর বাড়িতে ED হানা
GST ফাঁকির তদন্তে শিলিগুড়ির সুপারি ব্যবসায়ীর বাড়িতে ED হানা
এবার থেকে বাংলাতেই তৈরি হবে বাংলার স্কুলপড়ুয়াদের 'সারথি'
এবার থেকে বাংলাতেই তৈরি হবে বাংলার স্কুলপড়ুয়াদের 'সারথি'
পুরভোটেও 'ফুটবলার' প্রতীকেই লড়বেন মমতা!
পুরভোটেও 'ফুটবলার' প্রতীকেই লড়বেন মমতা!
যদি সিপিএম সমর্থিত প্রার্থী হিসেবে মমতার নাম লিখতে হয়...: ঋতব্রত
যদি সিপিএম সমর্থিত প্রার্থী হিসেবে মমতার নাম লিখতে হয়...: ঋতব্রত
রাস্তা না নদী, দেখে বোঝার জো নেই, পুজোর মুখে শুধুই হতাশা গোঘাটে
রাস্তা না নদী, দেখে বোঝার জো নেই, পুজোর মুখে শুধুই হতাশা গোঘাটে