AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

cylinder blast: সাঁইথিয়ায় বিস্ফোরণে কেঁপে উঠল সিভিক ভলান্টিয়ারের বাড়ি, মৃত ১

cylinder blast: বাড়িতে গ্যাস বেলুনের ব্যবসা করতেন ওই সিভিক ভলান্টিয়ার। এদিন বেলুনে গ্যাস ভরার সময় সিলিন্ডার বিস্ফোরণ হয়। কেঁপে ওঠে এলাকা। ঘটনাস্থলেই মৃত্যু হয় বিপদতারণ বাগদীর।

cylinder blast: সাঁইথিয়ায় বিস্ফোরণে কেঁপে উঠল সিভিক ভলান্টিয়ারের বাড়ি, মৃত ১
সিভিক ভলান্টিয়ারের বাড়ির বাইরে বিক্ষোভ স্থানীয় বাসিন্দাদের
| Edited By: | Updated on: Nov 10, 2024 | 11:23 PM
Share

সাঁইথিয়া: তীব্র বিস্ফোরণে কেঁপে উঠল এক সিভিক ভলান্টিয়ারের বাড়ি। ঘটনায় মৃত্যু হল এক ব্যক্তির। তারপরই উত্তেজিত জনতা ওই সিভিক ভলান্টিয়ারের বাড়িতে ভাঙচুর চালায়। তাঁর শাস্তির দাবি জানায়। পুলিশ জানিয়েছে, সিলিন্ডার বিস্ফোরণের জেরে বিপদতারণ বাগদী নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। আটক করা হয়েছে দুর্গাপ্রসাদ ভট্টাচার্য নামে ওই সিভিক ভলান্টিয়ারকে। রবিবার ঘটনাটি ঘটেছে বীরভূমের সাঁইথিয়ায়।

জানা গিয়েছে, বাড়িতে গ্যাস বেলুনের ব্যবসা করতেন ওই সিভিক ভলান্টিয়ার। এদিন বেলুনে গ্যাস ভরার সময় সিলিন্ডার বিস্ফোরণ হয়। কেঁপে ওঠে এলাকা। ঘটনাস্থলেই মৃত্যু হয় বিপদতারণ বাগদীর। বিস্ফোরণের পরই স্থানীয় বাসিন্দারা দুর্গাপ্রসাদের বাড়ির সামনে এসে বিক্ষোভ দেখাতে শুরু করেন। তাঁর বাড়িতে ভাঙচুর চালানো হয়। দুর্গাপ্রসাদের শাস্তির দাবিতে মৃতদেহ আটকে বিক্ষোভ দেখান পরিজনরা।

বিস্ফোরণে কেঁপে ওঠে এলাকা

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় সাঁইথিয়া থানার পুলিশ। আটক করা হয় সিভিক ভলান্টিয়ারকে। তাঁর স্ত্রী ও ছেলেকে উদ্ধার করে থানায় নিয়ে যায় পুলিশ। পাশাপাশি পুলিশের আশ্বাসে দীর্ঘক্ষণ পর বিক্ষোভ তুলে নেয় গ্রামবাসীরা।

এদিকে, সিভিক ভলান্টিয়ারের স্ত্রী বলেন, “মাসেকখানেক আগেই গ্যাস বেলুনের ব্যবসা শুরু করেন আমার স্বামী। বিপদতারণ বেলুনে গ্যাস ভরে দিতেন। এটা তো দুর্ঘটনা। আমার স্বামীও মারা যেতে পারতেন। আমরা কী করব বলুন।” গ্যাস বেলুনের ব্যবসার জন্য কোনও অনুমতি তাঁরা নিয়েছিলেন কি না জানতে চাইলে তিনি বলেন, “এই সবে ব্যবসা শুরু করেছেন আমার স্বামী। তাই, কোনও অনুমতি নেওয়া হয়নি।”

Follow Us
তৃণমূলের মূল অ্যাকাউন্টে বিপুল লেনদেনে নজর ইডির
তৃণমূলের মূল অ্যাকাউন্টে বিপুল লেনদেনে নজর ইডির
যন্তর মন্তরের অনশনস্থল থেকে হাসপাতালে নিয়ে যাওয়া হল সোনম ওয়াংচুককে
যন্তর মন্তরের অনশনস্থল থেকে হাসপাতালে নিয়ে যাওয়া হল সোনম ওয়াংচুককে
রাজারহাটে বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত ভাড়াবাড়ির ২টি ঘর, ঘরে মজুত ছিল বোমা
রাজারহাটে বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত ভাড়াবাড়ির ২টি ঘর, ঘরে মজুত ছিল বোমা
দময়ন্তীর নিখোঁজ হওয়া নিয়ে TV9 বাংলায় মুখ খুললেন দময়ন্তীর বাবা
দময়ন্তীর নিখোঁজ হওয়া নিয়ে TV9 বাংলায় মুখ খুললেন দময়ন্তীর বাবা
সপ্তাহান্তে উত্তরবঙ্গে ভারী দুর্যোগের আশঙ্কা
সপ্তাহান্তে উত্তরবঙ্গে ভারী দুর্যোগের আশঙ্কা
একুশে জুলাইয়ের আগে সন্দেহ! কী বলছে শহিদের পরিবার?
একুশে জুলাইয়ের আগে সন্দেহ! কী বলছে শহিদের পরিবার?
ঠাকুরপুকুরে তৃণমূলের পার্টি অফিস থেকে উদ্ধার কার্তুজ, কী কারণে মজুত?
ঠাকুরপুকুরে তৃণমূলের পার্টি অফিস থেকে উদ্ধার কার্তুজ, কী কারণে মজুত?
জলপাইগুড়িতে কি এবার ভাঙা পড়বে তৃণমূলের বেআইনি পার্টি অফিস?
জলপাইগুড়িতে কি এবার ভাঙা পড়বে তৃণমূলের বেআইনি পার্টি অফিস?
প্রতিবাদের ডাক দিয়েছিলেন সিদ্দিকুল্লা, আর সংখ্যালঘুরা বলছেন...
প্রতিবাদের ডাক দিয়েছিলেন সিদ্দিকুল্লা, আর সংখ্যালঘুরা বলছেন...
কুণালের 'ভেতরের লোক' মন্তব্য, জবাব দিলেন ঋত-মিত্র মদন
কুণালের 'ভেতরের লোক' মন্তব্য, জবাব দিলেন ঋত-মিত্র মদন