AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Cooch Behar IIT Plan: কোচবিহারে আইআইটি! উত্তরবঙ্গের শিক্ষাক্ষেত্রে বড় ইঙ্গিত স্পিকার রথীন্দ্রনাথের

Cooch Behar IIT Plan: সাংবাদিকদের মুখোমুখি হয়ে স্পিকার জানান, কোচবিহারের সার্বিক ও বহুমুখী উন্নয়ন নিয়ে তাঁর মাথায় একাধিক চিন্তাভাবনা রয়েছে। এই লক্ষ্য পূরণে তিনি ইতিমধ্যেই কলকাতা এবং দিল্লির সংশ্লিষ্ট প্রশাসনিক ও রাজনৈতিক মহলে প্রাথমিক আলোচনাও সেরে ফেলেছেন।

Cooch Behar IIT Plan: কোচবিহারে আইআইটি! উত্তরবঙ্গের শিক্ষাক্ষেত্রে বড় ইঙ্গিত স্পিকার রথীন্দ্রনাথের
স্পিকার রথীন্দ্রনাথ বসুImage Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Jun 29, 2026 | 10:17 AM
Share

কোচবিহার: খড়্গপুরের পর এবার কোচবিহার। আগামী দিনে  রাজ্যে আরও এক আইআইটি স্থাপনের ইঙ্গিত দিলেন কোচবিহার দক্ষিণ বিধানসভা কেন্দ্রের বিধায়ক তথা রাজ্য বিধানসভার স্পিকার রথীন্দ্রনাথ বসু।

রবিবার তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান, রাজ্যে শিক্ষাক্ষেত্রে পরিকাঠামোগম উন্নয়নের যথেষ্ট সুযোগ রয়েছে। সেক্ষেত্রে বেশ কয়েকটি দিকের কথা উল্লেখ করেন তিনি। কোচবিহারের সার্বিক ও বহুমুখী উন্নয়ন নিয়ে তাঁর মাথায় একাধিক চিন্তাভাবনা রয়েছে। তিনি ইতিমধ্যেই কলকাতা এবং দিল্লির সংশ্লিষ্ট প্রশাসনিক ও রাজনৈতিক মহলে প্রাথমিক আলোচনাও সেরে ফেলেছেন।

রথীন্দ্রনাথ দাবি, শুধুমাত্র আইআইটি-ই নয়, কোচবিহারের জন্য ভবিষ্যতে আরও বেশ কয়েকটি পরিকল্পনার কথাও উল্লেখ করেন তিনি। সেই পরিকল্পনা এখনও স্পষ্ট না বললেও, যদি তা আগামী দিনে বাস্তবায়িত হয়, তাহলে কোচবিহার জেলার শিক্ষা, কর্মসংস্থান এবং পরিকাঠামোগত ক্ষেত্রে এক অভূতপূর্ব জোয়ার আসবে বলে তিনি আশা প্রকাশ করেন।

তবে কোচবিহারের কোথায়  আইআইটি হবে, কিংবা কবে থেকে তার কাজ শুরু হবে, তা এখনও স্পষ্ট করেননি তিনি। তিনি জানিয়েছেন, চিন্তাভাবনা একেবারেই প্রাথমিক স্তরে রয়েছে, এই নিয়ে আগে কেন্দ্রের সঙ্গে রাজ্যের বিস্তর আলোচনার প্রয়োজন।

Follow Us
কলকাতা থেকে পালিয়েও শেষরক্ষা হল না, অণ্ডাল থেকে জালে 'দাগি' আফরোজ
কলকাতা থেকে পালিয়েও শেষরক্ষা হল না, অণ্ডাল থেকে জালে 'দাগি' আফরোজ
রক্তাক্ত সাংবাদিকরা, গুন্ডাদমন আইন প্রয়োগে কেন আপত্তি বামেদের?
রক্তাক্ত সাংবাদিকরা, গুন্ডাদমন আইন প্রয়োগে কেন আপত্তি বামেদের?
'সরকারের গ্যারান্টি...', সিজেপি নেতা সৌরভ দাস সাফ যা বলে দিলেন...
'সরকারের গ্যারান্টি...', সিজেপি নেতা সৌরভ দাস সাফ যা বলে দিলেন...
মমতাকে ফোন অভিজিৎ দীপকের
মমতাকে ফোন অভিজিৎ দীপকের
চাপে পড়ে ১৫ দিনের মধ্যে কাটমানির সব টাকা ফেরতের আশ্বাস!
চাপে পড়ে ১৫ দিনের মধ্যে কাটমানির সব টাকা ফেরতের আশ্বাস!
১১ জনকে চিহ্নিত করে গ্রেফতার করল গুন্ডাদমন শাখা
১১ জনকে চিহ্নিত করে গ্রেফতার করল গুন্ডাদমন শাখা
সরকারের সঙ্গে বৈঠকের পর সিজেপির বার্তা, এই পয়েন্টটা মিস করেননি তো?
সরকারের সঙ্গে বৈঠকের পর সিজেপির বার্তা, এই পয়েন্টটা মিস করেননি তো?
আন্দোলনের নামে 'গুন্ডামি', রক্তাক্ত সাংবাদিকরা! কী পদক্ষেপ রাজ্যের?
আন্দোলনের নামে 'গুন্ডামি', রক্তাক্ত সাংবাদিকরা! কী পদক্ষেপ রাজ্যের?
ধর্মেন্দ্র প্রধানের ইস্তফার পর আপাতত শিক্ষামন্ত্রকের দায়িত্বে কে?
ধর্মেন্দ্র প্রধানের ইস্তফার পর আপাতত শিক্ষামন্ত্রকের দায়িত্বে কে?
ভাঙা সেতুই এখন মাথাব্যথার কারণ বিনপুরের বাসিন্দাদের, কেন?
ভাঙা সেতুই এখন মাথাব্যথার কারণ বিনপুরের বাসিন্দাদের, কেন?