AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Hili: ‘তৃণমূলের হাতে ওতো সময় নেই’, এবার কোন অভিযোগে তপ্ত হিলি?

Hili: বিজেপি নেতাদের অভিযোগ, হিলির ধরন্দা এবং বাজার এলাকায় ভারতীয় জনতা পার্টির নির্বাচনী প্রচার সামগ্রী যেমন ফ্ল্যাগ, ফেস্টুন ও ব্যানার ছিঁড়ে ফেলার অভিযোগ উঠেছে। শুধু ছিঁড়ে ফেলা নয় সেগুলি ড্রেনের ভেতরে ঢুকিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। বিজেপির দাবি, তাদের ক্রমবর্ধমান জনসমর্থনে ভীত হয়ে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস এই অপকর্ম ঘটিয়েছে গণতান্ত্রিক উপায়ে জয়লাভ করতে না পেরে শাসক দল এখন আতঙ্কিত হয়ে অগণতান্ত্রিক পথ বেছে নিচ্ছে।

Hili: 'তৃণমূলের হাতে ওতো সময় নেই', এবার কোন অভিযোগে তপ্ত হিলি?
নর্দমায় বিজেপির ফেস্টুনImage Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Mar 31, 2026 | 3:48 PM
Share

হিলি: বাংলাদেশ সীমান্ত লাগোয়া দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট বিধানসভার হিলির ধরন্দা এলাকায় বিজেপির ফ্ল্যাগ ফেস্টুন ছিঁড়ে ফেলার অভিযোগ উঠল। মঙ্গলবার সকালে বিষয়টি নিজরে আসতেই ঘটনাস্থলে যান স্থানীয় বিজেপি নেতৃত্বরা।  দুপুরে হিলি থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। বিজেপির অভিযোগের তির তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে৷  যদিও বিজেপির অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল কংগ্রেস।

বিজেপি নেতাদের অভিযোগ, হিলির ধরন্দা এবং বাজার এলাকায় ভারতীয় জনতা পার্টির নির্বাচনী প্রচার সামগ্রী যেমন ফ্ল্যাগ, ফেস্টুন ও ব্যানার ছিঁড়ে ফেলার অভিযোগ উঠেছে। শুধু ছিঁড়ে ফেলা নয় সেগুলি ড্রেনের ভেতরে ঢুকিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। বিজেপির দাবি, তাদের ক্রমবর্ধমান জনসমর্থনে ভীত হয়ে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস এই অপকর্ম ঘটিয়েছে গণতান্ত্রিক উপায়ে জয়লাভ করতে না পেরে শাসক দল এখন আতঙ্কিত হয়ে অগণতান্ত্রিক পথ বেছে নিচ্ছে।

এই ঘটনার প্রতিবাদে এবং সুষ্ঠু প্রচারের পরিবেশ নিশ্চিত করার দাবিতে বিজেপি পুলিশের কাছে লিখিত ভাবে অভিযোগ জানিয়েছেন। এভাবেই হিলির শান্ত পরিবেশকে অশান্ত করার চেষ্টা করছে তৃণমূল। এদিকে এনিয়ে অভিযোগ পেতেই পুরো ঘটনা খতিয়ে দেখার আশ্বাস দিয়েছে হিলি থানার পুলিশ।

তৃণমূলের জেলা সভাপতি অম্বরিশ সরকার বলেন, “তৃণমূলের হাতে এতো সময় নেই, যে বিজেপির ফ্ল্যাগ ফেস্টুন ছিঁড়তে হবে। হয়তো নিজেরাই এই সব করে TRP পাওয়ার চেষ্টা করছে। এই সব করে কোন লাভ হবে না।”

Follow Us
খড়দহর উপপ্রধানের ঝাঁ চকচকে বাড়ি হার মানাবে বিলাসবহুল হোটেলকে
খড়দহর উপপ্রধানের ঝাঁ চকচকে বাড়ি হার মানাবে বিলাসবহুল হোটেলকে
পালাবদলের পর খাঁ খাঁ করছে সরকারি জমি দখল করে তৈরি তৃণমূলের পার্টি অফিস
পালাবদলের পর খাঁ খাঁ করছে সরকারি জমি দখল করে তৈরি তৃণমূলের পার্টি অফিস
চন্দননগরে ইন্দ্রনীল সেন পরাজিত হতেই পুর বোর্ডে শোচনীয় অবস্থা TMC-র
চন্দননগরে ইন্দ্রনীল সেন পরাজিত হতেই পুর বোর্ডে শোচনীয় অবস্থা TMC-র
পালাবদল হতেই শমীক ভট্টাচার্যর মুখে বাংলায় টাটাকে ফেরানোর বার্তা
পালাবদল হতেই শমীক ভট্টাচার্যর মুখে বাংলায় টাটাকে ফেরানোর বার্তা
পিঠ বাঁচাতে কাটমানির টাকা ফেরত TMC পঞ্চায়েত সদস্যর, মাইকে চলল প্রচার
পিঠ বাঁচাতে কাটমানির টাকা ফেরত TMC পঞ্চায়েত সদস্যর, মাইকে চলল প্রচার
TMC ঘনিষ্ঠ বালি ব্যবসায়ীর বাড়িতে পুলিশি তল্লাশি,উদ্ধার ৫০২ গ্রাম সোনা
TMC ঘনিষ্ঠ বালি ব্যবসায়ীর বাড়িতে পুলিশি তল্লাশি,উদ্ধার ৫০২ গ্রাম সোনা
থ্রেট কালচারে হাতুড়ির ঘা বিজেপি সরকারের, চাকরি গেল বিরূপাক্ষর
থ্রেট কালচারে হাতুড়ির ঘা বিজেপি সরকারের, চাকরি গেল বিরূপাক্ষর
আর জি কর কাণ্ডে আগেই সাসপেন্ড, এবার চাকরি গেল বিরূপাক্ষ-র
আর জি কর কাণ্ডে আগেই সাসপেন্ড, এবার চাকরি গেল বিরূপাক্ষ-র
কোথায়, কত আটক অনুপ্রবেশকারী? হোল্ডিং সেন্টারগুলির পরিস্থিতি কীরকম?
কোথায়, কত আটক অনুপ্রবেশকারী? হোল্ডিং সেন্টারগুলির পরিস্থিতি কীরকম?
Dilip Ghosh: বিধায়ক নয়নার সই জাল? পুরোটাই ফেক! কেন বললেন দিলীপ?
Dilip Ghosh: বিধায়ক নয়নার সই জাল? পুরোটাই ফেক! কেন বললেন দিলীপ?