AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Balurghat: উত্তরবঙ্গে যখন অভিষেক, সেই সময়ই তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান

South Dinajpur: এদিন একটি অনুষ্ঠানের মধ্য দিয়ে বাম, কংগ্রেস, তৃণমূল ও নির্দল থেকে প্রায় ৮০ টি পরিবার বিজেপিতে যোগদান করল। সদ্য যোগদানকারীদের হাতে দলীয় পতাকা তুলে দেন বিজেপির জেলা সভাপতি স্বরূপ চৌধুরী। এছাড়াও উপস্থিত ছিলেন বিজেপির জেলা সহ-সভাপতি দেবশ্রী চৌধুরী, বিজেপির জেলা সম্পাদক রজত ঘোষ সহ অন্যান্যরা।

Balurghat: উত্তরবঙ্গে যখন অভিষেক, সেই সময়ই তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান
বালুরঘাটে যোগদানImage Credit: Tv9 Bangla
| Edited By: | Updated on: Jan 08, 2026 | 10:26 AM
Share

কুমারগঞ্জ (দক্ষিণ দিনাজপুর): ছাব্বিশের বিধানসভা নির্বাচনের আগে দলবদল শুরু দক্ষিণ দিনাজপুরে। বুধবার রাতে দক্ষিণ দিনাজপুর জেলার কুমারগঞ্জ ব্লকের গোপালগঞ্জ নাককাটিতে অবস্থিত বিজেপি পার্টি অফিসে অনুষ্ঠিত হল যোগদান কর্মসূচি। এদিন একটি অনুষ্ঠানের মধ্য দিয়ে বাম, কংগ্রেস, তৃণমূল ও নির্দল থেকে প্রায় ৮০ টি পরিবার বিজেপিতে যোগদান করল। সদ্য যোগদানকারীদের হাতে দলীয় পতাকা তুলে দেন বিজেপির জেলা সভাপতি স্বরূপ চৌধুরী। এছাড়াও উপস্থিত ছিলেন বিজেপির জেলা সহ-সভাপতি দেবশ্রী চৌধুরী, বিজেপির জেলা সম্পাদক রজত ঘোষ সহ অন্যান্যরা।

আসন্ন বিধানসভা নির্বাচনের আগে কুমারগঞ্জে বিজেপির এই যোগদান কর্মসূচি যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই দাবি রাজনৈতিক মহলের। যোগদানকারীদের দাবি, দীর্ঘদিন ধরে তারা তৃণমূল কংগ্রেস সহ অন্য রাজনৈতিক দলের সাথে যুক্ত ছিলেন। কিন্তু বর্তমানে রাজ্য সরকার ও তৃণমূল কংগ্রেস যে ভাবে দুর্নীতিগ্রস্ত হয়ে পড়েছে সেই জায়গা থেকে বিজেপিতে যোগদান করলেন তারা। তবে শাসকদলের পক্ষ থেকে তৃণমূলের কেউ বিজেপিতে যোগদান করেননি বলে পরিষ্কার ভাবে জানানো হয়েছে।

দলত্যাগী তৃণমূল কর্মী কিশোর চন্দ্র মণ্ডল বলেন, “যোগদানমেলায় বসে আছি। তৃণমূল ও অন্যান্য় দল থেকে প্রচুর মানুষ এখানে এসে যোগদান করেছেন।” লত্যাগী তৃণমূল কর্মী কিশোর চন্দ্র মণ্ডল বলেন, “আমি প্রথমে তৃণমূল করতাম। তারপর দেখলাম আমি কেন এই দুর্নীতি দলে আছি? সেই কারণে আমি যোগদান করেছি।”