AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

North Bengal Medical College and Hospital: খেলতে গিয়ে হঠাৎ পেরেক গিলে নিল শিশু, শ্বাসকষ্ট শুরু হতেই…

Siliguri: উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ সূত্রে খবর, বুধবার খেলা করতে গিয়ে কোনও ভাবে একটি পেরেক গিয়ে ফেলে শিশুটি।

North Bengal Medical College and Hospital: খেলতে গিয়ে হঠাৎ পেরেক গিলে নিল শিশু, শ্বাসকষ্ট শুরু হতেই...
শিশুটির এক্স-রে রিপোর্ট (নিজস্ব ছবি)
| Edited By: | Updated on: Mar 17, 2022 | 4:59 PM
Share

শিলিগুড়ি: খেলতে গিয়েই ভয়ঙ্কর বিপদ ঘটাল ছোট্ট শিশু। তবে বরাত জোরে কোনও মতে রক্ষা করা গেল তাকে। গলায় পেরেক বিঁধে যাওয়ায় উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় তাকে। চিকিৎসকদের অক্লান্ত পরিশ্রমে অবশেষে বিপদমুক্ত হয় সে।

শিলিগুড়ি ডাঙিপাড়ার এলাকার ঘটনা। উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ সূত্রে খবর, বুধবার খেলা করতে গিয়ে কোনও ভাবে একটি পেরেক গিলে ফেলে শিশুটি। সঙ্গে-সঙ্গে কাশি শুরু হয় তার। সঙ্গে শ্বাসকষ্টও। পরিবারের সদস্যরা জানতে পারার সঙ্গে-সঙ্গে দেরি করেনি। রাতেই শিশুটিকে চিকিৎসার জন্য নিয়ে আসা হয় মেডিক্যাল কলেজে। ভর্তি করে নেওয়া হয় হাসপাতালে। চিকিৎসকরা এক্স-রে করে পেরেকটির অবস্থান দেখে নেয়।

এরপর বৃহস্পতিবার সকালে বাচ্চাটির জটিল অস্ত্রোপচারের করে সাত চিকিৎসকের একটি দল। তাঁদের কঠোর পরিশ্রমের ফলে অবশেষে বিপদমুক্ত হয় শিশুটি। চিকিৎসক শেখর বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, আসলে শিশুটির বয়স কম। এদিকে, অস্ত্রোপচারও জটিল ছিল। তবে সম্মিলিত চিকিৎসার পর আপাতত বিপদমুক্ত শিশুটি। বর্তমানে তাকে পর্যবেক্ষণে রাখা হয়েছে। চিকিৎসক বলেন, “আরিস মহম্মদ নামের একটি শিশু গতকাল পেরেক নিয়ে খেলতে গিলে ফেলে সেটি। এরপর সন্ধে নাগাদ আমাদের ওয়ার্ডে ভর্তি হয় সে। দেরি না করে আমারা তাড়াতাড়ি এক্স-রে, সিটিসি করি তার। সেই সময় দেখতে পাই গলার মধ্যে পেরেক বিঁধে রয়েছে। বাচ্চাটির শ্বাসকষ্টের পাশাপাশি কাশি ছিল প্রচণ্ড। তারপর আমাদের রেডিও লজি বিভাগের প্রধান জানান যে পেরেকটি ফুসফুসের মধ্যে ঢুকে গিয়েছে। এরপর তৎক্ষনাৎ আমরা সাতজনকে নিয়ে একটি দল গঠন করি। আজ সকালে অস্ত্রোপচার করা হয়। পেরেকটি বার করা হয়েছে। এখন শিশুটিকে অবজারভেসনে রাখা আছে।”

আরও পড়ুন: Basirhat Deadbody Recover: বিচ্ছিরি একটা গন্ধ নাকে আসছিল, কাছে যেতেই ভিরমি খাওয়ার জোগাড় এলাকাবাসীর

আরও পড়ুন: BSF in Cooch Behar: বারণ সত্ত্বেও কথা কানে তোলেনি, সীমান্তে বিএসএফ-এর গুলিতে মৃত্যু এক বাংলাদেশির

Follow Us
লক্ষ লক্ষ ফলোয়ার, হঠাৎ কেন এই ব্যক্তিকে গ্রেফতার করা হল
লক্ষ লক্ষ ফলোয়ার, হঠাৎ কেন এই ব্যক্তিকে গ্রেফতার করা হল
মোফাক্কেরুল সেদিন কালিয়াচকে কী করছিলেন, দেখুন নিজের চোখে
মোফাক্কেরুল সেদিন কালিয়াচকে কী করছিলেন, দেখুন নিজের চোখে
কালিয়াচক কাণ্ডে গ্রেফতার ৩৫, 'কিছুই করিনি', দাবি ধৃতদের
কালিয়াচক কাণ্ডে গ্রেফতার ৩৫, 'কিছুই করিনি', দাবি ধৃতদের
কালিয়াচকে বিচারকদের উদ্ধারে দেরি হয়েছিল, মানলেন এডিজি উত্তরবঙ্গ
কালিয়াচকে বিচারকদের উদ্ধারে দেরি হয়েছিল, মানলেন এডিজি উত্তরবঙ্গ
কালিয়াচকের ঘটনায় উস্কানি দিয়েছিলেন, পালাতে গিয়ে গ্রেফতার মিম নেতা
কালিয়াচকের ঘটনায় উস্কানি দিয়েছিলেন, পালাতে গিয়ে গ্রেফতার মিম নেতা
ফ্লাইটের সিটে আর আপনার পছন্দ থাকবে না, বড় নির্দেশ কেন্দ্রের
ফ্লাইটের সিটে আর আপনার পছন্দ থাকবে না, বড় নির্দেশ কেন্দ্রের
পার্থর দুর্নীতি প্রভাব ফেলবে রত্নার ভোটে? কী বলছে বেহালা পশ্চিমবাসী?
পার্থর দুর্নীতি প্রভাব ফেলবে রত্নার ভোটে? কী বলছে বেহালা পশ্চিমবাসী?
২৪ ঘণ্টা পরও খোঁজ মিলল না পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
২৪ ঘণ্টা পরও খোঁজ মিলল না পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
ভোটের মুখে সীমান্তে অনুপ্রবেশ রুখতে মরিয়া বিএসএফ, কী বললেন ডিজি?
ভোটের মুখে সীমান্তে অনুপ্রবেশ রুখতে মরিয়া বিএসএফ, কী বললেন ডিজি?
ভোটের পরেও রাজ্যে থাকছে কেন্দ্রীয় বাহিনী
ভোটের পরেও রাজ্যে থাকছে কেন্দ্রীয় বাহিনী