AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Kalyan Banerjee: কল্যাণের বাড়ির সামনে ‘হায় হায়’ স্লোগান তুললেন মহিলারা! হঠাৎ কী হল

Kalyan Banerjee: সোমবার ভোট রয়েছে শ্রীরামপুরে। আজ ছিল শেষ বেলার প্রচার। প্রচার পর্ব শেষ করে ওই আবাসনে নিজের ফ্ল্যাটে বসে বিশ্রাম নিচ্ছিলেন শ্রীরামপুরের বিদায়ী সাংসদ তথা এবারের ঘাসফুল প্রার্থী কল্যাণ বন্দ্যোপাধ্যায়। ঠিক সেই সময়েই আবাসনের বাইরে এই বিক্ষোভ দেখাতে শুরু করেন মহিলারা।

Kalyan Banerjee: কল্যাণের বাড়ির সামনে 'হায় হায়' স্লোগান তুললেন মহিলারা! হঠাৎ কী হল
কল্যাণ বন্দ্যোপাধ্যায়Image Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: May 18, 2024 | 8:18 PM
Share

শ্রীরামপুর: শনিবার বিকেলে আচমকা শ্রীরামপুরের তৃণমূল প্রার্থী কল্যাণ বন্দ্য়োপাধ্যায়ের আবাসনের সামনে বিক্ষোভ মহিলাদের। কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ‘হায় হায়’ স্লোগান তুলে প্রতিবাদে সামিল একদল মহিলা। আগামী সোমবার ভোট রয়েছে শ্রীরামপুরে। আজ ছিল শেষ বেলার প্রচার। প্রচার পর্ব শেষ করে ওই আবাসনে নিজের ফ্ল্যাটে বসে বিশ্রাম নিচ্ছিলেন শ্রীরামপুরের বিদায়ী সাংসদ তথা এবারের ঘাসফুল প্রার্থী কল্যাণ বন্দ্যোপাধ্যায়। ঠিক সেই সময়েই আবাসনের বাইরে এই বিক্ষোভ দেখাতে শুরু করেন মহিলারা।

কিন্তু কী কারণে এই বিক্ষোভ? খোঁজখবর নিতে গিয়ে জানা গেলে মহিলাদের অভিযোগ, মহিলাদের সম্পর্কে আপত্তিকর কথাবার্তা বলছেন তিনি। সেই কারণেই তাঁরা এই বিক্ষোভ দেখাচ্ছেন। বিক্ষোভকারী এক মহিলা বলেন, ‘তিনি মহিলাদের সম্পর্কে বিভিন্ন রকম কথা বলে যাচ্ছেন। তাঁকে কে এই অধিকার দিয়েছে? মহিলাদের সম্পর্কে তিনি যে মন্তব্যগুলি করছেন, সেটা বন্ধ করা হোক।’ বিক্ষোভরত মহিলাদের দাবি, তৃণমূল প্রার্থী যেন মহিলাদের কাছে ক্ষমা চান তাঁর মন্তব্যের জন্য। তাঁরা কোনও রাজনৈতিক দলের হয়ে বিক্ষোভ দেখাতে আসেননি বলেও দাবি মহিলাদের।

এদিকে এই বিক্ষোভের বিষয়ে পরে যোগাযোগ করা হয়েছিল শ্রীরামপুরের তৃণমূল প্রার্থী কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে। তিনি অবশ্য এই ঘটনায় বাম-বিজেপি আঁতাতের অভিযোগ উস্কে দিয়েছেন। কল্য়াণের বক্তব্য, ‘আমার মনে হয়, বিজেপি ও সিপিএম মিলে আমার উপর যে কোনও মুহূর্তে হামলা করতে পারে। সেলিমের সঙ্গে বিজেপির অসম্ভব ভাল সেট। সেলিম এখানে আসার পর থেকে বিভিন্ন রকমের ঘটনা ঘটছে। ওঁর সঙ্গে কবীরশংকর বোসেরও কথা হয়েছে। ওঁরা মিলিতভাবে আমার উপর আক্রমণ করতে পারে।’

বিষয়টি নিয়ে যোগাযোগ করা হয়েছিল বিজেপি প্রার্থী কবীরশংকর বোসের সঙ্গেও। তিনি আবার পাল্টা বামেদের সঙ্গে সিপিএমের আঁতাতের অভিযোগ উস্কে দিয়েছেন। তাঁর কথায়, ‘ইন্ডিয়া জোটে কে আছে। তৃণমূল ও সিপিএম। বিজেপিকে ওঁরা ভয় পেয়ে গিয়েছে।’

Follow Us
পুরভোট নিয়ে নবান্নে জরুরি বৈঠকে বসতে পারেন শুভেন্দু অধিকারী
পুরভোট নিয়ে নবান্নে জরুরি বৈঠকে বসতে পারেন শুভেন্দু অধিকারী
ধর্ম যার যার, ধর্ম রক্ষা করার দায়িত্ব তার তার: শুভেন্দু
ধর্ম যার যার, ধর্ম রক্ষা করার দায়িত্ব তার তার: শুভেন্দু
সময় শেষ হওয়ার দিনই ফের সুপ্রিম কোর্টে ঋতব্রতরা
সময় শেষ হওয়ার দিনই ফের সুপ্রিম কোর্টে ঋতব্রতরা
কৌস্তভের গায়ে কেরোসিন ঢালার হুঁশিয়ারি শুনে অগ্নিমিত্রা বললেন, 'খুনসুটি
কৌস্তভের গায়ে কেরোসিন ঢালার হুঁশিয়ারি শুনে অগ্নিমিত্রা বললেন, 'খুনসুটি
বঙ্গোপসাগরে তৈরি ঘূর্ণিঝড়, কোন কোন রাজ্যে প্রবল বৃষ্টি?
বঙ্গোপসাগরে তৈরি ঘূর্ণিঝড়, কোন কোন রাজ্যে প্রবল বৃষ্টি?
কমিশনে জমা দেওয়ার আগে ঋত শিবিরের নথি ছিনতাইয়ের চেষ্টা!
কমিশনে জমা দেওয়ার আগে ঋত শিবিরের নথি ছিনতাইয়ের চেষ্টা!
চাষের জমি দখলের অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত বাদুড়িয়া
চাষের জমি দখলের অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত বাদুড়িয়া
আগামী শিক্ষাবর্ষ থেকে কী কী পরিবর্তনের ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী?
আগামী শিক্ষাবর্ষ থেকে কী কী পরিবর্তনের ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী?
নৈহাটিতে বড় মায়ের পুজো নিয়ে কী সিদ্ধান্ত নিলেন অর্জুন?
নৈহাটিতে বড় মায়ের পুজো নিয়ে কী সিদ্ধান্ত নিলেন অর্জুন?
ল্যান্ডফলের পরই ঘুরে যাবে 'অর্ণব',বাংলার কী হবে?
ল্যান্ডফলের পরই ঘুরে যাবে 'অর্ণব',বাংলার কী হবে?