AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Uttarpara News: লেলিয়ে দেওয়া হল ডোবারম্যান, পুকুরে ফেলল সোনা, তাও রোখা গেল না পুলিশকে, উত্তরপাড়ায় হইচই

Chandannagar: অভিযোগ, দীর্ঘদিন ধরে এলাকার সাট্টার কারাবার নিয়ন্ত্রণ করত বাপি। সে কুখ্যাত দুষ্কৃতী রমেশ মাহাতো ঘনিষ্ঠ। রাজ্যে পালা বদলের পর মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী কড়া বার্তা দিয়েছেন বেআইনি মদ জুয়া সাট্টার কারবার বন্ধ করতে হবে। তারপর থেকে পুলিশ অভিযান চালাচ্ছে।

Uttarpara News: লেলিয়ে দেওয়া হল ডোবারম্যান, পুকুরে ফেলল সোনা, তাও রোখা গেল না পুলিশকে, উত্তরপাড়ায় হইচই
উত্তরপাড়ায় অভিযানImage Credit: Tv9 Bangla
| Edited By: | Updated on: Aug 27, 2026 | 11:07 AM
Share

উত্তরপাড়া: উত্তরপাড়ায় (Uttarpara) সাট্টা বুকির বাড়িতে পুলিশি অভিযান। পুলিশ দেখে ছাদ থেকে সোনা টাকা ছুড়ে ফেলার অভিযোগ। এখানেই শেষ নয়, বাড়ির দরজা না খুলে পোষ্য ডোভারম্যান ছেড়ে দেওয়া হয় বলেও অভিযোগ। সব বাধা কাটিয়ে বাড়িতে ঢুকে তল্লাশি পুলিশের। উদ্ধার সাড়ে বারো লক্ষ টাকা ও দেড় কেজি সোনা।

হুগলি উত্তরপাড়ার তিন নম্বর কাঁসারিপুকুর রোডের বাসিন্দা সঞ্জয় মজুমদার সাট্টা বুকি সঞ্জয় মজুমদার ওরফে বাপির বাড়িতে পুলিশের হানা। এলাকায় প্যাড বাপি নামে পরিচিত সে। জানা যাচ্ছে, বুধবার রাতে চন্দননগর পুলিশের ডিডি টিম আধা সামরিক বাহিনী নিয়ে তাঁর বাড়িতে তল্লাশি চালায়। রাত বারোটার পর পুলিশ দু’জনকে আটক করে নিয়ে যায়। পুলিশ সূত্রে খবর, সাড়ে বারো লক্ষ টাকা নগদ ও দেড় কেজি সোনা উদ্ধার হয়েছে।

অভিযোগ, দীর্ঘদিন ধরে এলাকার সাট্টার কারাবার নিয়ন্ত্রণ করত বাপি। সে কুখ্যাত দুষ্কৃতী রমেশ মাহাতো ঘনিষ্ঠ। রাজ্যে পালা বদলের পর মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী কড়া বার্তা দিয়েছেন বেআইনি মদ জুয়া সাট্টার কারবার বন্ধ করতে হবে। তারপর থেকে পুলিশ অভিযান চালাচ্ছে। অভিযানে বাপিকে যদিও পাওয়া যায়নি তবে তার দুই নিকট আত্মীয়কে আটক করেছে পুলিশ। এদিকে, গতকাল রাতে কোন্নগর থেকে হুব্বা শ্যামলের ভাই ও তার এক সঙ্গীকে গ্রেফতার করেছে পুলিশ। তাদের বিরুদ্ধে বেআইনি জমি কারবারের অভিযোগ রয়েছে।

চন্দননগর পুলিশের এক আধিকারিক জানান, “বেআইনি সাট্টা চালানোর অভিযোগ পেয়ে অভিযান চালানো হয়। অভিযুক্তের বাড়ি থেকে নগদ টাকা ও সোনা উদ্ধার হয়েছে। দু’জনকে গ্রেফতার করা হয়েছে ধৃতদের আজ আদালতে পেশ করা হবে।”

Follow Us