AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Uttarpara: ৩৪ বছর ধরে গঙ্গায় স্নান করছেন, তবে কাজে এল না অভিজ্ঞতা, তলিয়ে গেলেন বৃদ্ধ

Uttarpara: খবর পেয়ে আসে উত্তরপাড়া থানার পুলিশ, ডিজাস্টার ম্যানেজমেন্টের টিম এসে মৃতদেহ উদ্ধার করে গঙ্গা থেকে। বিগত এক বছরে উত্তরপাড়া কোন্নগর এলাকায় ১৫ জনের বেশি মানুষের মৃত্যু হয়েছে গঙ্গায় ডুবে। একটি নির্দিষ্ট এলাকার মধ্যে পরপর এতজন মানুষের জলে ডুবে যাওয়ার ঘটনা চিন্তায় ফেলেছে স্থানীয় প্রশাসনকে।

Uttarpara: ৩৪ বছর ধরে গঙ্গায় স্নান করছেন, তবে কাজে এল না অভিজ্ঞতা, তলিয়ে গেলেন বৃদ্ধ
গঙ্গায় তলিয়ে গেলেন বৃদ্ধImage Credit: Tv9 Bangla
| Edited By: | Updated on: Oct 27, 2024 | 6:01 PM
Share

উত্তরপাড়া: উত্তরপাড়ায় গঙ্গায় স্নান করতে গিয়ে জলে ডুবে মৃত্যু হল এক বৃদ্ধের। মৃতের নাম মহাদেব পাল (৭০)। বাড়ি ভদ্রকালী শখেরবাজার হাউসিং এলাকায়। এদিন বেলায় ভদ্রকালী শখের বাজারের গঙ্গার ঘাটে স্নান করতে গিয়ে ঘটে মর্মান্তিক পরিণতি। স্থানীয় সূত্রে খবর, বৃদ্ধ দীর্ঘ চৌত্রিশ বছর ধরে গঙ্গার ঘাটে স্নানে আসেন। প্রতিদিন সাঁতারও কাটতেন। রবিবার হঠাৎ স্নান করতে এসে তিনি জলের তলিয়ে যান।

খবর পেয়ে আসে উত্তরপাড়া থানার পুলিশ, ডিজাস্টার ম্যানেজমেন্টের টিম এসে মৃতদেহ উদ্ধার করে গঙ্গা থেকে। বিগত এক বছরে উত্তরপাড়া কোন্নগর এলাকায় ১৫ জনের বেশি মানুষের মৃত্যু হয়েছে গঙ্গায় ডুবে। একটি নির্দিষ্ট এলাকার মধ্যে পরপর এতজন মানুষের জলে ডুবে যাওয়ার ঘটনা চিন্তায় ফেলেছে স্থানীয় প্রশাসনকে। এই কারণেই ডিজাস্টার ম্যানেজমেন্টের একটি স্থানীয় অফিস কোন্নগরে তৈরি করার প্রচেষ্টা চলছে পুসভার পক্ষ থেকে।

এলাকার বাসিন্দারা জানিয়েছেন, মহাদেববাবু দীর্ঘদিন ধরে গঙ্গায় স্নান করেন। আজ যে কী হল বোঝা গেল না। হঠাৎই তলিয়ে যান তিনি। খবর পেয়ে ঘটনাস্থলে আসেন পুলিশ। তারাই উদ্ধার করে নিয়ে যান।

Follow Us
কলকাতা থেকে পালিয়েও শেষরক্ষা হল না, অণ্ডাল থেকে জালে 'দাগি' আফরোজ
কলকাতা থেকে পালিয়েও শেষরক্ষা হল না, অণ্ডাল থেকে জালে 'দাগি' আফরোজ
রক্তাক্ত সাংবাদিকরা, গুন্ডাদমন আইন প্রয়োগে কেন আপত্তি বামেদের?
রক্তাক্ত সাংবাদিকরা, গুন্ডাদমন আইন প্রয়োগে কেন আপত্তি বামেদের?
'সরকারের গ্যারান্টি...', সিজেপি নেতা সৌরভ দাস সাফ যা বলে দিলেন...
'সরকারের গ্যারান্টি...', সিজেপি নেতা সৌরভ দাস সাফ যা বলে দিলেন...
মমতাকে ফোন অভিজিৎ দীপকের
মমতাকে ফোন অভিজিৎ দীপকের
চাপে পড়ে ১৫ দিনের মধ্যে কাটমানির সব টাকা ফেরতের আশ্বাস!
চাপে পড়ে ১৫ দিনের মধ্যে কাটমানির সব টাকা ফেরতের আশ্বাস!
১১ জনকে চিহ্নিত করে গ্রেফতার করল গুন্ডাদমন শাখা
১১ জনকে চিহ্নিত করে গ্রেফতার করল গুন্ডাদমন শাখা
সরকারের সঙ্গে বৈঠকের পর সিজেপির বার্তা, এই পয়েন্টটা মিস করেননি তো?
সরকারের সঙ্গে বৈঠকের পর সিজেপির বার্তা, এই পয়েন্টটা মিস করেননি তো?
আন্দোলনের নামে 'গুন্ডামি', রক্তাক্ত সাংবাদিকরা! কী পদক্ষেপ রাজ্যের?
আন্দোলনের নামে 'গুন্ডামি', রক্তাক্ত সাংবাদিকরা! কী পদক্ষেপ রাজ্যের?
ধর্মেন্দ্র প্রধানের ইস্তফার পর আপাতত শিক্ষামন্ত্রকের দায়িত্বে কে?
ধর্মেন্দ্র প্রধানের ইস্তফার পর আপাতত শিক্ষামন্ত্রকের দায়িত্বে কে?
ভাঙা সেতুই এখন মাথাব্যথার কারণ বিনপুরের বাসিন্দাদের, কেন?
ভাঙা সেতুই এখন মাথাব্যথার কারণ বিনপুরের বাসিন্দাদের, কেন?