AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Ladies Special Bus: অফিস টাইমে কলকাতায় চালু হল লেডিস স্পেশ্যাল বাস, কোন কোন রুটে চলবে জেনে নিন

Ladies Special Bus: মন্ত্রী বলেন, "রোজ সকাল ৯:৩০ মিনিট থেকে হাওড়া থেকে মহিলা স্পেশ্য়াল বাস চলবে বালিগঞ্জের উদ্দেশে। বাসটি পার্ক স্ট্রিট , এলগিনরোড, রাসবিহারী হয়ে বালিগঞ্জ পৌঁছবে । এই বাসের ড্রাইভার পুরুষ থাকলেও কন্ডাক্টরও মহিলা হবে।"

Ladies Special Bus: অফিস টাইমে কলকাতায় চালু হল লেডিস স্পেশ্যাল বাস, কোন কোন রুটে চলবে জেনে নিন
চালু হল লেডিস স্পেশ্যাল বাস Image Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Jun 25, 2024 | 12:40 PM
Share

হাওড়া:  হাওড়া থেকে লেডিস স্পেশাল বাস উদ্বোধন করলেন পরিবহন মন্ত্রী। মহিলা চাকরিজীবীদের কথা ভেবে এবার বিশেষ উদ্যোগ রাজ্য সরকারের। চালু হচ্ছে ‘লেডিস স্পেশ্য়াল বাস’। এই বাসে উঠতে পারবেন শুধুমাত্র মহিলারাই। মঙ্গলবার হাওড়া থেকে এই বিশেষ বাসের উদ্বোধন করলেন রাজ্যের পরিবহণমন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী। মঙ্গলবার থেকে প্রতিদিনই হাওড়া থেকে ছাড়বে লেডিস স্পেশ্য়াল বাস।

মন্ত্রী বলেন, “রোজ সকাল ৯:৩০ মিনিট থেকে হাওড়া থেকে মহিলা স্পেশ্য়াল বাস চলবে বালিগঞ্জের উদ্দেশে। বাসটি পার্ক স্ট্রিট , এলগিনরোড, রাসবিহারী হয়ে বালিগঞ্জ পৌঁছবে । এই বাসের ড্রাইভার পুরুষ থাকলেও কন্ডাক্টরও মহিলা হবে।”

হাওড়া থেকে আপাতত ১ বাস চালু হল। পরবর্তী কালে যাত্রীদের সংখ্যা বুঝে বাড়াবেন সেই পরিকল্পনা রয়েছে। বিকাল সাড়ে পাঁচটা নাগাদ আবার বালিগঞ্জ থেকে হাওড়ার উদ্দেশ্যে একই রুটে হাওড়া দিকে আসবে বাসটি । মহিলাদের জন্য স্পেশালভাবে বাস করার জন্য খুশি যাত্রীরা ।

এক মহিলা যাত্রী বলেন, “লেডিস স্পেশ্যাল ট্রেন তো ছিল। কিন্তু সবার তো ট্রেন রুটে বাড়ি নয়। বাস শুরু এটাই অনেক ভালো। এমন পরিস্থিতি মাঝেমধ্যে হয়, যে বাসের পাদানিতে দাঁড়িয়ে আসতে হয়। এমন অবস্থায় মহিলাদের জন্য স্পেশ্যাল বাসের ব্যবস্থা থাকলে তো ভালই।” আরেক যাত্রী বলেন, “একটাই বাস আপাতত চলবে। তবে সল্টলেকের দিকে বাস গেলেও ভাল হত।”

Follow Us