AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

IND VS ENG, Axar Patel: ‘বাপু’র বিপজ্জনক স্পিনে ঘায়েল ‘ব্রিটিশ’রা, ফাইনালের স্বপ্ন দেখা শুরু…

ICC MEN’S T20 WC 2024: রোহিত শর্মা, সূর্যকুমার যাদবের অনবদ্য ব্যাটিং। শেষ দিকে হার্দিকের বিধ্বংসী ব্যাটিং। জাডেজা-অক্ষরের ছোট্ট অথচ গুরুত্বপূর্ণ অবদান। ২০ ওভারে ১৭১ রান তোলে ভারত। ইংল্যান্ডের বিধ্বংসী ব্যাটিংয়ের সামনে এই রান সুরক্ষিত নয়। তবে বল করতে এলেই যদি উইকেট দিয়ে ওভার শুরু করেন কোনও বোলার! ফাইনালের স্বপ্ন দেখাই যায়।

IND VS ENG, Axar Patel: 'বাপু'র বিপজ্জনক স্পিনে ঘায়েল 'ব্রিটিশ'রা, ফাইনালের স্বপ্ন দেখা শুরু...
Image Credit: PTI
| Updated on: Jun 28, 2024 | 1:06 AM
Share

সুপার এইটের ম্যাচে অক্ষর প্যাটেলের ক্যাচটা মনে পড়ে? বাউন্ডারি লাইন থেকে কিছুটা সামনে। হঠাৎ একটা শট। দেখে মনে হচ্ছিল নিশ্চিত ছয়। এরপর যা হল, খালি চোখে দেখে যেন বিশ্বাসই করা যাবে না। লাফিয়ে উঠলেন অক্ষর প্যাটেল। ঠিক যেমন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো লাফিয়ে হেড করেন! অক্ষরও সে ভাবেই লাফিয়ে এক হাতে নিলেন ক্যাচ। তাও আবার ডান হাতে! কুলদীপের বোলিংয়ে মিচেল মার্শের সেই ক্যাচে ম্যাচের মোড় ঘুরিয়েছিলেন অক্ষর প্যাটেল। ইংল্যান্ডের বিরুদ্ধেও একই কাজ করছেন। এ বার বল হাতেও।

রোহিত শর্মা, সূর্যকুমার যাদবের অনবদ্য ব্যাটিং। শেষ দিকে হার্দিকের বিধ্বংসী ব্যাটিং। জাডেজা-অক্ষরের ছোট্ট অথচ গুরুত্বপূর্ণ অবদান। ২০ ওভারে ১৭১ রান তোলে ভারত। ইংল্যান্ডের বিধ্বংসী ব্যাটিংয়ের সামনে এই রান সুরক্ষিত নয়। তবে বল করতে এলেই যদি উইকেট দিয়ে ওভার শুরু করেন কোনও বোলার! ফাইনালের স্বপ্ন দেখাই যায়। ভারতীয় শিবির সেই স্বপ্নই দেখছে। গুজরাটের প্লেয়ারদের যে বাপু নামে ডাকা হয় ভারতীয় দলে, অনেকেরই জানা। অক্ষর প্যাটেলও তেমনই একজন।

বোর্ডে ১৭১ রানের পুঁজি। সামনে বিধ্বংসী বাটলার। চতুর্থ ওভারেই অক্ষর প্যাটেলকে আক্রমণে আনেন রোহিত শর্মা। প্রথম বলেই রিভার্স সুইপ মারার চেষ্টা বাটলারের। গ্লাভসে লেগে কিছুটা ওঠে বল। ঋষভের সহজ ক্যাচ। পাওয়ার প্লে-র শেষ ওভারও শুরু করেন জনি বেয়ারস্টোর উইকেট দিয়ে।

টানা স্পেলের তৃতীয় ওভারের শুরু মইন আলির উইকেট দিয়ে। অক্ষরের জোড়া উইকেট এবং বুমরার দাপটে পাওয়ার প্লে-তেই তিন উইকেট নেয় ভারত। প্রথম স্পেলে ৩ ওভারে ১৪ রান দিয়ে ৩ উইকেট। ম্যাচের মোর ঘোরা শুরু এখান থেকেই।

Follow Us
পুরভোট নিয়ে নবান্নে জরুরি বৈঠকে বসতে পারেন শুভেন্দু অধিকারী
পুরভোট নিয়ে নবান্নে জরুরি বৈঠকে বসতে পারেন শুভেন্দু অধিকারী
ধর্ম যার যার, ধর্ম রক্ষা করার দায়িত্ব তার তার: শুভেন্দু
ধর্ম যার যার, ধর্ম রক্ষা করার দায়িত্ব তার তার: শুভেন্দু
সময় শেষ হওয়ার দিনই ফের সুপ্রিম কোর্টে ঋতব্রতরা
সময় শেষ হওয়ার দিনই ফের সুপ্রিম কোর্টে ঋতব্রতরা
কৌস্তভের গায়ে কেরোসিন ঢালার হুঁশিয়ারি শুনে অগ্নিমিত্রা বললেন, 'খুনসুটি
কৌস্তভের গায়ে কেরোসিন ঢালার হুঁশিয়ারি শুনে অগ্নিমিত্রা বললেন, 'খুনসুটি
বঙ্গোপসাগরে তৈরি ঘূর্ণিঝড়, কোন কোন রাজ্যে প্রবল বৃষ্টি?
বঙ্গোপসাগরে তৈরি ঘূর্ণিঝড়, কোন কোন রাজ্যে প্রবল বৃষ্টি?
কমিশনে জমা দেওয়ার আগে ঋত শিবিরের নথি ছিনতাইয়ের চেষ্টা!
কমিশনে জমা দেওয়ার আগে ঋত শিবিরের নথি ছিনতাইয়ের চেষ্টা!
চাষের জমি দখলের অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত বাদুড়িয়া
চাষের জমি দখলের অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত বাদুড়িয়া
আগামী শিক্ষাবর্ষ থেকে কী কী পরিবর্তনের ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী?
আগামী শিক্ষাবর্ষ থেকে কী কী পরিবর্তনের ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী?
নৈহাটিতে বড় মায়ের পুজো নিয়ে কী সিদ্ধান্ত নিলেন অর্জুন?
নৈহাটিতে বড় মায়ের পুজো নিয়ে কী সিদ্ধান্ত নিলেন অর্জুন?
ল্যান্ডফলের পরই ঘুরে যাবে 'অর্ণব',বাংলার কী হবে?
ল্যান্ডফলের পরই ঘুরে যাবে 'অর্ণব',বাংলার কী হবে?