AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Investment in West Bengal: ২ হাজার ৩০০ কোটি টাকার মেগা বিনিয়োগ ITC-র, হুগলি-পুরুলিয়া-সুন্দরবনে কী হতে চলেছে?

ITC’s mega investment in West Bengal: সম্প্রতি আইটিসি-র চেয়ারম্যান সঞ্জীব পুরী মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সঙ্গে একটি উচ্চপর্যায়ের বৈঠক করেন। সূত্রের খবর, ওই বৈঠকেই রাজ্যে আবাসন, হোটেল, কাগজ শিল্পে বিনিয়োগ নিয়ে কথা হয়েছে। কথা হয়েছে সৌরবিদ্যুৎ প্রকল্পে নতুন করে বিনিয়োগের বিষয়েও।

Investment in West Bengal: ২ হাজার ৩০০ কোটি টাকার মেগা বিনিয়োগ ITC-র, হুগলি-পুরুলিয়া-সুন্দরবনে কী হতে চলেছে?
বড় বিনিয়োগের পথে আইটিসি Image Credit: Social Media
| Edited By: | Updated on: Jun 19, 2026 | 6:16 PM
Share

সুন্দরবন: আমূলের বিনিয়োগের কথা আগেই শোনা গিয়েছে, এবার আইটিসি। তাতেই যেন একেবারে আমূল পরিবর্তন হতে চলেছে সুন্দরবনের। বিশ্বমানের হোটেল তৈরি করতে চলেছে আইটিসি। হতে চলেছে মোট ২ হাজার ৩০০ কোটি টাকার মেগা বিনিয়োগ। শুধু সুন্দরবনই নয়, রাজ্যের একাধিক পর্যটন কেন্দ্রে বিশ্বমানের হোটেল তৈরি করতে চলেছে দেশের অন্যতম প্রথমসারির শিল্প সংস্থা। তাতেই এখন প্রশাসনিক মহলের পাশাপাশি জোর চর্চা নাগরিক মহলে। 

সম্প্রতি আইটিসি-র চেয়ারম্যান সঞ্জীব পুরী মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সঙ্গে একটি উচ্চপর্যায়ের বৈঠক করেন। সূত্রের খবর, ওই বৈঠকেই রাজ্যে আবাসন, হোটেল, কাগজ শিল্পে বিনিয়োগ নিয়ে কথা হয়েছে। কথা হয়েছে সৌরবিদ্যুৎ প্রকল্পে নতুন করে বিনিয়োগের বিষয়েও। ঠিক হয়ে গিয়েছে চূড়ান্ত রূপরেখা। 

সূত্রের খবর, সুন্দরবনের পাশাপাশি দার্জিলিং এবং কার্শিয়াংয়ে বিশ্বমানের নতুন হোটেল তৈরি হবে। হুগলিতে হবে নতুন কাগজ প্রকল্প, পুরুলিয়ায় হবে সৌরবিদ্যুৎ প্রকল্প। শুধু তাই নয়, আইটিসি গাঁটছড়া বাঁধছে গুগলের সঙ্গেও। রাজারহাটের ‘আইটিসি গ্রিন সেন্টারে’ গুগলের সঙ্গে যৌথভাবে একটি গ্লোবাল এআই সেন্টার অফ এক্সিলেন্স তৈরি করা হবে। বর্তমানে বাংলায় আইটিসি-র ২০টি কারখানা, ৫টি বিলাসবহুল হোটেল রয়েছে। এখন যে নতুন চুক্তি হয়েছে তাতে আরও ৭টি হোটেল তৈরির কাজ পাইপলাইনে রয়েছে বলে জানা যাচ্ছে। তারমধ্যেই অবশ্যই চর্চায় সুন্দরবনের হোটেল। এই বিপুল মাত্রায় বিনিয়োগের ফলে রাজ্যে কয়েক হাজার নতুন কর্মসংস্থানের সুযোগও তৈরি হবে বলে মত ওয়াকিবহাল মহলের। 

Follow Us