AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Malda TMC: তৃণমূল আর কংগ্রেস সদস্যদের নিয়ে সভাপতি হলেন বিজেপি সদস্য! রিপোর্ট পাঠাচ্ছে দল

TMC: দলের নির্দেশ ছিল ভোটে বিরতি থাকবে বিজেপির দুই সদস্য। কিন্তু সেই নির্দেশ বিজেপির এক সদস্য নিবারণ ঘোষ গরহাজির থাকলেও অপর এক সদস্য অলক মন্ডল উপস্থিত ছিলেন। তাঁর নাম প্রস্তাব করেন তৃণমূল কংগ্রেস সদস্য নজরুল ইসলাম। সেই প্রস্তাবে সমর্থন করে বাকি ১৪ জন সদস্য।

Malda TMC: তৃণমূল আর কংগ্রেস সদস্যদের নিয়ে সভাপতি হলেন বিজেপি সদস্য! রিপোর্ট পাঠাচ্ছে দল
সভাপতি হওয়া ঘিরে বিতর্কImage Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Aug 11, 2026 | 5:42 PM
Share

মালদহ: দলের নির্দেশের পরোয়া না করেই পঞ্চায়েত সমিতিতে তৃণমূল আর কংগ্রেস সদস্যদের নিয়ে সভাপতি হয়ে গেলেন বিজেপি সদস্য। তিনি আবার দলের এসসি এসটি মোর্চার জেল সভাপতি। এমন কাণ্ডে বিজেপির ওই নেতার বিরুদ্ধে রাজ্যে রিপোর্ট পাঠাল বিজেপির জেলা নেতৃত্ব। দলের নির্দেশ না মেনে তৃণমূল ও কংগ্রেস সদস্যদের সাহায্য নিয়ে কালিয়াচক ২ নং পঞ্চায়েত সমিতির সভাপতি নির্বাচিত হলেন বিজেপির অলক মন্ডল।

অলক মন্ডল বিজেপির এস সি মোর্চার জেলা সভাপতি। এই পঞ্চায়েত সমিতি ছিল তৃণমূলের দখলে। রাজ্যে পালা বদল হতেই গত ১৩ জুলাই অসুস্থতার কারণে পদত্যাগ করেন তৃণমূলের সভাপতি অঞ্জলী মন্ডল। এরপর জেলা প্রশাসন ১১ অগষ্ট সভাপতি নির্বাচনের দিন ঠিক করে। সেইমত এদিন সভাপতি গঠন হয়। ২৬ আসনের এই পঞ্চায়েত সমিতিতে তৃনমূল কংগ্রেসের আসন সংখ্যা ছিল ১৩ , কংগ্রেসের ছিল ১১ এবং বিজেপির ছিল ২।

দলের নির্দেশ ছিল ভোটে বিরতি থাকবে বিজেপির দুই সদস্য। কিন্তু সেই নির্দেশ বিজেপির এক সদস্য নিবারণ ঘোষ গরহাজির থাকলেও অপর এক সদস্য অলক মন্ডল উপস্থিত ছিলেন। তাঁর নাম প্রস্তাব করেন তৃণমূল কংগ্রেস সদস্য নজরুল ইসলাম। সেই প্রস্তাবে সমর্থন করে বাকি ১৪ জন সদস্য। যাদের মধ্যে তৃণমূলের ছিল ১৩ জন এবং কংগ্রেসের ২ সদস্য। অন্যদিকে কংগ্রেসের সভাপতি পদে প্রার্থী ছিলেন বিউটি মন্ডল। ভোটাভুটিতে ৯ ভোট পান বিউটি মন্ডল।

অলক মন্ডল বলেন,  “এখানে রাজনীতির কোন বিষয় নেই। কংগ্রেসের বিউটি মন্ডলকে কেউ মেনে নেয়নি বলে আমাকে সকলে সমর্থন করে। আমি ভাবতেই পারেনি সভাপতি নির্বাচিত হব। যদিও দল এই বিষয়টিকে ভাল চোখে নিচ্ছে না।” অলোক মন্ডলের বিরুদ্ধে রিপোর্ট পাঠাচ্ছে দল।

Follow Us
ট্রাইব্যুনালের কাজ নিয়ে 'সুপ্রিম' প্রশ্ন, জবাব দিতে হবে কমিশনকে
ট্রাইব্যুনালের কাজ নিয়ে 'সুপ্রিম' প্রশ্ন, জবাব দিতে হবে কমিশনকে
হাঁটু সমান কাদা-জলে ছুটছে বলদের পাল, মই ছাড়া প্রতি্যোগিতা সুন্দরবনে
হাঁটু সমান কাদা-জলে ছুটছে বলদের পাল, মই ছাড়া প্রতি্যোগিতা সুন্দরবনে
রাস্তার ধারে জঞ্জালের স্তূপ! এ কী হাল TMC পরিচালিত বারুইপুর পুরসভায়?
রাস্তার ধারে জঞ্জালের স্তূপ! এ কী হাল TMC পরিচালিত বারুইপুর পুরসভায়?
বাড়ি নির্মাণে নিয়ম মানছেন না? শুনে নিন কী বলছেন অগ্নিমিত্রা
বাড়ি নির্মাণে নিয়ম মানছেন না? শুনে নিন কী বলছেন অগ্নিমিত্রা
'সুপ্রিম' স্বস্তি অভিষেকের, তবে মানতে হবে একাধিক শর্ত
'সুপ্রিম' স্বস্তি অভিষেকের, তবে মানতে হবে একাধিক শর্ত
সুমিতের কাছ থেকে কোন তথ্য জানতে চায় সিআইডি?
সুমিতের কাছ থেকে কোন তথ্য জানতে চায় সিআইডি?
মুকুলের দেহ নিয়ে কী হয়েছিল সেদিন? বিস্ফোরক পুত্র শুভ্রাংশু
মুকুলের দেহ নিয়ে কী হয়েছিল সেদিন? বিস্ফোরক পুত্র শুভ্রাংশু
১৪০ কোটি খরচ, তৃণমূল আমলের রাস্তার হাল দেখুন
১৪০ কোটি খরচ, তৃণমূল আমলের রাস্তার হাল দেখুন
মুকুল রায়ের মৃত্যুর পর খোঁজ নেননি মমতা? বিস্ফোরক শুভ্রাংশু
মুকুল রায়ের মৃত্যুর পর খোঁজ নেননি মমতা? বিস্ফোরক শুভ্রাংশু
হালিশহরে মমতার গাড়িতে হামলা নিয়ে মুখ খুললেন শুভেন্দু, কী বললেন?
হালিশহরে মমতার গাড়িতে হামলা নিয়ে মুখ খুললেন শুভেন্দু, কী বললেন?