AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Lionel Messi: বাবার মৃত্যুতে শোকাহত মেসি, ভবিষ্যৎ নিয়ে জল্পনা বাড়ছে মহাতারকার!

Leo Messi Family: বাবার মৃত্যুতে স্বাভাবিকভাবেই গভীর শোকে ভেঙে পড়েছেন আর্জেন্টিনার কিংবদন্তি। এই কঠিন সময়ে মেসির পাশে রয়েছেন তাঁর মা, স্ত্রী, সন্তানেরা। জাতীয় দলের বেশ কিছু সতীর্থও তাঁকে দেখতে যেতে পারেন বলে আশা করা হচ্ছে। তাঁরা হলেন লিয়ান্দ্রো পারাদেস, আনহেল দি মারিয়া প্রমুখ। এমনকি তাঁর ফুটবল ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন উঠছে।

Lionel Messi: বাবার মৃত্যুতে শোকাহত মেসি, ভবিষ্যৎ নিয়ে জল্পনা বাড়ছে মহাতারকার!
লিওনেল মেসিImage Credit: Getty Images
| Edited By: | Updated on: Aug 11, 2026 | 5:40 PM
Share

রোসারিও : সদ্যই পিতৃবিয়োগ ঘটেছে লিওনেল মেসির। ৬৮ বছর বয়সে মেসিকে ফেলে চলে গিয়েছেন তাঁর বাবা হোর্হে মেসি। দীর্ঘদিন অসুস্থ থাকার পর রোজারিওর একটি ক্লিনিকে তাঁর মৃত্যু ঘটেছে। বাবার মৃত্যুতে স্বাভাবিকভাবেই গভীর শোকে ভেঙে পড়েছেন আর্জেন্টিনার কিংবদন্তি। তবে এর মধ্যেই নিজের কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিয়েছেন ফুটবলের রাজপুত্র মেসি।

ফরাসি ওয়েবসাইট ‘ফুট মেরকাতো’-র রিপোর্ট অনুযায়ী, আর্জেন্টিনার সংবাদমাধ্যম থেকে জানা গিয়েছে, মেসি আপাতত নিজের পেশাদার ফুটবলজীবন থেকে দূরে থাকার সিদ্ধান্ত নিয়েছেন। পরিবারের সঙ্গে এই কঠিন জন্যই এই সিদ্ধান্ত নিয়েছেন আটবারের ব্যালন ডি অর জয়ী ফুটবলার। কবে তিনি আবার ইন্টার মায়ামি দলের সঙ্গে যুক্ত হবেন, সেই বিষয়ে এখনও কোনও নির্দিষ্ট তারিখ জানা যায়নি। হোর্হে মেসি শুধুই মেসির বাবা ছিলেন না। ছোট থেকেই তিনি ছিলেন মেসির প্রথম পরামর্শদাতা, এজেন্ট ও সবচেয়ে বড় সমর্থক। নিউওয়েল্স ওল্ড বয়েজ থেকে শুরু করে স্পেনে মেসির যাওয়ার সময় পর্যন্ত তাঁর পাশে ছিলেন হোর্হে। ছেলের ফুটবলার হওয়ার স্বপ্নপূরণ করতে তিনি নিজের কাজ ছেড়ে সব সময় ছেলেকে নিয়েই থাকতেন। তিনি না থাকলে মেসির মেসি হওয়া সম্ভব ছিল না। মেসির ফুটবল কেরিয়ারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন হোর্হে।

২০২৬ বিশ্বকাপের সময়েই হোর্হে মেসির শারীরিক অবস্থা নিয়ে পরিবার উদ্বেগে ভুগছিল। বিশ্বকাপের চাপের মধ্যেও বাবার অসুস্থতার বিষয়টি মেসিকে গভীরভাবে ব্যস্ত করেছিল বলে জানা গিয়েছিল। এমনকি একটি ম্যাচে পরিবারের কথা বলতে গিয়ে কেঁদে ফেলেছিলেন মেসি। এই কঠিন সময়ে মেসির পাশে রয়েছেন তাঁর মা, স্ত্রী, সন্তানেরা। জাতীয় দলের বেশ কিছু সতীর্থও তাঁকে দেখতে যেতে পারেন বলে আশা করা হচ্ছে। তাঁরা হলেন লিয়ান্দ্রো পারাদেস, আনহেল দি মারিয়ারা। এমনকি তাঁর ফুটবল ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন উঠছে। কেরিয়ারে এই কঠিন সময়ে সংবাদমাধ্যমে জল্পনা ভাসছে, খুব সম্ভবত তিনি কেরিয়ার থেকে অনির্দিষ্টকালের জন্য বিরতি নিতে পারেন মেসি। তবে এখনও মেসি নিজে থেকে কিছু জানাননি। ৩৯ বছরের মেসির কাছে এখন ফুটবলের থেকেও পরিবার বেশি গুরুত্বপূর্ণ। তাই তিনি কবে মায়ামির জার্সিতে ফিরবেন, তা বলা সম্ভব নয়।

Follow Us
ট্রাইব্যুনালের কাজ নিয়ে 'সুপ্রিম' প্রশ্ন, জবাব দিতে হবে কমিশনকে
ট্রাইব্যুনালের কাজ নিয়ে 'সুপ্রিম' প্রশ্ন, জবাব দিতে হবে কমিশনকে
হাঁটু সমান কাদা-জলে ছুটছে বলদের পাল, মই ছাড়া প্রতি্যোগিতা সুন্দরবনে
হাঁটু সমান কাদা-জলে ছুটছে বলদের পাল, মই ছাড়া প্রতি্যোগিতা সুন্দরবনে
রাস্তার ধারে জঞ্জালের স্তূপ! এ কী হাল TMC পরিচালিত বারুইপুর পুরসভায়?
রাস্তার ধারে জঞ্জালের স্তূপ! এ কী হাল TMC পরিচালিত বারুইপুর পুরসভায়?
বাড়ি নির্মাণে নিয়ম মানছেন না? শুনে নিন কী বলছেন অগ্নিমিত্রা
বাড়ি নির্মাণে নিয়ম মানছেন না? শুনে নিন কী বলছেন অগ্নিমিত্রা
'সুপ্রিম' স্বস্তি অভিষেকের, তবে মানতে হবে একাধিক শর্ত
'সুপ্রিম' স্বস্তি অভিষেকের, তবে মানতে হবে একাধিক শর্ত
সুমিতের কাছ থেকে কোন তথ্য জানতে চায় সিআইডি?
সুমিতের কাছ থেকে কোন তথ্য জানতে চায় সিআইডি?
মুকুলের দেহ নিয়ে কী হয়েছিল সেদিন? বিস্ফোরক পুত্র শুভ্রাংশু
মুকুলের দেহ নিয়ে কী হয়েছিল সেদিন? বিস্ফোরক পুত্র শুভ্রাংশু
১৪০ কোটি খরচ, তৃণমূল আমলের রাস্তার হাল দেখুন
১৪০ কোটি খরচ, তৃণমূল আমলের রাস্তার হাল দেখুন
মুকুল রায়ের মৃত্যুর পর খোঁজ নেননি মমতা? বিস্ফোরক শুভ্রাংশু
মুকুল রায়ের মৃত্যুর পর খোঁজ নেননি মমতা? বিস্ফোরক শুভ্রাংশু
হালিশহরে মমতার গাড়িতে হামলা নিয়ে মুখ খুললেন শুভেন্দু, কী বললেন?
হালিশহরে মমতার গাড়িতে হামলা নিয়ে মুখ খুললেন শুভেন্দু, কী বললেন?