AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Suvendu Adhikari: ‘ক্যাপিটেল পানিশমেন্ট যেন হয়’, মুর্শিদাবাদের ঘটনায় কড়া শুভেন্দুর সরকার

Murshidabad: এর আগে বারুইপুর-কাণ্ডেও শুভেন্দু অধিকারী অভিযুক্তদের 'ক্যাপিট্যাল পানিশমেন্টের' পক্ষে সওয়াল করেছিলেন। এবার এই ঘটনাতেও সেই একই কথা বললেন তিনি। বলেন, "আমি পুলিশকে স্পষ্ট নির্দেশ দিচ্ছি, জেলে থাকাকালীন তদন্ত শেষ করতে। কাস্টডি ট্রায়াল করিয়ে ক্যাপিটেল পানিশমেন্ট যেন হয়। পুলিশ সুপার ডিআইজি দেখবেন। আমি MLA-কে বললাম দেখতে।"

Suvendu Adhikari: 'ক্যাপিটেল পানিশমেন্ট যেন হয়', মুর্শিদাবাদের ঘটনায় কড়া শুভেন্দুর সরকার
গেটম্যানকে নিয়ে কী বললেন শুভেন্দু? Image Credit: Tv9 Bangla
| Edited By: | Updated on: Jul 23, 2026 | 1:19 PM
Share

মুর্শিদাবাদ: মুর্শিদাবাদের বহরমপুরে স্কুলের ছাত্রবোঝাই গাড়িতে চলন্ত ট্রেনের ধাক্কা। মৃত্যু হয় চারজন পড়ুয়া ও সাইকেল আরোহীর। সেই ঘটনায় বৃহস্পতিবার মৃতদের পরিবারের সঙ্গে দেখা করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। অভিযুক্ত গেটম্যানের কড়া শাস্তি হবে বলে জানিয়েছে। ক্যাপিটাল পানিশমেন্টের প্রসঙ্গও তুলেছে শুভেন্দু।

মুখ্যমন্ত্রী এ দিন বলেন, “একদম ছোট্ট ছোট্ট ফুলের মতো বাচ্চারা এই দুর্ঘটনার শিকার। সহানুভূতি কীভাবে দেখাব জানি না। এইটুকু বলব পরিবারের পাশে আছি। অর্থ দিয়ে এই ধরনের ক্ষতিপূরণ হয় না। তবুও সরকারের দায়িত্ব কারণ সরকারের মানবিক।”

এই ঘটনায় কড়া ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। এক কথায় তিনি স্পষ্ট করে দিয়েছেন কোনও ভাবেই রেয়াত করা হবে না। তিনি বলেন, “এই ঘটনা এড়ানো যেত। প্রাথমিক তদন্তে পুলিশ আর রেল জানিয়েছে, গেট ম্যানের দায়িত্ব জ্ঞানহীনতার কাজ করেছে। আমি পুলিশ মন্ত্রী কথা দিচ্ছি, গেট ম্যানের চূড়ান্ত শাস্তি হবে। এটা ক্ষমার অযোগ্য। আমি পরিবারগুলোর সঙ্গে আছি। সকলের সঙ্গে আলাদা করে কথা বলেছি। উপরওয়ালা এই পরিবারকে শক্তি দিন, এই শোক কাটিয়ে উঠতে পারে।”

এর আগে বারুইপুর-কাণ্ডেও শুভেন্দু অধিকারী অভিযুক্তদের ‘ক্যাপিট্যাল পানিশমেন্টের’ পক্ষে সওয়াল করেছিলেন। এবার এই ঘটনাতেও সেই একই কথা বললেন তিনি। বলেন, “আমি পুলিশকে স্পষ্ট নির্দেশ দিচ্ছি, জেলে থাকাকালীন তদন্ত শেষ করতে। কাস্টডি ট্রায়াল করিয়ে ক্যাপিটেল পানিশমেন্ট যেন হয়। পুলিশ সুপার ডিআইজি দেখবেন। আমি MLA-কে বললাম দেখতে।” একই সঙ্গে শুভেন্দু অধিকারী এই শোকার্ত পরিবারগুলির পাশে দাঁড়াতে বলেন গ্রামবাসীদের। তিনি জানান, সরকার মৃত পরিবারের পাশে আছে, তবে এই পরিবারগুলি যাতে একা অনুভব না করে সব রকম ভাবে যেন সাহায্য করা হয়।”

Follow Us
প্রশাসনের দুয়ারে ঘুরেও আবাসের ঘর পাননি, এতদিনে জানতে পারলেন সত্যিটা
প্রশাসনের দুয়ারে ঘুরেও আবাসের ঘর পাননি, এতদিনে জানতে পারলেন সত্যিটা
একমাত্র রোজগেরে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে, সরকারের দিকে তাকিয়ে পরিবার
একমাত্র রোজগেরে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে, সরকারের দিকে তাকিয়ে পরিবার
যাদবপুর নিয়ে রাজ্যপালের দ্বারে ABVP, কী দাবি জানাল?
যাদবপুর নিয়ে রাজ্যপালের দ্বারে ABVP, কী দাবি জানাল?
দুধ পান করছেন, আসল কি না জানেন? দেখে নিন ভিডিয়ো
দুধ পান করছেন, আসল কি না জানেন? দেখে নিন ভিডিয়ো
কলকাতা পৌরনিগমের ভোটে বিজেপির প্রার্থী বাছাই নিয়ে বড় বার্তা সুকান্তর
কলকাতা পৌরনিগমের ভোটে বিজেপির প্রার্থী বাছাই নিয়ে বড় বার্তা সুকান্তর
অটলবিহারী বাজপেয়ির চরিত্রে অভিনয় নিয়ে মুখ খুললেন সুকান্ত, কী বললেন?
অটলবিহারী বাজপেয়ির চরিত্রে অভিনয় নিয়ে মুখ খুললেন সুকান্ত, কী বললেন?
যাদবপুরে উপাচার্যকে ঘেরাও, তারপর যা হল...
যাদবপুরে উপাচার্যকে ঘেরাও, তারপর যা হল...
মালদহ এয়ারপোর্ট আজ সমাজবিরোধীদের আখড়া, কেন্দ্রের ১৯ কোটি গেল কোথায়?
মালদহ এয়ারপোর্ট আজ সমাজবিরোধীদের আখড়া, কেন্দ্রের ১৯ কোটি গেল কোথায়?
মধ্যবিত্তের পকেটে টান, বাজারে কোন সবজির কত দাম?
মধ্যবিত্তের পকেটে টান, বাজারে কোন সবজির কত দাম?
ট্রাম্প-নাতালি হার্পকে ঘিরে ফের পরকীয়ার জল্পনা
ট্রাম্প-নাতালি হার্পকে ঘিরে ফের পরকীয়ার জল্পনা