AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Adhir on TMC: ‘…বিজেপির সঙ্গে লাইন করা শুরু হয়ে গেছে’, রেজাল্টের আগেই বড় কথা অধীরের

সাংবাদিক বৈঠক থেকে কংগ্রেস প্রার্থী বলেন, "এখানে তৃণমূলের যাঁরা-যাঁরা হারবে তাঁরা বিজেপির সঙ্গে লাইন করতে লেগে গিয়েছে। হাত-পা ধরে যদি আগামী দিনে টিকে থাকা যায়। বহরমপুরের তৃণমূল নেতারা বিজেপি হওয়ার সিদ্ধান্ত নিয়ে নিয়েছে। পৌরসভায় আলোচনা হয়ে গিয়েছে। মালকড়ি কামানো পার্মানেন্ট করতে তৃণমূল নেতারা বিজেপিতে যাওয়ার পরিকল্পনা চলছে।"

Adhir on TMC: '...বিজেপির সঙ্গে লাইন করা শুরু হয়ে গেছে', রেজাল্টের আগেই বড় কথা অধীরের
অধীর চৌধুরী, কংগ্রেস প্রার্থীImage Credit: Tv9 Bangla
| Edited By: | Updated on: Apr 28, 2026 | 6:39 PM
Share

মুর্শিদাবাদ: ভোটের ফলপ্রকাশের আগে বিস্ফোরক দাবি অধীর রঞ্জন চৌধুরীর (Adhir Chowdhury)। এখানে যাঁরা হারবেন তাঁরা যোগসাজশ শুরু করেছেন। বিজেপির (BJP) হাত-পা ধরে টিকে থাকার চেষ্টা করছেন তৃণমূল নেতারা। বহরমপুরের তৃণমূলের (TMC) নেতারা বিজেপিতে যাওয়ার সিদ্ধান্ত নিয়ে নিয়েছেন। পুরসভায় আলোচনা হয়ে গিয়েছে দাবি বহরমপুরের (Baharampur) কংগ্রেস প্রার্থী অধীর রঞ্জন চৌধুরী।

কী বলছেন অধীর?

সাংবাদিক বৈঠক থেকে কংগ্রেস প্রার্থী বলেন, “এখানে তৃণমূলের যাঁরা-যাঁরা হারবে তাঁরা বিজেপির সঙ্গে লাইন করতে লেগে গিয়েছে। হাত-পা ধরে যদি আগামী দিনে টিকে থাকা যায়। বহরমপুরের তৃণমূল নেতারা বিজেপি হওয়ার সিদ্ধান্ত নিয়ে নিয়েছে। পৌরসভায় আলোচনা হয়ে গিয়েছে। মালকড়ি কামানো পার্মানেন্ট করতে তৃণমূল নেতারা বিজেপিতে যাওয়ার পরিকল্পনা চলছে।”

তৃণমূল মুখপাত্র অরূপ চক্রবর্তী বলেন, “হারবেন তো অধীর চৌধুরী। হারবেন তো বিজেপির এজেন্টরা। তৃণমূল বহরমপুর লোকসভা জিতেছে, বহরমপুর বিধানসভাও জিতবে। কারা সেটিং করছে তা অধীরবাবুর বক্তব্যেই পরিষ্কার। ঠিকই বলেছেন, যাঁরা হারবেন মানে অধীর চৌধুরীই সেটিং করছেন। কারণ বাংলার বুকে মমতা বন্দ্যোপাধ্যায়কে পরাস্ত করার ক্ষমতা কারও নেই। সেটা অধীরবাবু বুঝে গিয়েছেন।”

প্রসঙ্গত, কংগ্রেস প্রার্থী অধীর চৌধুরী গত লোকসভা নির্বাচনে তৃণমূল প্রার্থী ইউসুফ পাঠানের বিপরীতে লড়াই করেছিলেন। তবে, পরাজিত হন তিনি। এরপর ছাব্বিশের ভোটে তিনি বিধায়ক পদের জন্য লড়াই করছেন। প্রচারের সময় একাধিকবার তৃণমূলের বাধার মুখ পড়তে হয়েছে অধীর চৌধুরীকে বলে অভিযোগ। সেই সময় থেকেই কংগ্রেস নেতা দাবি করেছিলেন যে, তৃণমূল পরাস্ত হবে বলেই তাঁর প্রচারে বাধা দিচ্ছে। অথচ বহরমপুর বিধানসভায় একুশের ভোটে জয়ী হয়েছিল বিজেপি। অধীরের প্রশ্ন ছিল, তাহলে কেন বিজেপি নয়, শুধু তাঁরই প্রচারে বাধা দেওয়া হচ্ছে? তবে কি তৃণমূল ভয় পাচ্ছে? এই সবের মধ্যেই এবার বড় মন্তব্য করে বসলেন অধীর।

Follow Us
দুর্নীতির অভিযোগ, রেশন ডিলারকে ধমক খাদ্যমন্ত্রীর! দেখুন
দুর্নীতির অভিযোগ, রেশন ডিলারকে ধমক খাদ্যমন্ত্রীর! দেখুন
আদালতে যাওয়ার পথে নির্মল ঘোষের ছেলের উপর ডিম বৃষ্টি উন্মত্ত জনতার
আদালতে যাওয়ার পথে নির্মল ঘোষের ছেলের উপর ডিম বৃষ্টি উন্মত্ত জনতার
সরেছে অভিষেক, তবে জ্বলজ্বল করছে দিদি-কেষ্টর ছবি, কী বললেন অনুব্রত?
সরেছে অভিষেক, তবে জ্বলজ্বল করছে দিদি-কেষ্টর ছবি, কী বললেন অনুব্রত?
ট্রলারে ডুবে নিখোঁজ ওড়িশার তিন ভাই, আরও মৎস্যজীবীর মৃত্যুর আশঙ্কা
ট্রলারে ডুবে নিখোঁজ ওড়িশার তিন ভাই, আরও মৎস্যজীবীর মৃত্যুর আশঙ্কা
শিল্প টানতে এবার রাজ্যের জমি নীতির সরলীকরণ করছে রাজ্য সরকার
শিল্প টানতে এবার রাজ্যের জমি নীতির সরলীকরণ করছে রাজ্য সরকার
রাজ্যের এবার বন্ধ কারখানার তালা খুলবে: শমীক ভট্টাচার্য
রাজ্যের এবার বন্ধ কারখানার তালা খুলবে: শমীক ভট্টাচার্য
বারুইপুর ধর্ষণ-খুনকাণ্ডে ফের তদন্তকারী অফিসার বদল
বারুইপুর ধর্ষণ-খুনকাণ্ডে ফের তদন্তকারী অফিসার বদল
পশ্চিম এশিয়ায় ফের যুদ্ধের ডঙ্কা, ইরানের ১২ শহরে ভয়াবহ হামলা আমেরিকার
পশ্চিম এশিয়ায় ফের যুদ্ধের ডঙ্কা, ইরানের ১২ শহরে ভয়াবহ হামলা আমেরিকার
নির্মলকে আদৌ ডেকেছিল ঋতব্রতরা? কে কী বলছে?
নির্মলকে আদৌ ডেকেছিল ঋতব্রতরা? কে কী বলছে?
'মেদিনীপুরের নির্মলকে ডাকা হয়েছিল...', কী বার্তা ঋতব্রত শিবিরের তরফে?
'মেদিনীপুরের নির্মলকে ডাকা হয়েছিল...', কী বার্তা ঋতব্রত শিবিরের তরফে?