AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Murshidabad Blast: সাতসকালেই বিকট শব্দ, বাড়ির ছাদ ফুঁড়ে উড়ল ৩টে দেহ! বাংলাদেশ সীমান্ত লাগোয়া এলাকায় হঠাৎ কী হল?

Blast: ফের মুর্শিদাবাদে বিস্ফোরণ। ঘটনাটি ঘটেছে গতকাল রাতে মুর্শিদাবাদের সাগরপাড়া থানার ধনিরামপুর এলাকায়। বিস্ফোরণের তীব্রতা এতটাই বেশি যে ভেঙে গিয়েছে বাড়ি। প্রাথমিক তদন্তে অনুমান, বোমা বাঁধতে গিয়েই বিস্ফোরণ হয়েছে।

Murshidabad Blast: সাতসকালেই বিকট শব্দ, বাড়ির ছাদ ফুঁড়ে উড়ল ৩টে দেহ! বাংলাদেশ সীমান্ত লাগোয়া এলাকায় হঠাৎ কী হল?
মুর্শিদাবাদে বিস্ফোরণে মৃত ৩।Image Credit: TV9 বাংলা
| Edited By: | Updated on: Dec 09, 2024 | 8:32 AM
Share

জলঙ্গি: সাত সকালে ভয়াবহ বিস্ফোরণ। মুর্শিদাবাদের সাগরপাড়া থানার খয়েরতলা এলাকায় ভয়ঙ্কর বোমা বিস্ফোরণ। কমপক্ষে তিনজনের মৃত্যু হয়েছে বলে খবর। বিস্ফোরণের জোর এতটাই বেশি ছিল যে উড়ে গিয়েছে পাকা বাড়ির ছাদও। এলাকায় মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশ বাহিনী।

ফের মুর্শিদাবাদে বিস্ফোরণ। ঘটনাটি ঘটেছে গতকাল রাতে মুর্শিদাবাদের সাগরপাড়া থানার ধনিরামপুর এলাকায়। বিস্ফোরণের তীব্রতা এতটাই বেশি যে ভেঙে গিয়েছে বাড়ি। প্রাথমিক তদন্তে অনুমান, বোমা বাঁধতে গিয়েই বিস্ফোরণ হয়েছে।

স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা গিয়েছে, মৃতদের নাম মামুন মোল্লা, সাকিরুল সরকার ও মুস্তাকিন সেখ। এদের মধ্যে মুস্তাকিন সেখের বাড়ি মাহাতাব কলোনী এলাকায়। মামুন মোল্লা এবং সাবিরুল সরকার বাড়ি খয়েরতলা এলাকায়।

জানা গিয়েছে, রবিবার রাতে মামুন মোল্লার বাড়িতে বোমা বাধার কাজ হচ্ছিল। সেই সময়ই হঠাৎ বিস্ফোরণ ঘটে। তাতেই তিনজনের মৃত্যু হয় বলে জানা যাচ্ছে। ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে।

এদিকে, মুর্শিদাবাদের জলঙ্গির এই এলাকা বাংলাদেশ সীমান্ত লাগোয়া। বর্তমান পরিস্থিতিতে যেমন অনুপ্রবেশের আশঙ্কা বেড়েছে, তেমনই এই বিস্ফোরণকে ঘিরেও চাঞ্চল্য ছড়িয়েছে। এর পিছনে অন্য কোনও উদ্দেশ্য ছিল কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।

Follow Us
ঘাটালে জলযন্ত্রণা, কী বলছেন বাসিন্দারা?
ঘাটালে জলযন্ত্রণা, কী বলছেন বাসিন্দারা?
মা নেই, বাবা শয্যাশায়ী, সংগ্রামই 'শিক্ষক' নদিয়ার ১৩ বছরের সঞ্জুর
মা নেই, বাবা শয্যাশায়ী, সংগ্রামই 'শিক্ষক' নদিয়ার ১৩ বছরের সঞ্জুর
গাড়ি নিয়ে এসে চক্ষু চড়কগাছ BDO-র, অফিসে ঢুকতে ভ্যানই 'ভরসা'
গাড়ি নিয়ে এসে চক্ষু চড়কগাছ BDO-র, অফিসে ঢুকতে ভ্যানই 'ভরসা'
৪ বছরের শিশু ডেঙ্গি আক্রান্ত হতেই শোরগোল চন্দ্রকোনায়, পদক্ষেপ পৌরসভার
৪ বছরের শিশু ডেঙ্গি আক্রান্ত হতেই শোরগোল চন্দ্রকোনায়, পদক্ষেপ পৌরসভার
খাবারের সন্ধানে এসে শাবক ও মা হাতি পড়ল জলের ট্যাঙ্কে, তারপর...
খাবারের সন্ধানে এসে শাবক ও মা হাতি পড়ল জলের ট্যাঙ্কে, তারপর...
রোদ উঠলেও মহাবিপদ! জারি হলুদ সতর্কতা
রোদ উঠলেও মহাবিপদ! জারি হলুদ সতর্কতা
অনশনের হুঁশিয়ারি দিয়েছিলেন, শুরুর আগেই পুরনো মামলায় শ্রীঘরে TMC নেতা
অনশনের হুঁশিয়ারি দিয়েছিলেন, শুরুর আগেই পুরনো মামলায় শ্রীঘরে TMC নেতা
সাড়ে ৫ ঘণ্টা জিজ্ঞাসাবাদ, থানা থেকে বেরিয়ে যা বললেন অভিষেক...
সাড়ে ৫ ঘণ্টা জিজ্ঞাসাবাদ, থানা থেকে বেরিয়ে যা বললেন অভিষেক...
সাবধান হয়ে যান, জেনে নিন কোথায় কী করলে কত জরিমানা দিতে হবে...
সাবধান হয়ে যান, জেনে নিন কোথায় কী করলে কত জরিমানা দিতে হবে...
পাশ কাটিয়ে গেল সাইকেল, উল্টে গেল টোটো, দেখুন সিসিটিভি ফুটেজ
পাশ কাটিয়ে গেল সাইকেল, উল্টে গেল টোটো, দেখুন সিসিটিভি ফুটেজ