AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Humayun Kabir: ‘সত্যিই মুর্শিদাবাদের অনেক অফিসার শুভেন্দুকে সাহায্য করছেন’, বিরোধী দলনেতার বক্তব্যে সায় তৃণমূল বিধায়কের

Humayun Kabir: সেই বক্তব্যের মান্যতা দিলেন তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীর। তাঁর কথায়, মুর্শিদাবাদের এমন অনেক আধিকারিকই রয়েছেন, যাঁরা নাকি শুভেন্দুর কথায় কাজ করেন। এক্ষেত্রে তিনি কান্দি থানার আইসি-র নামও করেন।

Humayun Kabir: 'সত্যিই মুর্শিদাবাদের অনেক অফিসার শুভেন্দুকে সাহায্য করছেন', বিরোধী দলনেতার বক্তব্যে সায় তৃণমূল বিধায়কের
হুমায়ুন কবীরImage Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Aug 01, 2025 | 10:13 PM
Share

 মুর্শিদাবাদ: রাজ্য প্রশাসনের একাংশ অফিসাররাই তাঁকে তথ্য দিয়ে সাহায্য করছেন। এসআইআর বিতর্কের মধ্যেই বিস্ফোরক দাবি করেছেন রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এবার সেই বক্তব্যের মান্যতা দিলেন ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীর। তাঁর কথায়, মুর্শিদাবাদের এমন অনেক আধিকারিকই রয়েছেন, যাঁরা নাকি শুভেন্দুর কথায় কাজ করেন। এক্ষেত্রে তিনি কান্দি থানার আইসি-র নামও করেন।

হুমায়ুন বলেন, “কয়েকজন অফিসার রয়েছেন, যাঁরা শুভেন্দু অধিকারীর সঙ্গে যোগাযোগ রাখেন। এই জেলাতেই রয়েছে। আমরা জানি। ভিতরে ভিতরে মদত করা, সাপোর্ট করা, তাঁর কথায় চলে। কান্দির আইসি-কেই জিজ্ঞাসা করুন গিয়ে, শুভেন্দু তোমার কে হয়? এরকম বহু মুর্শিদাবাদের আধিকারিক রয়েছেন, যাঁরা শুভেন্দুকে তথ্য দিতে পারেন।”

বিহারে SIR হওয়ার পর থেকেই এ রাজ্যেও এই নিয়ে জল্পনা বাড়ছে। আগামী অগস্ট মাস থেকে পশ্চিমবঙ্গে এসআইআর-এর প্রক্রিয়া শুরু হতে পারে বলে সূত্রের খবর। ইতিমধ্যে বিএলও-দের ট্রেনিং দেওয়া হয়েছে। আর এই মধ্যে প্রতিবাদের সুর চড়াচ্ছে তৃণমূল। সংসদে উঠছে ঝড়। সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে বৃহস্পতিবার শুভেন্দু অধিকারী বলেন, “১০০-র বেশি WBCS, ২০ জনের বেশি IAS সাহায্য করছে।”

এদিকে, আবার SIR ইস্যুতে আগামী ৫ অগস্ট বড় বৈঠকে বসতে চলেছেন তৃণমূূলের সর্ব ভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। বৈঠকে দলের সমস্ত জেলা সভাপতি, শাখা সংগঠনের প্রধানরা থাকবেন। এছাড়া বিধায়ক, পঞ্চায়েতস্তরের জনপ্রতিনিধিরাও থাকবেন ৫ অগস্টের ওই বৈঠকে। তৃণমূল সূত্রে জানা গিয়েছে, এসআইআর নিয়ে কী করণীয়, তা দলের সর্বস্তরের নেতাদের বোঝাবেন অভিষেক।

Follow Us
রাজ্যে আসছে আরও কেন্দ্রীয় বাহিনী, কেন?
রাজ্যে আসছে আরও কেন্দ্রীয় বাহিনী, কেন?
DA নিয়ে তালিকা চাইল সুপ্রিম কোর্ট, কী জানাতে হবে রাজ্যকে?
DA নিয়ে তালিকা চাইল সুপ্রিম কোর্ট, কী জানাতে হবে রাজ্যকে?
পূর্ব মেদিনীপুরে প্লাবিত এলাকায় অগ্নিমিত্রা, শুনলেন সমস্যার কথা
পূর্ব মেদিনীপুরে প্লাবিত এলাকায় অগ্নিমিত্রা, শুনলেন সমস্যার কথা
'বেসুরো' আখরুজ্জামান, হঠাৎ কেন বিজেপি বিরোধিতা শুরু করলেন?
'বেসুরো' আখরুজ্জামান, হঠাৎ কেন বিজেপি বিরোধিতা শুরু করলেন?
জোড়া ফলায় উত্তাল সমুদ্র, বেড়েছে জলস্তর...কী হাল কপিল মুনি আশ্রমের?
জোড়া ফলায় উত্তাল সমুদ্র, বেড়েছে জলস্তর...কী হাল কপিল মুনি আশ্রমের?
'এত টাকা কোথা থেকে আসে?' অভিষেককে আক্রমণ দিলীপের
'এত টাকা কোথা থেকে আসে?' অভিষেককে আক্রমণ দিলীপের
তারাপীঠ হোটেল লাগোয়া পুকুরে নামল ডুবুরি! মিলবে প্রাণের হদিশ?
তারাপীঠ হোটেল লাগোয়া পুকুরে নামল ডুবুরি! মিলবে প্রাণের হদিশ?
কীভাবে যোগাযোগ করত সন্দেহভাজন ধৃত পাক চররা, সামনে এল চাঞ্চল্যকর তথ্য
কীভাবে যোগাযোগ করত সন্দেহভাজন ধৃত পাক চররা, সামনে এল চাঞ্চল্যকর তথ্য
নাম বাদ পড়লে ফের আবেদনের সুযোগ, কবে থেকে আবেদন করতে পারবেন জেনে নিন
নাম বাদ পড়লে ফের আবেদনের সুযোগ, কবে থেকে আবেদন করতে পারবেন জেনে নিন
বেঙ্গল STF-র জালে সন্দেহভাজন ISI চর, কী অভিযোগ?
বেঙ্গল STF-র জালে সন্দেহভাজন ISI চর, কী অভিযোগ?