AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Murshidabad: ‘বাহিনী চলে গেলে আমরা গ্রামছাড়া হব’

Murshidabad: বুধবার সামশেরগঞ্জের বিডিও  ত্রিপল, জামাকাপড়, বাসনপত্র, স্কুলের জামাকাপড়, খাবার, খাদ্য সামগ্রী নিয়ে জাফরাবাদ গ্রামে পৌঁছন। সেখানে একটি স্কুলে এই ত্রাণ দেওয়ার ব্যবস্থা করা হয়।

Murshidabad: 'বাহিনী চলে গেলে আমরা গ্রামছাড়া হব'
এখনও আতঙ্কিত এলাকাবাসীImage Credit: Tv9 Bangla
| Edited By: | Updated on: Apr 17, 2025 | 10:10 AM
Share

জাফরাবাদ: মুর্শিদাবাদে দুষ্কৃতীদের তাণ্ডবের জেরে সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে জাফরাবাদ এবং বেতবোনা গ্রাম। ধুলিয়ান পুরসভার অন্তর্গত এই দুটি গ্রামে একাধিক বাড়ি ভাঙচুর হয়েছে, লুটপাট হয়েছে। মানুষ গ্রামছাড়া। এই অবস্থায় জাফরাবাদে সরকারি তরফে ঢুকলো প্রথমবার ত্রাণ।

বুধবার সামশেরগঞ্জের বিডিও  ত্রিপল, জামাকাপড়, বাসনপত্র, স্কুলের জামাকাপড়, খাবার, খাদ্য সামগ্রী নিয়ে জাফরাবাদ গ্রামে পৌঁছন। সেখানে একটি স্কুলে এই ত্রাণ দেওয়ার ব্যবস্থা করা হয়। এলাকায় একাধিক সংগঠনের তরফে গ্রামের বাসিন্দাদের জন্য খাবারের ব্যবস্থা করা হয়েছিল। এবার সরকারের তরফে রান্না করা খাবার এবং জলের ব্যবস্থা করা হল।

যদিও, এলাকার বাসিন্দারা এখনও আতঙ্কিত নিরাপত্তা নিয়ে। তাঁদের দাবি, প্রশাসন খাবার দিচ্ছে, ত্রিপল দিচ্ছে। নিরাপত্তার করতে হবে। এক মহিলা বলেন, “কেন্দ্রীয় বাহিনী চলে গেলে আবার আমরা গ্রাম ছাড়া হব। রাতে আমাদের জন্য কেন্দ্রীয় বাহিনী নিরাপত্তার ব্যবস্থা করতে হবে। এই ঘটনা বারবার করে ঘটতে থাকবে। বাংলার বাড়ি প্রকল্পে মুখ্যমন্ত্রীর বাড়ি করে দেবেন, এটা নিয়ে আমরা নিশ্চিন্ত। কিন্তু সেই বাড়িগুলো নিরাপত্তা ব্যবস্থা না করলে, আমরা বাঁচবো কিভাবে?”

Follow Us
ঘাটালে জলযন্ত্রণা, কী বলছেন বাসিন্দারা?
ঘাটালে জলযন্ত্রণা, কী বলছেন বাসিন্দারা?
মা নেই, বাবা শয্যাশায়ী, সংগ্রামই 'শিক্ষক' নদিয়ার ১৩ বছরের সঞ্জুর
মা নেই, বাবা শয্যাশায়ী, সংগ্রামই 'শিক্ষক' নদিয়ার ১৩ বছরের সঞ্জুর
গাড়ি নিয়ে এসে চক্ষু চড়কগাছ BDO-র, অফিসে ঢুকতে ভ্যানই 'ভরসা'
গাড়ি নিয়ে এসে চক্ষু চড়কগাছ BDO-র, অফিসে ঢুকতে ভ্যানই 'ভরসা'
৪ বছরের শিশু ডেঙ্গি আক্রান্ত হতেই শোরগোল চন্দ্রকোনায়, পদক্ষেপ পৌরসভার
৪ বছরের শিশু ডেঙ্গি আক্রান্ত হতেই শোরগোল চন্দ্রকোনায়, পদক্ষেপ পৌরসভার
খাবারের সন্ধানে এসে শাবক ও মা হাতি পড়ল জলের ট্যাঙ্কে, তারপর...
খাবারের সন্ধানে এসে শাবক ও মা হাতি পড়ল জলের ট্যাঙ্কে, তারপর...
রোদ উঠলেও মহাবিপদ! জারি হলুদ সতর্কতা
রোদ উঠলেও মহাবিপদ! জারি হলুদ সতর্কতা
অনশনের হুঁশিয়ারি দিয়েছিলেন, শুরুর আগেই পুরনো মামলায় শ্রীঘরে TMC নেতা
অনশনের হুঁশিয়ারি দিয়েছিলেন, শুরুর আগেই পুরনো মামলায় শ্রীঘরে TMC নেতা
সাড়ে ৫ ঘণ্টা জিজ্ঞাসাবাদ, থানা থেকে বেরিয়ে যা বললেন অভিষেক...
সাড়ে ৫ ঘণ্টা জিজ্ঞাসাবাদ, থানা থেকে বেরিয়ে যা বললেন অভিষেক...
সাবধান হয়ে যান, জেনে নিন কোথায় কী করলে কত জরিমানা দিতে হবে...
সাবধান হয়ে যান, জেনে নিন কোথায় কী করলে কত জরিমানা দিতে হবে...
পাশ কাটিয়ে গেল সাইকেল, উল্টে গেল টোটো, দেখুন সিসিটিভি ফুটেজ
পাশ কাটিয়ে গেল সাইকেল, উল্টে গেল টোটো, দেখুন সিসিটিভি ফুটেজ