AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Murshidabad: পরকীয়া সম্পর্কের জের, স্ত্রীকে খুনের অভিযোগ স্বামী ও প্রেমিকার বিরুদ্ধে

Murshidabad: পুলিশ তৎক্ষণাৎ ঘটনাস্থলে পৌঁছে গৃহবধূকে উদ্ধার করে ভরতপুর ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। কর্তব্যরত চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। পুলিশ এসে দেহটি উদ্ধার করে নিয়ে যায়। এটি পরিকল্পিত খুন, নাকি আত্মহত্যা, সবটা খতিয়ে দেখছে পুলিশ।

Murshidabad: পরকীয়া সম্পর্কের জের, স্ত্রীকে খুনের অভিযোগ স্বামী ও প্রেমিকার বিরুদ্ধে
মৃত্যু মহিলারImage Credit: Tv9 Bangla
| Edited By: | Updated on: Aug 15, 2026 | 10:50 PM
Share

মুর্শিদাবাদ: গৃহবধূর ঝুলন্ত দেহ উদ্ধার। তাঁর চার সন্তান রয়েছে। মুর্শিদাবাদের জেলার ভরতপুর থানার অন্তর্গত সৈয়দকুলুট গ্রামের ঘটনা। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত গৃহবধূর নাম নুরবানু বিবি (৩৯)।

পরিবারের অভিযোগ, মৃতার স্বামী ফিরোজ শেখ দীর্ঘদিন ধরে গ্রামেরই এক অন্য মহিলার সঙ্গে অবৈধ সম্পর্কে ছিল। এই বিষয়টিকে কেন্দ্র করেই সংসারে প্রতিনিয়ত অশান্তি লেগেই থাকত। মৃতার মেয়ে নুরেসা খাতুনের চাঞ্চল্যকর দাবি, ঘটনার দিন তাঁর বাবা মায়ের সঙ্গে প্রচণ্ড ঝগড়া। তারপর বাড়ি থেকে বেরিয়ে যান। তার কিছুক্ষণ পরেই অভিযুক্ত ব্যক্তি ওই মহিলাকে সঙ্গে নিয়ে পুনরায় ঘরে আসে। তারপর জোরপূর্বক তাঁর মাকে গলায় দড়ি দিয়ে ঝুলিয়ে দিয়ে চম্পট দেয়। মায়ের এই মর্মান্তিক পরিণতি দেখে মেয়ের চিৎকার চেঁচামেচিতে স্থানীয় প্রতিবেশীরা ঘটনাস্থলে ছুটে আসেন এবং দ্রুত ভরতপুর থানায় খবর দেন।

পুলিশ তৎক্ষণাৎ ঘটনাস্থলে পৌঁছে গৃহবধূকে উদ্ধার করে ভরতপুর ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। কর্তব্যরত চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। পুলিশ এসে দেহটি উদ্ধার করে নিয়ে যায়। এটি পরিকল্পিত খুন, নাকি আত্মহত্যা, সবটা খতিয়ে দেখছে পুলিশ।

মৃতের আত্মীয় বলেন, “গিয়ে দেখলাম গলায় দড়ি দিয়ে টাঙানো আছে। শুনলাম মেরে টাঙিয়ে দিয়েছে ওকে। ওর বারো-চোদ্দ বছর আগে বিয়ে হয়েছিল।”

Follow Us
মা নেই, বাবা শয্যাশায়ী, সংগ্রামই 'শিক্ষক' নদিয়ার ১৩ বছরের সঞ্জুর
মা নেই, বাবা শয্যাশায়ী, সংগ্রামই 'শিক্ষক' নদিয়ার ১৩ বছরের সঞ্জুর
গাড়ি নিয়ে এসে চক্ষু চড়কগাছ BDO-র, অফিসে ঢুকতে ভ্যানই 'ভরসা'
গাড়ি নিয়ে এসে চক্ষু চড়কগাছ BDO-র, অফিসে ঢুকতে ভ্যানই 'ভরসা'
৪ বছরের শিশু ডেঙ্গি আক্রান্ত হতেই শোরগোল চন্দ্রকোনায়, পদক্ষেপ পৌরসভার
৪ বছরের শিশু ডেঙ্গি আক্রান্ত হতেই শোরগোল চন্দ্রকোনায়, পদক্ষেপ পৌরসভার
খাবারের সন্ধানে এসে শাবক ও মা হাতি পড়ল জলের ট্যাঙ্কে, তারপর...
খাবারের সন্ধানে এসে শাবক ও মা হাতি পড়ল জলের ট্যাঙ্কে, তারপর...
রোদ উঠলেও মহাবিপদ! জারি হলুদ সতর্কতা
রোদ উঠলেও মহাবিপদ! জারি হলুদ সতর্কতা
অনশনের হুঁশিয়ারি দিয়েছিলেন, শুরুর আগেই পুরনো মামলায় শ্রীঘরে TMC নেতা
অনশনের হুঁশিয়ারি দিয়েছিলেন, শুরুর আগেই পুরনো মামলায় শ্রীঘরে TMC নেতা
সাড়ে ৫ ঘণ্টা জিজ্ঞাসাবাদ, থানা থেকে বেরিয়ে যা বললেন অভিষেক...
সাড়ে ৫ ঘণ্টা জিজ্ঞাসাবাদ, থানা থেকে বেরিয়ে যা বললেন অভিষেক...
সাবধান হয়ে যান, জেনে নিন কোথায় কী করলে কত জরিমানা দিতে হবে...
সাবধান হয়ে যান, জেনে নিন কোথায় কী করলে কত জরিমানা দিতে হবে...
পাশ কাটিয়ে গেল সাইকেল, উল্টে গেল টোটো, দেখুন সিসিটিভি ফুটেজ
পাশ কাটিয়ে গেল সাইকেল, উল্টে গেল টোটো, দেখুন সিসিটিভি ফুটেজ
বাড়ি থেকে ঝুলন্ত দেহ উদ্ধার মমতার ভাইঝির, কারণ ঘিরে ধোঁয়াশা
বাড়ি থেকে ঝুলন্ত দেহ উদ্ধার মমতার ভাইঝির, কারণ ঘিরে ধোঁয়াশা