AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

রাম মন্দির নির্মাণে অনুদান সরিফুল ইসলামের, আতিথেয়তায় অভিভূত বিশ্ব হিন্দু পরিষদ

চেয়ার পেতে বসতে দিয়ে আলাপচারিতা করার পর প্লেট ভরে মিষ্টি নিয়ে আসেন সরিফুল ইসলামের স্ত্রী। মিষ্টিমুখ করিয়ে তাঁদের হাতে আর্থিক সাহায্য তুলে দেয় এই সংখ্যালঘু পরিবার।

রাম মন্দির নির্মাণে অনুদান সরিফুল ইসলামের, আতিথেয়তায় অভিভূত বিশ্ব হিন্দু পরিষদ
নিজস্ব চিত্র
| Updated on: Jan 31, 2021 | 10:07 PM
Share

জলপাইগুড়ি: সাম্প্রদায়িক সম্প্রীতির অনন্য নজির স্থাপন করে রাম মন্দির নির্মাণে (Ayodhya Ram Mandir) অনুদান দিল জলপাইগুড়ির এক সংখ্যালঘু পরিবার। রীতিমতো মিষ্টিমুখ করে বিশ্ব হিন্দু পরিষদের সদস্যদের হাতে মন্দির নির্মাণ প্রকল্পের অর্থ তুলে দিলেন সরিফুল ইসলামরা। আর এই অনুদানকে ‘সেরা দান’ বলে আখ্যা দিলেন বিশ্ব হিন্দু পরিবারের সদস্যরা।

গত ১৫ দিন ধরে গোটা দেশজুড়ে শুরু হয়েছে রাম মন্দির নির্মাণ প্রকল্পে আর্থিক সাহায্য সংগ্রহের কাজ। পশ্চিমবঙ্গের নানা জেলাতেও অর্থ সংগ্রহের কাজ চলছে। সেই নিয়ম মেনে জলপাইগুড়ি জেলাতেও চলছিল এই আর্থিক সাহায্য সংগ্রহের কাজ।

শেষ দিনের কর্মসূচি হিসেবে রবিবার বিকেলে জলপাইগুড়ি ১৪ নং ওয়ার্ডের ডাঙাপাড়া এলাকার বাড়িগুলিতে গিয়ে আর্থিক সাহায্য সংগ্রহ করছিলেন বিশ্ব হিন্দু পরিষদের সদস্যরা। একের পর এক বাড়িতে টাকা সংগ্রহ করতে করতে তারা পৌঁছে যান সরিফুল ইসলাম নামে এক দর্জির বাড়িতে।

সেখানে পৌঁছে আসার উদ্দেশ্যের কথা জানাতেই তাঁদের সাদরে গ্রহণ করে নেয় পরিবার। চেয়ার পেতে বসতে দিয়ে আলাপচারিতা করার পর প্লেট ভরে মিষ্টি নিয়ে আসেন সরিফুল ইসলামের স্ত্রী। মিষ্টিমুখ করিয়ে তাঁদের হাতে আর্থিক সাহায্য তুলে দেয় এই সংখ্যালঘু পরিবার।

আরও পড়ুন: অমিত-ভবনে ফের হেভিওয়েট বৈঠকে বঙ্গ নেতৃত্ব, থাকতে পারেন রাজীব-শুভেন্দুও

বিশ্ব হিন্দু পরিষদের জলপাইগুড়ি জেলা সম্পাদক কৃষ্ণেন্দু গুহ বলেন, গত ১৫ দিন ধরে চলা আর্থিক সাহায্য সংগ্রহর আজ শেষ দিন ছিল। আমরা আজ জলপাইগুড়ি ১৪ নং ওয়ার্ডের বাসিন্দা সরিফুল ইসলামের বাড়িতে এসে তাঁদের আতিথেয়তার আপ্লুত। তাঁরা তাঁদের সাধ্যমতো আর্থিক সাহায্য করলেন। এটাই জেলার সেরা আর্থিক সাহায্য।

আরও পড়ুন: হাওড়ায় বিজেপি কর্মীদের ওপর নৃশংস হামলার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে

Follow Us
'নাকা চেকিংয়ে শ্রীময়ীর সঙ্গে 'ভয়ঙ্কর' ঘটনা, নিন্দা করলেন মুখ্যমন্ত্রী
'নাকা চেকিংয়ে শ্রীময়ীর সঙ্গে 'ভয়ঙ্কর' ঘটনা, নিন্দা করলেন মুখ্যমন্ত্রী
আজ থেকে শুরু ট্রাইব্যুনাল, কী সিদ্ধান্ত নেওয়া হবে?
আজ থেকে শুরু ট্রাইব্যুনাল, কী সিদ্ধান্ত নেওয়া হবে?
বাংলায় 'টুকরে টুকরে গ্য়াং'-র সমর্থক? বিস্ফোরক কথা মোদীর মুখে
বাংলায় 'টুকরে টুকরে গ্য়াং'-র সমর্থক? বিস্ফোরক কথা মোদীর মুখে
বেলডাঙাতে ট্রেন লক্ষ্য করে পাথর ছুড়ল কে? ভোটের আগেই তীব্র উত্তেজনা
বেলডাঙাতে ট্রেন লক্ষ্য করে পাথর ছুড়ল কে? ভোটের আগেই তীব্র উত্তেজনা
ভোটার লিস্ট তো ফ্রিজ! ট্রাইবুনালে কি ২৭ লক্ষের ভোটাধিকার ফিরবে?
ভোটার লিস্ট তো ফ্রিজ! ট্রাইবুনালে কি ২৭ লক্ষের ভোটাধিকার ফিরবে?
'জ্যাঠতুতো ভাই-বোনের শাসনে থাকতে হয়', খেতে বসে কারণ জানালেন রুদ্রনীল
'জ্যাঠতুতো ভাই-বোনের শাসনে থাকতে হয়', খেতে বসে কারণ জানালেন রুদ্রনীল
'২০১৭ সালের আগে বাংলা ও উত্তর প্রদেশের মিল ছিল', কেন বললেন যোগী?
'২০১৭ সালের আগে বাংলা ও উত্তর প্রদেশের মিল ছিল', কেন বললেন যোগী?
মহিলারা ঝাঁটা দেখানোয় কী বললেন বিজেপি প্রার্থী জিতেন্দ্র?
মহিলারা ঝাঁটা দেখানোয় কী বললেন বিজেপি প্রার্থী জিতেন্দ্র?
১০,০০০ টাকার বেশি অনলাইনে পাঠালেই আটকে যাবে?
১০,০০০ টাকার বেশি অনলাইনে পাঠালেই আটকে যাবে?
আশাজিকে ব্যক্তিগতভাবে চিনতেন প্রসেনজিৎ, আজ দুঃসংবাদ পেয়ে কী বললেন?
আশাজিকে ব্যক্তিগতভাবে চিনতেন প্রসেনজিৎ, আজ দুঃসংবাদ পেয়ে কী বললেন?