AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Nadia: ভর সন্ধ্যায় কল্যাণীর রাস্তায় যেন একেবারে সিনেমার ‘চেজিং সিন’, ঘটনা দেখে থ এলাকার লোকজন

Nadia: গুলিবিদ্ধ যুবকের নাম অজয় মাহাতো (৩০)। বাড়ি কল্যাণী থানার চরজাজিরা এলাকায়। সূত্রের খবর, তিনি এক যুবকের স্কুটিতে চেপে যাচ্ছিলেন। সে সময় কেউ পিছন থেকে তাঁদের লক্ষ্য করে গুলি করে। গুলি লাগে অজয়ের পিঠে।

Nadia: ভর সন্ধ্যায় কল্যাণীর রাস্তায় যেন একেবারে সিনেমার ‘চেজিং সিন’, ঘটনা দেখে থ এলাকার লোকজন
ব্যাপক চাঞ্চল্য এলাকায় Image Credit: TV-9 Bangla
| Edited By: | Updated on: May 28, 2024 | 11:40 PM
Share

কল্যাণী: একেবারে যেন সিনেমার ‘চেজিং সিন’। স্কুটিতে তখন দুই যুবক। বেশ গতিতেই রয়েছে স্কুটিটা। আচমকা পিছন থেকে গুলির শব্দ। কিছু বুঝে ওঠার আগেই স্কুটির পিছনে বসে থাকা এক যুবকের আর্ত চিৎকার শুনতে পেলেন পথ চলতি লোকজন। অন্যদিকে ততক্ষণে চিৎকার করে উঠেছেন স্কুটি চালকও। তিনি গুলিবিদ্ধ না হলেও গুলি তার পিঠ আর বুকের পাশ দিয়ে ছুঁয়ে বেরিয়ে যায়। চাঞ্চল্যকর ঘটনা নদিয়ার কল্যাণী থানার সীমান্ত এলাকায়। 

গুলিবিদ্ধ যুবকের নাম অজয় মাহাতো (৩০)। বাড়ি কল্যাণী থানার চরজাজিরা এলাকায়। সূত্রের খবর, তিনি এক যুবকের স্কুটিতে চেপে যাচ্ছিলেন। সে সময় কেউ পিছন থেকে তাঁদের লক্ষ্য করে গুলি করে। গুলি লাগে অজয়ের পিঠে। সেই গুলিই স্কুটি চালকের বুকের পাশ ছুঁয়ে বেরিয়ে যায়। কিন্তু, কারা কী উদ্দেশ্যে এই কাজ করল তা নিয়ে রয়েছে ধোঁয়াশা। 

স্থানীয় বাসিন্দারাই আহত যুবককে উদ্ধার করে কল্যাণী জে এন এম হাসপাতালে নিয়ে যান। সেখানেই বর্তমানে তাঁর চিকিৎসা চলছে। অন্যদিকে স্কুটির চালক বিশ্বজিৎ মণ্ডল বলেন, “কে মারল কিছুই বুঝতে পারিনি। কেন মারল তাও আমরা বুঝতে পারছি না। ওরা কতজন ছিল তাও বুঝতে পারছি না। সবটাই পিছন থেকে করেছে।” অন্যদিকে আহত যুবক অজয় মাহাতো হাসপাতালের বেডে কাতরাতে কাতরাতে বলছেন, “কারা মারল কিছুই বুঝতে পারছি না। তবে আমি তৃমমূল করি।”

Follow Us
ফ্রান্সে আইনের বই থেকে মুছে গেল দাসপ্রথার বিধান
ফ্রান্সে আইনের বই থেকে মুছে গেল দাসপ্রথার বিধান
দেখুন শওকতকে আদালতে তোলার সময় ঠিক কী অবস্থা হল
দেখুন শওকতকে আদালতে তোলার সময় ঠিক কী অবস্থা হল
রাজ্য গেমসের টাকা নিয়েও নয়ছয় করেছিলেন অরূপ বিশ্বাসের ভাই স্বরূপ?
রাজ্য গেমসের টাকা নিয়েও নয়ছয় করেছিলেন অরূপ বিশ্বাসের ভাই স্বরূপ?
আবাসে কাটমানির টাকা ফেরত চেয়ে পঞ্চায়েত সদস্যর বাড়ি ঘেরাও এলাকাবাসীর
আবাসে কাটমানির টাকা ফেরত চেয়ে পঞ্চায়েত সদস্যর বাড়ি ঘেরাও এলাকাবাসীর
উত্তর দমদম পুরসভার চেয়ারম্যানকে বেধড়ক মার উত্তেজিত জনতার
উত্তর দমদম পুরসভার চেয়ারম্যানকে বেধড়ক মার উত্তেজিত জনতার
ডাবল ইঞ্জিন সরকারের সুফল, রাজ্যে রেলে গতি আনার তোড়জোড়
ডাবল ইঞ্জিন সরকারের সুফল, রাজ্যে রেলে গতি আনার তোড়জোড়
একইদিনে বীরভূমের সিউড়ি ২ ব্লকের ৩ পঞ্চায়েত প্রধানের ইস্তফা
একইদিনে বীরভূমের সিউড়ি ২ ব্লকের ৩ পঞ্চায়েত প্রধানের ইস্তফা
আগের সরকার রেলের সঙ্গে কোনও সহযোগিতা করেনি: শুভেন্দু অধিকারী
আগের সরকার রেলের সঙ্গে কোনও সহযোগিতা করেনি: শুভেন্দু অধিকারী
আগের সরকার কোনও কাজেরই অনুমতি দিত না: রেলমন্ত্রী
আগের সরকার কোনও কাজেরই অনুমতি দিত না: রেলমন্ত্রী
বিস্তর অভিযোগ, ধরা পড়ার ভয়ে কোন গর্তে লুকিয়ে জাহাঙ্গির খান?
বিস্তর অভিযোগ, ধরা পড়ার ভয়ে কোন গর্তে লুকিয়ে জাহাঙ্গির খান?