AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Kalyani fake police arrest: বাড়ি থেকে বাজেয়াপ্ত উর্দি, পিস্তল! নদিয়ায় গ্রেফতার ‘পুলিশ’

Nadia fake cop case: প্রায়ই পুলিশের পোশাক পরে গাড়ি নিয়ে এলাকায় যাতায়াত করতেন এবং নিজেকে কল্যাণী সাইবার থানার কর্মী বলে পরিচয় দিতেন। প্রতিবেশীদের কাছে বিষয়টি ধীরে ধীরে সন্দেহজনক হয়ে ওঠে। কারণ তাঁর কথাবার্তায় বেশ কিছু অসঙ্গতি লক্ষ্য করতে পারছিলেন স্থানীয় বাসিন্দারা।

| Edited By: | Updated on: Apr 09, 2026 | 3:52 PM
Share
কল্যাণীতে ‘পুলিশ’ গ্রেফতার। ভাড়াবাড়ি থেকে উদ্ধার ইউনিফর্ম ও সরঞ্জাম। জানা গিয়েছে, নদিয়ার কল্যাণীতে  পুলিশ পরিচয় দিয়ে দীর্ঘদিন বসবাস করতেন ওই ব্যক্তি। বৃহস্পতিবার সকালে  কল্যাণী থানার পুলিশ ওই ব্যক্তিকে গ্রেফতার করে।

1 / 9
ধৃত ব্যক্তির নাম অরূপ খান। বাড়ি উত্তর ২৪ পরগনার বনগাঁর গোপালনগরে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় ছয় মাস ধরে কল্যাণী পুরসভার ৩ নম্বর ওয়ার্ডের কাঠালতলা এলাকায় ভাড়াবাড়িতে থাকছিলেন তিনি।

2 / 9
প্রায়ই পুলিশের পোশাক পরে গাড়ি নিয়ে এলাকায় যাতায়াত করতেন এবং নিজেকে কল্যাণী সাইবার থানার কর্মী বলে পরিচয় দিতেন।

3 / 9
প্রতিবেশীদের কাছে বিষয়টি ধীরে ধীরে সন্দেহজনক হয়ে ওঠে। কারণ তাঁর কথাবার্তায় বেশ কিছু অসঙ্গতি লক্ষ্য করতে পারছিলেন স্থানীয় বাসিন্দারা।

4 / 9
গোপন সূত্রে খবর পেয়ে বুধবার রাতে ওই ভাড়াবাড়িতে অভিযান চালায় পুলিশ। দু’দফা তল্লাশির পর অরূপ খানকে গ্রেফতার করা হয়। তাঁর ঘর থেকে উদ্ধার হয়েছে পুলিশের পোশাক, ব্যাজ এবং একাধিক সামগ্রী।

5 / 9
পুলিশি জেরায় অভিযুক্ত স্বীকার করেছেন, তিনি পুলিশের পোশাক পরে ভুয়ো পরিচয় দিতেন। তাঁর বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা রুজু করা হয়েছে। বৃহস্পতিবার তাঁকে কল্যাণী মহকুমা আদালতে তোলা হয়েছে।

6 / 9
ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। কেন ওই ব্যক্তি নিজেকে পুলিশ বলে পরিচয় দিতেন, তা নিয়ে সন্ধিহান তদন্তকারীরা। 

7 / 9
ওই ব্যক্তি আদৌ কারোর সঙ্গে কোনও প্রতারণা কিংবা চাকরির প্রতিশ্রুতি দিয়ে ঠকিয়েছেন কিনা, সেটাও খতিয়ে দেখা হচ্ছে। 

8 / 9
এলাকাবাসীদের কাছ থেকে ওই ব্যক্তি সম্পর্কে জানার চেষ্টা করছেন তদন্তকারীরা

9 / 9
Follow Us