AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Agarpara: ‘প্রত্যেকবারই ওরা যায়, কিন্তু এবার…’, বাঁকে জল নিয়ে কাশী বিশ্বনাথের মাথায় ঢালতে যাচ্ছিলেন ওঁরা, ভোর রাতে মন্দিরের সামনেই তাঁরা যে অভিজ্ঞতার সাক্ষী থাকলেন… শিহরণ জাগানো ঘটনা

Agarpara: স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, আগরপাড়ার বেশ কয়েকজন যুবক বাঁকে করে জল নিয়ে যাচ্ছিলেন। হুগলির কাশী বিশ্বনাথ মন্দিরে জল ঢালার কথা ছিল তাঁদের । মন্দিরের কিছু আগে একটি ট্রাক পিছন থেকে এসে তাঁদের সজোরে ধাক্কা মারে। প্রত্যেকেই কার্যত ট্রাকের নীচে চলে যান।

Agarpara: 'প্রত্যেকবারই ওরা যায়, কিন্তু এবার...', বাঁকে জল নিয়ে কাশী বিশ্বনাথের মাথায় ঢালতে যাচ্ছিলেন ওঁরা, ভোর রাতে মন্দিরের সামনেই তাঁরা যে অভিজ্ঞতার সাক্ষী থাকলেন... শিহরণ জাগানো ঘটনা
ঘটনার প্রত্যক্ষদর্শীImage Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Feb 01, 2026 | 11:31 AM
Share

উত্তর ২৪ পরগনা: বাঁকে করে জল নিয়ে যাচ্ছিলেন তাঁরা। গন্তব্য হুগলির কাশী বিশ্বনাথ মন্দির। রাতভর হেঁটেছিলেন তাঁরা। মন্দিরের একেবারে অদূরেই! এতটা পথ উজিয়ে আসার পর ক্লান্ত হয়ে গিয়েছিলেন তাঁরা, কিন্তু থামেননি। মন্দিরের একটু দূরেই ঘটে গেল অঘটন। পিছন থেকে আসা বেপরোয়া গতির এক ট্রাক পিষে দিল তাঁদের। ভয়াবহ পথ দুর্ঘটনা হুগলি। ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে ১০ জন। তাঁদের প্রথমে  হুগলির হরিপাল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু সেখানে তাঁদের ভর্তি না নেওয়ার অভিযোগ ওঠে। আশঙ্কাজনক অবস্থায় তাঁদের নিয়ে যাওয়া হয় সাগরদত্ত মেডিক্যাল কলেজ হাসপাতালে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, আগরপাড়ার বেশ কয়েকজন যুবক বাঁকে করে জল নিয়ে যাচ্ছিলেন। হুগলির কাশী বিশ্বনাথ মন্দিরে জল ঢালার কথা ছিল তাঁদের । মন্দিরের কিছু আগে একটি ট্রাক পিছন থেকে এসে তাঁদের সজোরে ধাক্কা মারে। প্রত্যেকেই কার্যত ট্রাকের নীচে চলে যান।

পথ চলতি মানুষ তাঁদের উদ্ধার করে হরিপাল হাসপাতালে নিয়ে যান। অভিযোগ, সেখানে কোনও চিকিৎসা হয় না। এমনিকে তাঁদের ভর্তিও নেওয়া হয় না বলে অভিযোগ। এই নিয়ে অবশ্য এখনও পর্যন্ত হাসপাতাল কর্তৃপক্ষের কোনও বক্তব্য পাওয়া যায়নি।

বাধ্য হয়ে তাঁদের নিয়ে আসা হয় সাগর দত্ত মেডিক্যাল কলেজ হাসপাতালে। এর মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। সাগর দত্ত হাসপাতালে আনতেই সেখানে সাময়িক উত্তেজনা তৈরি হয়। খবর পেয়ে হাসপাতালে যান কামারহাটি থানার পুলিশ। ঘাতক ট্রাকের চালকের গ্রেফতারির দাবি উঠেছে। অভিযুক্ত পলাতক। তাঁর খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ। ঘটনার আহতদের এক সঙ্গী বলেন, “প্রত্যেক বারই ওরা যায়, এবার এমনটা হবে কে জানত! তবে ভগবানের কৃপায় মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছে। চালক মদ্যপ ছিল। সাত-আট জনকে পিষে দিয়েছে একেবারে।”