e CPIM: আর্থিক সঙ্কটে লিজ দেওয়া কার্যালয় আর ফেরত পাচ্ছিল না সিপিএম, শেষ পর্যন্ত দখল নিল কর্মীরাই - Bengali News | CPM was not getting back the offices it had leased out due to financial crisis, and ultimately, the workers took possession of them | TV9 Bangla News
AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

CPIM: আর্থিক সঙ্কটে লিজ দেওয়া কার্যালয় আর ফেরত পাচ্ছিল না সিপিএম, শেষ পর্যন্ত দখল নিল কর্মীরাই

CPIM in Bengal: পূর্ব বর্ধমানের গুসকরার ৭ নম্বর ওয়ার্ডের লজপাড়া এলাকায় রয়েছে এই ভবন। বরাবরই তা সিপিএমের লোকাল কমিটি হিসাবেই পরিচিত। ১৯৯৯ সালের মে মাসে রাজ্যের তৎকালীন মন্ত্রী বিনয়কৃষ্ণ চৌধুরী এই ভবনের উদ্বোধন করেছিলেন। কিন্তু তাই হাতছাড়া হতে বসেছিল বামেদের।

CPIM: আর্থিক সঙ্কটে লিজ দেওয়া কার্যালয় আর ফেরত পাচ্ছিল না সিপিএম, শেষ পর্যন্ত দখল নিল কর্মীরাই
রাজনৈতিক মহলে চাপানউতোর Image Credit: TV 9 Bangla
| Edited By: | Updated on: Feb 01, 2026 | 11:13 AM
Share

গুসকরা: রাজ্যে পালাবদলের পর থেকে সংগঠনের হাল যেমন খারাপ হয়েছে তেমনই খারাপ হয়েছে দলের আর্থিক হাল। আর আর্থিক অনটনের জেরে একসময় লিজ দিয়ে দিতে হয়েছিল দলীয় কার্যালয়। তবে লিজের মেয়াদ ফুরোলেও তা ফেরত কিছুতেই ফেরত পাওয়া যাচ্ছিল না বলে অভিযোগ। খবর সামনে আসতেই তা নিয়ে চাপানউতোর শুরু হয়ে যায় রাজনৈতিক মহলে। অবশেষে শনিবার মিছিল করে পূর্ব বর্ধমানের গুসকরা শহরের সেই রবীন সেন ভবন পুনরুদ্ধার করলেন সিপিএম কর্মীরা।

পূর্ব বর্ধমানের গুসকরার ৭ নম্বর ওয়ার্ডের লজপাড়া এলাকায় রয়েছে এই ভবন। বরাবরই তা সিপিএমের লোকাল কমিটি হিসাবেই পরিচিত। ১৯৯৯ সালের মে মাসে রাজ্যের তৎকালীন মন্ত্রী বিনয়কৃষ্ণ চৌধুরী এই ভবনের উদ্বোধন করেছিলেন। এখান থেকেই জেলায় দলের বড় অংশের কাজকর্ম পরিচালনা হত। ২০১১ সালে রাজ্যে পালাবদলের পরই খেলাটা ঘুরে যায়। আর্থিক অনটন বাড়তে থাকায় ২০১৯ সালের জানুয়ারি মাসে পেশায় প্রোমোটার স্বপন পালকে বছরে ১ লক্ষ ৮০ হাজার টাকার চুক্তিতে ভবনটি লিজ দেয় সিপিএম। 

সিপিএমের অভিযোগ, ২০২২ সালের জানুয়ারিতেই লিজের মেয়াদ শেষ হয়ে গিয়েছিল। কিন্তু নির্দিষ্ট সময় পেরিয়ে যাওয়ার পরেও ওই প্রোমোটার পার্টি অফিস ছাড়তে চাইছিলেন না। বারবার তাকে ভবন ছেড়ে দেওয়ার কথা বলা হলেও তিনি কর্ণপাত করেননি। 

শনিবার ১২ ফেব্রুয়ারির শিল্প ধর্মঘটের সমর্থনে গুসকরা শহরে একটি মিছিলের আয়োজন করেছিল বামেরা। মিছিলটি লজপাড়া এলাকায় পৌঁছলে উত্তেজিত কর্মীরা তাঁদের পুরনো কার্যালয় রবীন সেন ভবন-এর দখল নেন। দীর্ঘ প্রতীক্ষার পর নিজেদের কার্যালয় ফিরে পাওয়ায় কর্মীদের মধ্যে রীতিমতো উচ্ছ্বাসের ছবিও দেখা যায়। 

এ প্রসঙ্গে সিপিএমের গুসকরা শহর এরিয়া কমিটির সম্পাদক ইরফান শেখ বলছেন, “আর্থিক অনটনের কারণেই আমরা ভবনটি লিজ দিতে বাধ্য হয়েছিলাম। কিন্তু মেয়াদ ফুরোনোর পরও ওই প্রোমোটার তা দখল করে রেখেছিলেন। বারংবার অনুরোধ করার পর কাজ না হওয়ায় শেষ পর্যন্ত কর্মীরাই স্বতঃস্ফূর্তভাবে ভবনের দখল নিয়েছেন।”