AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

West Bengal News Today Live: বাজেটের দিনই দিল্লি যাচ্ছেন মমতা, সোমবার বৈঠক জ্ঞানেশ কুমারের সঙ্গে

| Updated on: Feb 01, 2026 | 11:43 AM
Share

Breaking News in Bengali Live Updates: এসআইআর এর কাজে যে পশ্চিমবঙ্গের শাসকদল কোনওভাবেই খুশি নয়, তা আগে একাধিকবার চিঠি লিখে বুঝিয়ে দিয়েছেন মমতা। সরাসরি ৫টি চিঠি লিখেছেন মমতা। এবার নির্বাচন কমিশনারের সঙ্গে সরাসরি সাক্ষাতের পর কী বার্তা দেন সেদিকে নজর রাজনৈতিক মহলের।

West Bengal News Today Live: বাজেটের দিনই দিল্লি যাচ্ছেন মমতা, সোমবার বৈঠক জ্ঞানেশ কুমারের সঙ্গে
মমতা বন্দ্যোপাধ্যায়Image Credit: Social Media

LIVE NEWS & UPDATES

  • 01 Feb 2026 11:42 AM (IST)

    বারাণসী থেকে শিলিগুড়ি, হাইস্পিড রেল করিডর

    কোথায় কোথায় তৈরি হবে হাইস্পিড রেল করিডর

    মুম্বই থেকে পুনে, পুনে থেকে হায়দরাবাদ, হায়দরাবাদ থেকে বেঙ্গালুরু হায়দরাবাদ থেকে চেন্নাই, চেন্নাই থেকে বেঙ্গালুরু, দিল্লি থেকে বারাণসী, বারাণসী থেকে শিলিগুড়ি।

  • 01 Feb 2026 11:30 AM (IST)

    ডানকুনি থেকে ফ্রেড করিডর

    • বাংলার জন্য বড় ঘোষণা কেন্দ্র্রীয় অর্থমন্ত্রীর
    • ডানকুনিতে তৈরি হবে পণ্য পরিবহনের বিশেষ করিডর
    • একই করিডর তৈরি হবে সুরাটে
    • এছাড়াও তৈরি করা হবে সাতটি হাইস্পিড রেল করিডর, যার মধ্যে একটি হবে শিলিগুড়িতে
  • 01 Feb 2026 10:14 AM (IST)

    Bengal Budget: সামনেই বাংলার বাজেট

    • আগামী সপ্তাহেই বাংলার বিধানসভায় রয়েছে বাজেট অধিবেশন। তার আগে মমতার দিল্লি সফর অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেই মত ওয়াকিবহাল মহলের।
    • আগে স্থির হয়েছিল ৩১ জানুয়ারি অধিবেশন শুরু হবে। ২ ফেব্রুয়ারি বাজেট হবে। সেটা পিছিয়ে গিয়েছে বলে আগে খবর মিলেছে। 

      West Bengal Assembly

  • 01 Feb 2026 10:13 AM (IST)

    CM Mamata Banerjee: দিল্লির পথে মমতা

    • বাংলায় চলা এসআইআর মমতার দিল্লি সফরের দিকে নজর রাজনৈতিক মহলের। 
    • সূত্রের খবর,  সোমবার বিকেলে দিল্লির নির্বাচন সদনে গিয়ে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের সঙ্গে সরাসরি বৈঠক করবেন তিনি।
    • এসআইআর এর কাজে যে পশ্চিমবঙ্গের শাসকদল কোনওভাবেই খুশি নয়, তা আগে একাধিকবার চিঠি লিখে বুঝিয়ে দিয়েছেন মমতা। সরাসরি ৫টি চিঠি লিখেছেন মমতা। এবার নির্বাচন কমিশনারের সঙ্গে সরাসরি সাক্ষাতের পর কী বার্তা দেন সেদিকে নজর রাজনৈতিক মহলের। Mamata Banerjee 2026 01 20t184637.579

কলকাতা: সংসদে পেশ হচ্ছে কেন্দ্রীয় বাজেট। আর এদিনই দিল্লি উড়ে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আগে তাঁর যাওয়ার কথা থাকলেও তা কিছুটা পিছিয়ে যায়। তারপরই জানা যায় ফেব্রুয়ারির শুরুতে দিল্লির উদ্দেশ্যে উড়ে যাচ্ছেন তিনি। অন্যদিকে বিধানসভা ভোটের আবহে ক্রমেই তপ্ত হচ্ছে বাংলা। বারবার ঘুরে যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থেকে স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ। শোনা যাচ্ছে পরিবর্তনের হুঙ্কার। এমতাবস্থায়, ভোটমুখী বাংলার জন্য অর্থমন্ত্রীর ঝুলি থেকে নতুন কিছু বের হয় কিনা সেদিকে নজর রাজনৈতিক মহলের।

Published On - Feb 01,2026 10:12 AM