AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Digha: একটা বাঁশ! ছুটির সকালে দিঘার পর্যটকদের প্রাণ ওষ্ঠাগত করে তুলল! কীভাবে? শুনলে বিরক্ত হবেন বইকি

Digha: রবিবার ছুটির দিনে দিঘার রেল লাইনে দাঁড়িয়ে একাধিক ট্রেন। রেল সূত্রে জানা যাচ্ছে, বাদলপুর ও রামনগরের মাঝে  74/15-16 পোস্টের কাছে রেললাইনে হাইটেনশন তারের ওপর  বাঁশ এসে পড়ে। কিন্তু কীভাবে? জানা যাচ্ছে, স্থানীয় বাসিন্দারা রেল লাইনের পাশেই বাঁশ ঝাড়ের বাঁশ কাটছিলেন।

Digha: একটা বাঁশ! ছুটির সকালে দিঘার পর্যটকদের প্রাণ ওষ্ঠাগত করে তুলল! কীভাবে? শুনলে বিরক্ত হবেন বইকি
ট্রেনেই দীর্ঘক্ষণ আটকে যাত্রীরাImage Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Feb 01, 2026 | 11:51 AM
Share

পূর্ব মেদিনীপুর: কোত্থাও কিচ্ছু নেই, কোনও অবরোধ নেই, কোনও কুয়াশা নেই, সিগন্যাল বিভ্রাটও নয়! তবুও হঠাৎ দুই স্টেশনের মাঝে দাঁড়িয়ে পড়ল ট্রেন। সেই যে ট্রেল  দাঁড়াল, দাঁড়িয়েই রইল। প্রত্যেক স্টেশনেই দাঁড়িয়ে রইল ট্রেন। দীর্ঘক্ষণ। কিন্তু কেন? রেল লাইনের বৈদ্যুতিক তারের উপর পড়েছে বাঁশ। আর তাতেই দীর্ঘক্ষণ দাঁড়িয়ে একাধিক ট্রেন। ঘটনাটি ঘটেছে দিঘায়।

রবিবার ছুটির দিনে দিঘার রেল লাইনে দাঁড়িয়ে একাধিক ট্রেন। রেল সূত্রে জানা যাচ্ছে, বাদলপুর ও রামনগরের মাঝে  74/15-16 পোস্টের কাছে রেললাইনে হাইটেনশন তারের ওপর  বাঁশ এসে পড়ে। কিন্তু কীভাবে? জানা যাচ্ছে, স্থানীয় বাসিন্দারা রেল লাইনের পাশেই বাঁশ ঝাড়ের বাঁশ কাটছিলেন। ওই বাঁশের একটা অংশ ওভারহেড তারে এসে পড়ে। তার কারণে লাইন ফিউজ হয়ে যায়।

এর ফলে UP 08117 পাঁশকুড়া দিঘা লোকাল,  ৮৩ নম্বর গেটের কাছে আটকে পড়ে।  সকাল ৯.২০ নাগাদ এই ঘটনা ঘটে। তখন থেকেই দাঁড়িয়ে রয়েছে ট্রেন। পিছনের স্টেশনগুলোতেও একাধিক ট্রেন আটকে রয়েছে। ফলে রবিবার পর্যটকদের পাশাপাশি যাত্রীরাও অনাকাঙ্খিত দুর্ভোগের শিকার।

জানা যাচ্ছে, এর জেরে দাঁড়িয়ে রয়েছে,  UP 12857 হাওড়া দিঘা তাম্রলিপ্ত এক্সপ্রেস। P 68113  মেচেদা দিঘা লোকাল দাঁড়িয়ে আছে। এখনও পর্যন্ত ঘটনাস্থলে রেলের তরফে কোনও কর্মীকে দেখা যায়নি।