Basirhat News:মাছের পেটির আড়ালে এইসব ছিল? মোমিনের বাড়ি যেতেই চমকে গেল BSF
North 24 pargana: সেখানে একটি গোডাউনে তল্লাশি করে কোটি টাকার উপরে ফেনসিডিল উদ্ধার করে। থার্মোকলের পেটির ভেতরে করে সব ফেনসিডিল প্যাকিং করা ছিল। উপর থেকে দেখলে মনে হবে মাছের বক্স। তবে শুধু ওই এলাকা নয়, এর পাশাপাশি ওই এলাকার আরও বাড়িতেও তল্লাশি চালানো হয়।

বসিরহাট: বাইরে থেকে মাছের পেটি। ভিতরে ছিল মাছ। আর সেই মাছের পেটির ভিতরেই ছিল ফেনসিডিল। রীতিমতো মাছের ব্যবসার আড়ালে বাংলাদেশে (Bangladesh) সেই ফেনসিডিল পাচারের অভিযোগ। এরপর বসিরহাট জেলা পুলিশের বিশেষ দল ও BSF-এর জালে উদ্ধার মাছের পেটি ভর্তি কোটি টাকার বেশি ফেনসিডিল। অভিযুক্ত পাচারকারী পলাতক। উত্তর ২৪ পরগনার হাসনাবাদ থানার বকুলতলা এলাকার ঘটনা।
এই এলাকার বাসিন্দা মোমিন মোল্লা। বহুদিন ধরেই তাঁর মাছের ভেড়ি রয়েছে। তিনি মাছের পিন সাপ্লাইয়ের ব্যবসা করেন। বলে দাবি। সেই ব্যবসার আড়ালেই মাছের পিন সাপ্লাইয়ে ব্যবহৃত থার্মোকলের পেটিতে করে ফেনসিডিল পাচার করতেন বলে দাবি। BSF গোপন সূত্রে সেই খবর পায়। এরপর বসিরহাট জেলা পুলিশের স্পেশাল অপারেশন গ্রুপ এবং হাসনাবাদ থানার পুলিশকে সঙ্গে নিয়ে গোটা এলাকা ঘিরে ফেলে যৌথ অভিযান চালায় বকুলতলা এলাকায়।
সেখানে একটি গোডাউনে তল্লাশি করে কোটি টাকার উপরে ফেনসিডিল উদ্ধার করে। থার্মোকলের পেটির ভেতরে করে সব ফেনসিডিল প্যাকিং করা ছিল। উপর থেকে দেখলে মনে হবে মাছের বক্স। তবে শুধু ওই এলাকা নয়, এর পাশাপাশি ওই এলাকার আরও বাড়িতেও তল্লাশি চালানো হয়। প্রায় ১০ ঘণ্টা ধরে তল্লাশি চালায় পুলিশ ও BSF জওয়ানরা। এই নিষিদ্ধ তরল মাদক বসিরহাটের বিভিন্ন জায়গা দিয়ে বাংলাদেশে পাচারের পরিকল্পনা ছিল তার বলে খবর। গোটা ঘটনা খতিয়ে দেখা হচ্ছে।
