AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Khardha CPIM: সুজনের প্রচারে গিয়েছিলেন, সিপিএম কর্মী ও তাঁর স্ত্রীর বাড়িতে ঢুকে ‘হামলা’

Khardha CPIM: মারধর ও হুমকির ঘটনায় আতঙ্কিত হয়ে পড়ে সিপিএম দম্পতি। অভিযুক্তদের নামে ঘোলা থানায় অভিযোগ দায়ের করে ওই দম্পতি। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে ঘোলা থানার পুলিশ। মারধোর ও হুমকির ঘটনা সম্পূর্ণ অস্বীকার করেছে পঞ্চায়েত উপপ্রধান।

Khardha CPIM: সুজনের প্রচারে গিয়েছিলেন, সিপিএম কর্মী ও তাঁর স্ত্রীর বাড়িতে ঢুকে 'হামলা'
আক্রান্ত সিপিএম দম্পতিImage Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Apr 22, 2024 | 9:47 AM
Share

উত্তর ২৪ পরগনা:  প্রচারে যাচ্ছিলেন। সে সময়ে সিপিএম দম্পতিকে বাড়িতে ঢুকে মারধরের অভিযোগ উঠল তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। ঘোলা থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল।

দমদম লোকসভা কেন্দ্রের সিপিআইএম প্রার্থী সুজন চক্রবর্তীর প্রচার চলছে খড়দহ বিধানসভার পঞ্চায়েত এলাকায়। বিলকান্দা ১ নম্বর পঞ্চায়েতের মহিষপোতা এলাকার সিপিএম কর্মী শ্রীবাস দাস ও তাঁর স্ত্রী সিপিএম প্রার্থী সুজন চক্রবর্তীর প্রচার মিছিলে গিয়েছিলেন। আর প্রচার মিছিলে যাওয়ার ‘অপরাধে’ সিপিএম দম্পতিকে বাড়িতে গিয়ে হুমকি ও মারধরের অভিযোগ উঠেছে। কাঠগড়ায় বিলকান্দা ১ নম্বর পঞ্চায়েতের উপপ্রধান প্রবীর দাস ওরফে বাবাই ও তাঁর দলবলের বিরুদ্ধে।

মারধর ও হুমকির ঘটনায় আতঙ্কিত হয়ে পড়ে সিপিএম দম্পতি। অভিযুক্তদের নামে ঘোলা থানায় অভিযোগ দায়ের করে ওই দম্পতি। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে ঘোলা থানার পুলিশ। মারধোর ও হুমকির ঘটনা সম্পূর্ণ অস্বীকার করেছে পঞ্চায়েত উপপ্রধান। তৃণমূল কংগ্রেসের দাবি, সিপিএম ওই দম্পতি প্রচারের আলোয় আসার জন্য তৃণমূল কংগ্রেসের নামে মিথ্যা অভিযোগ করছে।

আক্রান্ত সিপিএম কর্মীর স্ত্রী পাপিয়া দাস বলেন, “আমার বরকে বাজে কথা বলছিল, গালিগালাজ করছিল। আমি বাধা দিতে গিয়েছিলাম। তখন আমার বরকে তো মারেই, সঙ্গে আমাকেও মারধর করে। আমার দেওর তা দেখে বাধা দেওয়ার চেষ্টা করেছিল। ওকেও মারে। আমাদের গোটা পরিবার এখন আতঙ্কিত। ”

বিলকান্দা ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান প্রবীর দাস বলেন,  “এটা ভিত্তিহীন ঘটনা। সম্পূর্ণ মিথ্যা কথা বলছে। গ্রামে সিপিএম দেওয়াল লিখেছে, ফ্লেক্স লাগিয়েছে। ওরা প্রচারের আলোয় আসতে চায়, তাই এখন এসব হামলার মিথ্যা কথা বলছে।”

Follow Us
দূরে দাঁড়িয়ে দিলীপ, কাছে টানলেন মোদী
দূরে দাঁড়িয়ে দিলীপ, কাছে টানলেন মোদী
'অনুপ্রবেশকারীদের সরকার তৈরি করতে চায় তৃণমূল', হুঁশিয়ারি মোদীর
'অনুপ্রবেশকারীদের সরকার তৈরি করতে চায় তৃণমূল', হুঁশিয়ারি মোদীর
'ভোটের আগে চালাকি, এটা মহিলা নয়, ডিলিমিটেশন বিল', আক্রমণ মমতা
'ভোটের আগে চালাকি, এটা মহিলা নয়, ডিলিমিটেশন বিল', আক্রমণ মমতা
'আমি ভবিষ্যদ্বাণী করি না, এবার করছি মানে বিজেপি আসবেই', বললেন মোদী
'আমি ভবিষ্যদ্বাণী করি না, এবার করছি মানে বিজেপি আসবেই', বললেন মোদী
ভোটের বাংলায় ওয়ার্ক-ফ্রম-হোম আইপ্যাকের, চাঞ্চল্য রাজনৈতিক আঙিনায়
ভোটের বাংলায় ওয়ার্ক-ফ্রম-হোম আইপ্যাকের, চাঞ্চল্য রাজনৈতিক আঙিনায়
কালীঘাট থানার প্রাক্তন ওসি শান্তনুর বাড়িতে ইডি
কালীঘাট থানার প্রাক্তন ওসি শান্তনুর বাড়িতে ইডি
বিলে বাধাকে ভ্রূণহত্যার সঙ্গে তুলনা মোদীর
বিলে বাধাকে ভ্রূণহত্যার সঙ্গে তুলনা মোদীর
বিজেপি কর্মীর বাবাকে মারধরের অভিযোগ দুষ্কৃতীদের বিরুদ্ধে
বিজেপি কর্মীর বাবাকে মারধরের অভিযোগ দুষ্কৃতীদের বিরুদ্ধে
'কংগ্রেস ও তৃণমূল হাত মিলিয়ে বিলের বিরোধিতা করেছে', সুর চড়ালেন মোদী
'কংগ্রেস ও তৃণমূল হাত মিলিয়ে বিলের বিরোধিতা করেছে', সুর চড়ালেন মোদী
কয়লা কেলেঙ্কারিতে শান্তনুকে ডেকেছিল ইডি, DC যাননি বলে নিজেই এল ED?
কয়লা কেলেঙ্কারিতে শান্তনুকে ডেকেছিল ইডি, DC যাননি বলে নিজেই এল ED?