Railways: ভোটের আগে বাংলায় বড় উদ্যোগ রেলের, ঘরে বসেই কাটা যাবে টিকিট
কয়েকজন রেলকর্মী ঠাকুরবাড়ির বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে রেলের টিকিট বিক্রি করছেন। সূত্রের খবর, তাঁদের কাছ থেকে মূলত অসংরক্ষিত টিকিট কাটা যাবে। রেলের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন সুব্রত ঠাকুর। তিনি জানান, রেলের পক্ষ থেকে প্রথমবার এই ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে।

ঠাকুরবাড়ি: ঠাকুরবাড়িতে বসেই এখন কাটা যাবে ট্রেনের টিকিট, মতুয়া মেলা উপলক্ষে ঠাকুর বাড়িতে ভ্রাম্যমান টিকিট কাউন্টারের ব্যবস্থা করল রেল। মেলার জন্য বিশেষ ট্রেন দেওয়া হয়েছিল আগেই। আর এবার যাত্রীদের জন্য ব্যবস্থা আরও সহজ করে দেওয়া হচ্ছে।
প্রতি বছর মতুয়া ধর্ম মহামেলা ও পূন্যস্নান উপলক্ষে দেশের বিভিন্ন প্রান্ত থেকে লক্ষ লক্ষ মতুয়া ভক্তরা ঠাকুরনগর ঠাকুরবাড়িতে যান। এত মানুষের ঢলে ঠাকুরনগর টিকিট কাউন্টারে ঘন্টার পর ঘন্টা লম্বা লাইন দিতে হয় মতুয়া ভক্তদের। এবার সেই হয়রানি কমাতে রেলের পক্ষ থেকে উত্তর ২৪ পরগনা ঠাকুরনগর ঠাকুরবাড়িতে ভ্রাম্যমান টিকিট কাউন্টারের ব্যবস্থা করা হল।
কয়েকজন রেলকর্মী ঠাকুরবাড়ির বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে রেলের টিকিট বিক্রি করছেন। সূত্রের খবর, তাঁদের কাছ থেকে মূলত অসংরক্ষিত টিকিট কাটা যাবে। রেলের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন সুব্রত ঠাকুর। তিনি জানান, রেলের পক্ষ থেকে প্রথমবার এই ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে। একই সঙ্গে তিনি বলেন, “মতুয়ারা মূলত উদ্বাস্তু, নিপীড়িত, পিছিয়ে থাকা সমাজের মানুষ। সব ক্ষেত্রে তাঁদের এত টাকা দিয়ে টিকিট কাটার সম্ভব নয়। রেলের পক্ষ থেকে তাদের জন্য বিশেষ ছাড়ের ব্যবস্থা করা হোক।”
তবে ভোটের আগে রেলের এমন একটি সিদ্ধান্তে প্রশ্ন উঠেছে রাজনৈতিক তাৎপর্য নিয়ে। কারণ এসআইআরে মতুয়াদের একাংশের মধ্যে অসন্তোষ তৈরি হয়। সিএএ আইনে নাগরিকত্ব না পাওয়ায় অনেকেই সংশয়ে ছিলেন। সেই অসন্তোষ কাটাতেই কি মতুয়াদের জন্য এমন সুবিধার ব্যবস্থা করা হল?
