AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

‘ঘরে ঢুকে শাড়ি-ব্লাউজ ধরে টানে, খিমচে দেয়’, এবার শাহজাহান- ঘনিষ্ঠের স্ত্রী-মেয়ের সঙ্গেই… রূপ বদলাচ্ছে সন্দেশখালি

Sandeshkhali: বেড়ার প্রাচীর ভেঙে ফেলা হয়। অভিযোগ, বাড়ির ভিতর ঢুকেও চলে ব্যাপক ভাঙচুর। গ্রামবাসীদের অভিযোগ, একুশের নির্বাচনের পর থেকে অজিত মাইতির  দলবল তাঁদের ওপর ব্যাপক অত্যাচার চালিয়েছে।

'ঘরে ঢুকে শাড়ি-ব্লাউজ ধরে টানে, খিমচে দেয়', এবার শাহজাহান- ঘনিষ্ঠের স্ত্রী-মেয়ের সঙ্গেই... রূপ বদলাচ্ছে সন্দেশখালি
শাহজাহান ঘনিষ্ঠ নেতার স্ত্রীকে শ্লীলতাহানির অভিযোগImage Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Feb 23, 2024 | 3:14 PM
Share

সন্দেশখালি: শুক্রবার সকাল থেকে ফুঁসছে সন্দেশখালির বেড়মজুর। লাঠি, বাঁশ-হাতে রাস্তায় নেমেছেন গ্রামের মহিলারা। জনরোষে ফুটছে সন্দেশখালি, বেড়মজুর। শেখ শাহজাহান ঘনিষ্ঠ অজিত মাইতি, তোয়েব মোল্লাদের বিরুদ্ধে জমি দখল, মাছের ভেড়ি দখলের অভিযোগে ফুঁসছেন গ্রামবাসীরা। এবার শাহজাহান ঘনিষ্ঠ ভেড়ির আলাঘরে আগুন ধরিয়ে দেওয়ার অভিযোগ উঠল। তৃণমূলের অঞ্চল সভাপতি শাহজাহান ঘনিষ্ঠ অজিত মাইতি। বেড়মজুর এলাকার মানুষের অভিযুক্তদের তালিকায় প্রথম নাম রয়েছে তাঁর। শুক্রবার সকালে শাহজাহান ঘনিষ্ঠের বাড়িতেই হামলার অভিযোগ ওঠে। সাংবাদিকরা ওই নেতার বাড়িতে পৌঁছন। গ্রামবাসীদের অভিযোগের ভিত্তিতে তাঁর প্রতিক্রিয়া নেওয়ার চেষ্টা করছিলেন। অভিযোগ, সেসময়েই গ্রামবাসীরা তাঁর বাড়িতে চড়াও হন। বেপরোয়া ভাঙচুর চালান।

বেড়ার প্রাচীর ভেঙে ফেলা হয়। অভিযোগ, বাড়ির ভিতর ঢুকেও চলে ব্যাপক ভাঙচুর। গ্রামবাসীদের অভিযোগ, একুশের নির্বাচনের পর থেকে ওই তণমূল নেতার  দলবল তাঁদের ওপর ব্যাপক অত্যাচার চালিয়েছে। তাঁদের বাড়িঘর দখল করেছে, জমি দখল করেছে, প্রতিবাদ করলেও মহিলা-পুরুষ নির্বিশেষে ব্যাপক মারধরও করা হয়েছে। এবার সেই ক্ষোভই আছড়ে পড়ল তৃণমূল নেতার পরিবারের ওপর।

যদিও শাহজাহান ঘনিষ্ঠ তৃণমূলনেতার স্ত্রীর বক্তব্য, “ওসব মিথ্যা কথা বলছে। আমার স্বামী কিচ্ছু করেনি। কোনও ভাঙচুর করেনি। সব ওরা গায়ের জোরে করছে। এখন তো ওরাই অত্যাচার করছে। আমার স্বামীকে মারধর করেছে। ঠেকাতে গিয়ে আমাকেও  মেরেছে। আমার চুলির মুঠি ধরে টানছে, খামচে গিয়েছে, শাড়ি ব্লাউজ ধরে টেনেছে।”

তৃণমূল নেতার ছেলের বক্তব্য, “আমার বাবা তো আগে বিজেপি করত। ওরাই মারধর করে তৃণমূলে নেয়। এবার আবার এখানেও এসব করছে। বিজেপির লোক এসব করছে। আমার বাবাকে মারল। বাবাকে বাঁচাতে গিয়ে আমাদের মারধর করতে থাকে।”

শাহজাহান ঘনিষ্ঠ তৃণমূল নেতার স্ত্রীর আরও বক্তব্য, “শাহজাহান শেখের সঙ্গে দল করে, এটাই ওদের রাগ।” ওই তৃণমূল নেতার বক্তব্য, “গ্রামবাসীদের অভিযোগ যদি সত্যি হয়. তাহলে আইনের শাসন মেনে নেব।” এদিকে, বেড়মজুরে এই মুহূর্তে উপস্থিত রয়েছেন এডিজি দক্ষিণবঙ্গ সুপ্রতীম সরকার। গ্রামবাসীদের সঙ্গে কথা বলে পরিস্থিতি সামাল দেন। জেলাশাসকের সঙ্গে ফোনে গ্রামবাসীদের কথা বলিয়ে দেন। একদিকে যখন এডিজি সাউথ বেঙ্গল গ্রামের মানুষদের আস্থা ফেরানোর চেষ্টা করছেন. তখন অন্যদিকে, এই ঘটনা ঘটল। তৃণমূল নেতার বাড়িতে রয়েছেন পুলিশ কর্তারা। তাঁরা অভিযোগ শুনেছেন। পুলিশ আশ্বাস দিয়েছে, অভিযোগ খতিয়ে দেখা হবে। তবে গ্রামবাসীদের অভিযোগও সত্য প্রমাণীত হলে, শাহজাহান ঘনিষ্ঠ তৃণমূল নেতার বিরুদ্ধেও পদক্ষেপ করা হবে।

Follow Us