AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Soma Thakur: ননদের সঙ্গে লড়াই, আসন ফেরাতে আশাবাদী সোমা ঠাকুর

মতুয়া ভোট সব দলের কাছেই খুব গুরুত্বপূর্ণ। আর মতুয়া ভোট টানতে ঠাকুরবাড়ির গুরুত্ব অত্যন্ত বেশি। এই কেন্দ্রে তৃণমূলের প্রার্থী করা হয়েছে বিদায়ী বিধায়ক মধুপর্ণা ঠাকুরকে। তিনি সম্পর্কে শান্তনু ঠাকুরের খুড়তুতো বোন। তাঁর সঙ্গেই এবার মুখোমুখি লড়াই সোমার।

Soma Thakur: ননদের সঙ্গে লড়াই, আসন ফেরাতে আশাবাদী সোমা ঠাকুর
Image Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Mar 31, 2026 | 3:40 PM
Share

বাগদা: সক্রিয় রাজনীতিতে না থাকলেও, স্বামীর সুবাদে রাজনীতির সঙ্গে সংসর্গ বেশ কয়েক বছরের। ২০১৯-এ লোকসভা নির্বাচনের সময় স্বামীর পাশে দাঁড়িয়ে প্রচারের কাজেও অংশ নিয়েছিলেন তিনি। এবার তিনি সরাসরি ভোট ময়দানে। বাগদায় আবারও বিজেপি জিতবে বলে আশা প্রকাশ করেছেন বাগদার বিজেপি প্রার্থী তথা  শান্তনু ঠাকুরের স্ত্রী সোমা ঠাকুর। বাগদায় এবার ফের ঠাকুরবাড়ির মধ্যেই লড়াই। প্রতিপক্ষ মধুপর্ণা ঠাকুর, সম্পর্কে সোমার ননদ।

মতুয়া ভোট সব দলের কাছেই খুব গুরুত্বপূর্ণ। আর মতুয়া ভোট টানতে ঠাকুরবাড়ির গুরুত্ব অত্যন্ত বেশি। এই কেন্দ্রে তৃণমূলের প্রার্থী করা হয়েছে বিদায়ী বিধায়ক মধুপর্ণা ঠাকুরকে। তিনি সম্পর্কে শান্তনু ঠাকুরের খুড়তুতো বোন। তাঁর সঙ্গেই এবার মুখোমুখি লড়াই সোমার।

এদিন টিকিট পাওয়ার পর সোমা বলেন, “২০১৯ সালে স্বামীর পাশে থেকে প্রচার করেছি। তাই লড়াইটা আমার কাছে স্বাভাবিক।” এসআইআরে যে বহু মতুয়া সম্প্রদায়ের মানুষের নাম বাদ পড়েছে, সে সম্পর্কে সোমা ঠাকুর বলেন, “কিছু কিছু মতুয়ার নাম বাদ গিয়েছে, কিন্তু সেটা সাময়িক। কিছুদিনের মধ্যে সেটা ঠিক হয়ে যাবে।”

এদিকে, তৃণমূল নেত্রী তথা তৃণমূল প্রার্থী মধুপর্ণা মমতাবালা ঠাকুরের দাবি, লড়াইটা মধুপর্ণার জন্য আরও সহজ হয়ে গেল। তিনি বলেন, “বাগদার মানুষ যেভাবে মধুপর্ণাকে আপন করে নিয়েছে, তাতে মানুষ জবাব দেবে। বাগদার বিজেপি কর্মীরাই বলছে বহিরাগত আমরা মানি না।”

Follow Us