AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Annapurna Yogana: ‘এই দেখুন মেসেজটা এল’, কেউ ‘হাহা’ করে হাসছেন, কেউ কাঁদছেন, অন্নপূর্ণা যোজনার টাকা পেয়ে আত্মহারা মহিলারা

Annapurna Yogana scheme: এ দিন, উত্তর ২৪ পরগনার হিঙ্গলগঞ্জে অন্নপূর্ণা যোজনার টাকা পেয়ে বাইলানি বাজারের উৎসবের মেজাজে ধরা দিলেন একাংশ মহিলা। পথ চলতি মানুষদেরও মিষ্টি খাওয়ালেন। এই সকল মহিলাদের সঙ্গে উপস্থিত ছিলেন বিজেপির মহিলা মোর্চার কর্মীরাও।

Annapurna Yogana: 'এই দেখুন মেসেজটা এল', কেউ 'হাহা' করে হাসছেন, কেউ কাঁদছেন, অন্নপূর্ণা যোজনার টাকা পেয়ে আত্মহারা মহিলারা
অন্নপূর্ণা যোজনাImage Credit: Tv9 Bangla
| Edited By: | Updated on: Aug 19, 2026 | 1:05 PM
Share

হিঙ্গলগঞ্জ: মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) ঘোষণা করেছিলেন অগাস্ট থেকে ঢুকবে ‘অন্নপূর্ণা যোজনার’ (Annapurna Yogana)টাকা। সেই মতোই মাস পড়তেই দেখা গেল ১ কোটি ৪৫ লক্ষ মহিলার অ্যাকাউন্টে ঢুকতে শুরু করেছে সেই টাকা। আর টাকা হাতে পেতেই কার্যত খুশি মহিলারা। তিন হাজার টাকা হাতে পেয়ে মাটির ঘট নিয়ে আবির খেলায় মেতে উঠলেন তাঁরা। শুধু তাই নয়, একে অপরকে মিষ্টিমুখও করালেন।

এ দিন, উত্তর ২৪ পরগনার হিঙ্গলগঞ্জে অন্নপূর্ণা যোজনার টাকা পেয়ে বাইলানি বাজারের উৎসবের মেজাজে ধরা দিলেন একাংশ মহিলা। পথ চলতি মানুষদেরও মিষ্টি খাওয়ালেন। এই সকল মহিলাদের সঙ্গে উপস্থিত ছিলেন বিজেপির মহিলা মোর্চার কর্মীরাও। তাঁরা এই অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা পেয়ে প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে বলেন, যোগ্য মহিলারা সবাই টাকা পাবেন বিভ্রান্ত হওয়ার দরকার নেই।

এক মহিলা নীলিমা গিরি বলেন, “মাননীয় মুখ্যমন্ত্রী আগেই বলেছিলেন আমাদের অ্যাকাউন্টে তিন হাজার টাকা করে দেবেন। ওইটা উনি আমাদের দিয়েছেন আমরা খুব খুব খুশি। তাই মিষ্টি মুখ করাচ্ছি। আমরা খুব খুশি।” মেসেজ এসেছে…তিন হাজার টাকা ঢুকল। ভাবতেই পারছি না। মাননীয় মুখ্যমন্ত্রীকে শ্রদ্ধা। প্রধানমন্ত্রী যুগ যুগ জিও।” আরও এক মহিলা বলেন, “কেমন লাগছে প্রশ্ন করতেই হাসিতে আত্মহারা মহিলা। এই আনন্দ ভাষায় প্রকাশ করা যাবে না। তিনটে পনেরো মেসেজ এসেছে। সেই আনন্দে চলে এসেছি।”

Follow Us
মা নেই, বাবা শয্যাশায়ী, সংগ্রামই 'শিক্ষক' নদিয়ার ১৩ বছরের সঞ্জুর
মা নেই, বাবা শয্যাশায়ী, সংগ্রামই 'শিক্ষক' নদিয়ার ১৩ বছরের সঞ্জুর
গাড়ি নিয়ে এসে চক্ষু চড়কগাছ BDO-র, অফিসে ঢুকতে ভ্যানই 'ভরসা'
গাড়ি নিয়ে এসে চক্ষু চড়কগাছ BDO-র, অফিসে ঢুকতে ভ্যানই 'ভরসা'
৪ বছরের শিশু ডেঙ্গি আক্রান্ত হতেই শোরগোল চন্দ্রকোনায়, পদক্ষেপ পৌরসভার
৪ বছরের শিশু ডেঙ্গি আক্রান্ত হতেই শোরগোল চন্দ্রকোনায়, পদক্ষেপ পৌরসভার
খাবারের সন্ধানে এসে শাবক ও মা হাতি পড়ল জলের ট্যাঙ্কে, তারপর...
খাবারের সন্ধানে এসে শাবক ও মা হাতি পড়ল জলের ট্যাঙ্কে, তারপর...
রোদ উঠলেও মহাবিপদ! জারি হলুদ সতর্কতা
রোদ উঠলেও মহাবিপদ! জারি হলুদ সতর্কতা
অনশনের হুঁশিয়ারি দিয়েছিলেন, শুরুর আগেই পুরনো মামলায় শ্রীঘরে TMC নেতা
অনশনের হুঁশিয়ারি দিয়েছিলেন, শুরুর আগেই পুরনো মামলায় শ্রীঘরে TMC নেতা
সাড়ে ৫ ঘণ্টা জিজ্ঞাসাবাদ, থানা থেকে বেরিয়ে যা বললেন অভিষেক...
সাড়ে ৫ ঘণ্টা জিজ্ঞাসাবাদ, থানা থেকে বেরিয়ে যা বললেন অভিষেক...
সাবধান হয়ে যান, জেনে নিন কোথায় কী করলে কত জরিমানা দিতে হবে...
সাবধান হয়ে যান, জেনে নিন কোথায় কী করলে কত জরিমানা দিতে হবে...
পাশ কাটিয়ে গেল সাইকেল, উল্টে গেল টোটো, দেখুন সিসিটিভি ফুটেজ
পাশ কাটিয়ে গেল সাইকেল, উল্টে গেল টোটো, দেখুন সিসিটিভি ফুটেজ
বাড়ি থেকে ঝুলন্ত দেহ উদ্ধার মমতার ভাইঝির, কারণ ঘিরে ধোঁয়াশা
বাড়ি থেকে ঝুলন্ত দেহ উদ্ধার মমতার ভাইঝির, কারণ ঘিরে ধোঁয়াশা