Panihati Election Results 2026 LIVE: পানিহাটিতে ২২০০০ এর বেশি ভোটে জয়ী রত্না দেবনাথ
West Bengal Assembly Election Results 2026 LIVE Counting and Updates: এবারের পানিহাটি কেন্দ্র আলাদা করে গুরুত্ব পেতে চলেছে। এখানে তৃণমূল বনাম বিজেপি বা তৃণমূল বনাম সিপিএম-এর লড়াইয়ের থেকেও বড় লড়াই তিলোত্তমার বিচার। কারণ, পানিহাটি কেন্দ্রে স্বয়ং প্রার্থী হয়েছেন তিলোত্তমার মা।

পানিহাটিতে ২২০০০ এর বেশি ভোটে জয়ী রত্না দেবনাথ
পরাজিত তৃণমূল কংগ্রেসের তীর্থঙ্কর ঘোষ
এবারের পানিহাটি কেন্দ্র আলাদা করে গুরুত্ব পেতে চলেছে। এখানে তৃণমূল বনাম বিজেপি বা তৃণমূল বনাম সিপিএম-এর লড়াইয়ের থেকেও বড় লড়াই তিলোত্তমার বিচার। কারণ, পানিহাটি কেন্দ্রে স্বয়ং প্রার্থী হয়েছেন তিলোত্তমার মা।
এই মুহূর্তে জানুন ফল…
দুপুর ১টা বেজে ১৬ মিনিট- পানিহাটি বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী রত্না দেবনাথ ১০,০০০ বেশি ভোটে এগিয়ে
দুপুর ১টা- ৭ হাজার ভোটে এগিয়ে বিজেপি প্রার্থী রত্না দেবনাথ।
সকাল ১০ টা ৪০- ৩০০০ ভোটে এগিয়ে গেলেন বিজেপি প্রার্থী রত্না দেবনাথ।
এগিয়ে রয়েছেন বিজেপি প্রার্থী রত্না দেবনাথ।
ঐতিহাসিক প্রেক্ষাপট
পানিহাটি বিধানসভা কেন্দ্রের পথচলা শুরু ১৯৬৭ সালে। প্রথম থেকেই এই কেন্দ্রটি বামপন্থীদের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত ছিল। সিপিআই(এম)-এর গোপাল কৃষ্ণ ভট্টাচার্য এই আসন থেকে একাধিকবার জয়ী হয়েছেন। ১৯৬৭ থেকে ১৯৭৭ সালের মধ্যে তিনি তিনবার বিধায়ক নির্বাচিত হন। পরবর্তীতে ১৯৮০ ও ৯০-এর দশকেও বামফ্রন্টের দাপট বজায় ছিল। তবে ১৯৯৬ সালে চিত্র বদলাতে শুরু করে, যখন নির্মল ঘোষ কংগ্রেসের হয়ে জয়ী হন। এরপর ২০০১ সাল থেকে তিনি তৃণমূল কংগ্রেসের হয়ে লড়াই শুরু করেন এবং ২০১১ সাল থেকে একটানা এই কেন্দ্রের প্রতিনিধিত্ব করছেন। এই কেন্দ্রটি রাজনৈতিকভাবে অত্যন্ত সচেতন এবং এখানকার শিল্পাঞ্চল কেন্দ্রিক ভোটাররা জয়-পরাজয়ে বড় ভূমিকা পালন করেন।
ভৌগোলিক চিত্র
পানিহাটি বিধানসভা কেন্দ্রটি মূলত পানিহাটি পৌরসভার ১ থেকে ১৪, ১৬, ১৭ এবং ২২ থেকে ৩৪ নম্বর ওয়ার্ড নিয়ে গঠিত। গঙ্গাতীরের এই অঞ্চলে চটকল এবং বিভিন্ন কলকারখানার শ্রমিকদের আধিক্য লক্ষ্য করা যায়।
২০২৬ বিধানসভা নির্বাচনে প্রার্থী তালিকা
** তৃণমূল কংগ্রেস:তীর্থঙ্কর ঘোষ
** বিজেপি: রত্না দেবনাথ
**বাম জোট: কলতান দাশগুপ্ত
